শিমের বিচি দিয়ে আইর মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ6 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি রেসিপি নিয়ে, শিমের বিচি দিয়ে আইর মাছের রেসিপি।যেহেতু এখানে বাংলাদেশের মতো দুই এক দিন পর পর শাক-সবজি বাজার থেকে আনা সম্ভব হয়না।তাই ফ্রোজেন শাকসবজি বেশি করে কিনে ফ্রিজে রেখে দেই। যখন দরকার হয় তখন সেটা রান্না করে ফেলি। যদিও টাটকা শাকসবজিও পাওয়া যায়, কিন্তু বারবার তো যাওয়া সম্ভব হচ্ছে না কারণ এই শপগুলো অনেকটাই দূরে বাসা থেকে।যাইহোক ফ্রোজেন হলেও স্বাদ ও গুণ অটুট থাকে। শিমের বিচি দিয়ে আইর মাছ খেতে বেশ ভালোই লাগে। আর আমার হাজবেন্ডেরও অনেক পছন্দের। যেহেতু ঘরে আইর মাছের একটি ব্লক ছিল সেটি রান্না করে ফেললাম। আর এই ব্লকের মাছগুলো খুব বেশি বড় ছিল না। নরমালি আস্ত মাছ শপ থেকে কিনে কেটে আনলে সেগুলো অনেক বড় থাকে। যাইহোক অনেক মজার ছিল আমার এই রেসিপিটি। আশা করছি আপনাদের ও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৭০০ গ্রাম
শিমের বিচি৪০০ গ্রাম
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
টমেটো কুচিহাফ কাপ
আদা-রসুন পেস্টহাফ টেবিল চামচ
হলুদ গুড়াদুই চা চামচ
কারিপাউডারদেড় টেবিল চামচ
লবনস্বাদমতো
মরিচ গুঁড়া২ টেবিল চামচ
জিরা গুঁড়াদেড় টেবিল চামচ
তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_1228.jpegIMG_1226.jpeg

প্রথমেই, পেঁয়াজ, কাঁচামরিচ ও টমেটো কেটে নিয়েছি।এরপর শিমের বিচির প্যাকেট বের করেছি বরফ ছাড়ানোর জন্য।

IMG_1227.jpegIMG_1229.jpeg

এরপর একটি পাতিলে পানি গরম করে তাতে সিমের বিচিগুলো দিয়ে হালকা হলুদ দিয়ে রেখে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।

IMG_1230.jpegIMG_1231.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ. কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে দিয়েছি।

IMG_1232.jpegIMG_1233.jpeg

এরপর আদারসুন পেস্ট দিয়ে সব কিছু একসাথে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সবকিছু গলে যাওয়ার জন্য। এরপর মাছের প্যাকেট বের করে নিয়েছি বরফ ছাড়ানোর জন্য।

IMG_1234.jpegIMG_1236.jpeg

এরপর মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তাতে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি তেলে ভেজে নেওয়ার জন্য। এরপর পেঁয়াজগুলো গলে গেলে সকল গুঁড়া মশলা গুলো দিয়ে দিয়েছি।

IMG_1238.jpegIMG_1240.jpeg

এরপর মসলাগুলো পিয়াজের সাথে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে রাখা বিচিগুলো দিয়ে দিয়েছি।এরপর মসলার সাথে বিচিগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_1241.jpegIMG_1242.jpeg

এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দুই কাপ পানি এড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_1243.jpeg

ব্যাস হয়ে গেল আমার শিমের বিচি দিয়ে আইর মাছের মজার রেসিপি।

IMG_1247.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। শিমের বিচি দিয়ে আইর মাছ রান্না করলে খেতে দারুণ লাগে। এই রেসিপিটা আমাদের বাসায়ও খাওয়া হয়। রেসিপির কালার আসলেই দারুণ এসেছে। যাইহোক রেসিপিটা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 6 months ago 

শিমের বিচি দিয়ে যেকোনো বড় মাছ রান্না করলে খেতে খুবই মজার হয়।শিমের বিচি আমার ও ভীষণ পছন্দ।শীতের সময়টাতেই শিমের বিচি পাওয়া যায়। আর আইর মাছ খুবই টেস্টি মাছ।আর তাই শিমের বিচি দিয়ে মাছ রান্না রেসিপিটি খুবই সুস্বাদু হয়েছিল বলা যায়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63547.44
ETH 1672.18
USDT 1.00
SBD 0.41