একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0512.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। ফ্লুতে আক্রান্ত আমার পরিবারের সকলেই। শুধুমাত্র ছোট মেয়েটা একটু ভালো রয়েছে।এর আগে হাজব্যান্ডের সবার আগে হয়েছিল। এখনো সে পুরোপুরি সুস্থ হয়নি।এরপর আমার বড় মেয়ে আর আমি।বড় মেয়ে মোটামুটি সুস্থ এখন। আগামীকাল থেকেই স্কুল খুলছে। জানিনা স্কুলে যেতে পারবে কি না? অসুস্থতার কারণে আজকের হ্যাংআউটে জয়েন হতে পারেনি, কারণ ওই সময় শরীর বেশ খারাপ ছিল। একটু ঘুমিয়ে পড়েছিলাম ওই সময়টিতে।ঘুম থেকে উঠে বেশ ভালো লাগছিল। যাই হোক এবার চলে যাই মূল পর্বে। আমার এই মেহেদি ডিজাইনটি কিছুদিন আগে করে রেখেছিলাম।খুব একটা খারাপ হয়নি।হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0065.jpeg

আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।

IMG_0479.jpeg

প্রথমে প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_0480.jpeg

এরপর ডিজাইনের চারপাশে এভাবে কতগুলো পাঁপড়ি একে একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0481.jpeg

IMG_0482.jpeg

এরপর ফুলটির নিচে এভাবে ছোট ছোট কতগুলো ফুল এঁকে নিয়েছি

IMG_0483.jpeg

এরপর ফুল গুলোর নিচে এভাবে এঁকে ডিজাইন করে নিয়েছি।

IMG_0484.jpeg

IMG_0485.jpeg

এরপর নিচের দিকে এভাবে কতগুলো পাতা এবং উপরের দিকে এভাবে এঁকে নিয়েছি।

IMG_0486.jpeg

এরপর উপরের ডিজাইনের ফাঁকা অংশগুলোর মধ্যে ও বাইরে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_0487.jpeg

এরপর উপরে ডিজাইনের উপরে এভাবে একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0488.jpeg

IMG_0489.jpeg

এরপর উপরে ফুলটির নিচে ও উপরে এভাবে পর্যায়ক্রমে ডিজাইন করে আমার অংকন শেষ করেছি।

IMG_0490.jpeg

IMG_0491.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনারা সবাই একসাথে ফ্লুতে আক্রান্ত হয়েছেন শুনে অনেক খারাপ লেগেছে। এরকম কিছু অসুখ রয়েছে যেগুলো একটু ছোঁয়াচে টাইপের হয়ে থাকে। আপনাদের সুস্থতা কামনা করি। বড় মেয়ে একটু সুস্থ হয়েছে শুনে ভালো লেগেছে। আর ছোট মেয়ে কিছুটা সুস্থ রয়েছে জেনে ভালো লাগলো। মেহেদির ডিজাইনগুলো আমার কাছে অনেক সুন্দর লাগে। আর আপনি সব সময় মেহেদির ডিজাইন অংকন করেন নিখুঁতভাবে, যেগুলো আমারও খুব ভালো লাগে। নিখুঁত এই মেহেদির ডিজাইন টা হাতেও সুন্দর লাগবে মনে হয় অংকন করলে।

 2 years ago 

আপু আপনার মেহেদী ডিজাইন আর্ট দেখে আমি চোখ ফেরাতে পারিনি এত সুন্দর ছিল। প্রতিটি ধাপ আপনি অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের আর্ট করতে হলে অনেক ধৈর্য এবং অভিজ্ঞতা প্রয়োজন। সেটা আপনার মধ্যে বিরাজমান রয়েছে। শুভকামনা রইল, প্রতি মঙ্গলবার আমাদের মাঝে এত সুন্দর সুন্দর আর্ট পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই চমৎকার একটা মেহেদির ডিজাইন আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। ঈদের সময় মেয়েরা মেহেদীর ডিজাইন গুলো খুবই পছন্দ করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতি সপ্তাহেই আপনাদের মাঝে এমন সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি বরাবরই খুবই চমৎকার মেহেদী ডিজাইন আর্ট তৈরি করে আসছেন। আর সেই ধারাবাহিকতায় আজকেও আপনি খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন আর্ট তৈরি করেছেন। আপনার নিজের হাতে তৈরি এই মেহেদি ডিজাইন আর্টগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। তৈরি ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

হ্যাঁ মেহেদি ডিজাইন টা হাতে পড়লে বেশ মানাবে। চমৎকারভাবে মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। কিভাবে এমন সুন্দর মেহেদি ডিজাইন আর্ট অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বুবুজান।

 2 years ago 

এখনকার ফ্লুগুলো কিছু ছোঁয়াচে টাইপের মনে হয়। একজনের হলে পরিবারের বাকিদেরও হয়। আপনার ছোট মেয়ে ভালো আছে এবং বড় মেয়ে মোটামুটি সুস্থ হয়েছে জেনে ভালো লাগলো। শরীর খারাপ থাকলে কোন কিছু করতে ইচ্ছা করে না। যাই হোক আপনার আজকের মেহেদি ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হাতে লাগালে খুব ভালো লাগবে দেখতে।

 2 years ago 

আপনার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের অসুস্থতার কথা শুনে অনেক খারাপ লেগেছে আপু। ফ্লু হতে পারে ছোঁয়াচে। আর এই জন্য আপনার ফ্যামিলির সবার হয়েছে একের পর এক জনের। ফ্যামিলির সবাই যদি একসাথে অসুস্থ হয়, তাহলে নিজের কাছেও খুব একটা ভালো লাগে না। আর আপনিও অনেক বেশি অসুস্থ জেনে খারাপ লাগলো। আপনার ফ্যামিলির সবার জন্যই দোয়া করি আপু। যেন আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন। অনেক সুন্দর একটা মেহেদির ডিজাইন এঁকেছেন আপনি সবসময়ের মত। এটাও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর দেখতেও ভালো লাগতেছে। আমার তো মনে হচ্ছে এটা যদি মেহেদি দিয়ে হাতে লাগানো হয় তাহলেও সুন্দর লাগবে।

 2 years ago 

মেহেদী পড়তে আমি খুব পছন্দ করি। আপনার করা মেহেদী ডিজাইনটি অনেক সুন্দর লাগছে।
এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আজকে আপনি আবারও আমাদের মাঝে অনেক সুন্দর একটি মেহেদি ডিজাইন আর্ট করে দেখিয়েছেন আপু। আমি প্রায় লক্ষ্য করে থাকি আপনি প্রত্যেক মঙ্গলবারে সুন্দর সুন্দর আর্ট করে থাকেন। আজকের আর্ট তেমনি সুন্দর ছিল। খুবই ভালো লাগলো আপনার আর্ট দেখে।

 2 years ago 

এখনকার ফ্লুগুলো ছোঁয়াচে টাইপের হয়। রোজার মধ্যে একবার আমাদের বাসার সবাই একসাথে অসুস্থ হয়ে গিয়েছিলাম। যাইহোক আপনাদের সবার সুস্থতা কামনা করছি আপু। যাইহোক, আপনি খুব সুন্দর মেহেদী ডিজাইন শেয়ার করেছেন আপু। খুব সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38