আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ১২ -০২-২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

62F7F9DE-E283-4387-A056-11FBCAB92C61.jpeg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।

এ সপ্তাহেও এ্যাক্টিভ ও সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি। সকলেই মোটামুটি কম বেশি ভালোই সাপোর্ট পেয়েছেন।তারপরও বরাবরের মতো দাদার বিবেচনায় ভেরিফাইড মেম্বার হতে @payelb কে এ সপ্তাহে সাপোর্টের আওতায় আনা হয়েছে।তিনি আগামী সপ্তাহের মধ্যে @shy-fox থেকে মোট দু’টি সাপোর্ট পাবেন।

সময়কাল : ০৬ ফেব্রুয়ারি রিপোর্ট ২০২৩ থেকে ১২ ফেব্রুয়ারি রিপোর্ট ২০২৩

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ থেকে ১৯ফেব্রুয়ারি ২০২৩.

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@payelb/postsshy-fox

ধন্যবাদ,
@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

প্রতিবারের মতো এই সপ্তাহেও সাপোর্ট বিহীন কাউকে পাওয়া যায়নি দেখে ভালো লাগলো। তবে আবারো ভেরিফাইড মেম্বার থেকে দাদা একজনকে বেছে নিয়েছে দেখে ভালো লেগেছে। প্রতিবারের মতো খুব সুন্দর ভাবে এই রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুবিধাবঞ্চিত ভালো কোয়ালিটির পোস্ট করা ব্লগাররা এই রিপোর্টের মাধ্যমে সাপোর্ট পেয়ে থাকে। এটা নিঃসন্দেহে একটি দারুণ উদ্যোগ। এত সুন্দর একটি উদ্যোগ নেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

এই সপ্তাহে সাপোর্ট বিহীন ইউজারের তালিকা প্রকাশ করা হয়েছে। আমাদের তানজিলা আপু অনেক সুন্দর ভাবে রিপোর্ট প্রকাশ করেছে। আসলে আমার বাংলা ব্লগে কোন ইউজারই সাপোর্ট বিহীন থাকে না। এই সপ্তাহে একজন ইউজারকে সাপোর্ট বিহীন তালিকার আওতায় পাওয়া গিয়েছে। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

 3 years ago 

এই সপ্তাহে পায়েল দিদিকে আপনি বাড়তি সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের এই কমিউনিটিতে একজন ইউজারও সাপোর্ট বঞ্চিত থাকবে না। আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল আপু।

 3 years ago 

আমার বাংলা ব্লগ সবাইকে যথাযথভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে।যদিও ভুলবশত দুই একটি বাদ যায়, সেটা কিন্তু আপনার রিপোর্টের মাধ্যমে উঠে আসে। আর সে ও সাপোর্টের আওতায় আসে এটি অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রিপোর্টটি কন্টিনিউ করে যাওয়ার জন্য।

 3 years ago 

আমার বাংলা ব্লগ সবসময় সবার জন্য ৷ কেউ যেন সার্পোট থেকে বঞ্চিত না হয় সেটা প্রতিনিয়তই আপনি পর্যবেক্ষণ করছেন ৷ তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ৷ আমার বাংলা ব্লগ কমিউনিটি যে সবাইকে সমান চোখে দেখে তার বাস্তবিক উদাহরণ৷
সর্বোপরি এই সপ্তাহে সুবিধা পর্যন্ত ইউজার না গেলেও দাদার কথা মতে ৷ একজন কে রেখেছেন ৷

 3 years ago 

আস্তে আস্তে এই রির্পোটে ব্লগারের সংখ্যা কমে গিয়েছে। এখন সবসময়ই একজন করেই নাম দেখা যায় মাএ।সবাই মোটামুটি এখন কম বেশি ভালো ভালো ভোট পায়। ভালো লাগলো।ধন্যবাদ

 3 years ago 

বরাবরই সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করেছেন আপু ৷ আপনার রিপোর্ট টি দেখে অনেক ভালো লাগলো ৷ এ সপ্তাহেও মাত্র একজন সুবিধা বঞ্চিত ইউজার ছিলো ৷ তাকেও সাপোর্টের অততায় এনেছেন দেখে অনেক ভালো লাগলো ৷ ধন্যবাদ আপনাকে আপু

 3 years ago 

আপু আপনার অক্লান্ত পরিশ্রমের ফলে সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে। সত্যি কথা বলতে আপনি নিজের কাজের ব্যাপারে সবসময় দায়িত্বশীল। তাইতো আমরা সবাই নিজের প্রাপ্য সাপোর্ট পাচ্ছি। সত্যি আপু আপনার অদম্য পরিশ্রমের ফলে এ সপ্তাহেও সাপোর্ট বিহীন ইউজারকে পাওয়া যায়নি। তবে আমাদের সকলের প্রিয় দাদার বিবেচনায় একজন ভাল ইউজারকে সাপোর্টের আন্ডারে আনা হয়েছে দেখে ভালো লাগলো।

 3 years ago 

কয়েক সপ্তাহ যাবত মাত্র একজন করে কম সাপোর্ট পাচ্ছে। যেটা থেকে সুবিধা বঞ্চিত হওয়ার কোন সুযোগ নেই। অনেক ভালো উদ্যোগ এভাবেই এই ধরনের কর্মকাণ্ড মূলক কাজে এগিয়ে যাক সেটাই প্রত্যাশা করি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 59075.38
ETH 1575.02
USDT 1.00
SBD 0.38