আমার ঘরে হঠাৎ চিকেন পক্সের আক্রমণ

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আমার শরীরটা দুই তিন ধরে বেশি ভালো যাচ্ছে না, এরপর আবার আমার ছোট মেয়ের হঠাৎ করে চিকেন পক্স ধরা পড়েছে।তবে বেশি আক্রান্ত হয়নি, আল্লাহর অশেষ রহমতে ভালোই আছে। বর্তমানে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা যেমন খারাপ, ঠিক তেমনই রোগ-শোকে ভরে আছে চারিদিক। একটার পর একটা রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, নতুন করে আবার শুরু হয়েছে মাঙ্কিপক্স। এই নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব।

A8A9AC3B-14D6-43AD-9B5C-00935D9AB5C4.jpeg

মাঙ্কিপক্সে আক্রান্ত হলে, লক্ষণগুলি দেখা দিতে সাধারণত 5 থেকে 21 দিনের মত সময় লাগে।এই রোগ হলে শরীরের তাপমাত্রা বেশি থাকে, সাথে তীব্র ব্যথা অনুভূত হয়।মাথা ব্যথা, পিঠ ব্যথা, পেশীতে পেশীতে ব্যথা, শরীরে অনেক ক্লান্তি আসে। প্রথমে শরীরে ফুসকুড়ির মত দেখা দেয় যা শুরু হয় মুখ থেকে। তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্স হলে কয়েক সপ্তাহ থাকে, কিন্তু চিকেন পক্স হলে এক সপ্তাহের মধ্যেই সেরে ওঠে।

আমার মেয়েরও প্রথমে মুখে দেখা দেয়, এরপর ধীরে ধীরে কপালেও দু-একটা দেখা দেয়। আমি প্রথমে ভালোভাবে এতটা বুঝিনি। কারণ আগের রাতে আমার মেয়ে বডি লোশন নিয়েছিল তার মুখে, আমি বকা দিয়েছিলাম কেন লোশন মুখে নিল? আমি ভেবেছিলাম মনে হয় লোশন মুখে নেওয়ার কারণে এভাবে গুটি গুটি উঠেছে, কারণ ওটি বড়দের লোশন ছিল। পরে যখন ওকে বাথরুমে শাওয়ার করাতে নিয়ে যাই তখন দেখি পুরা শরীর ভরে গিয়েছে গুটি গুটি হয়ে। তখন মনে মনে একটু ভয় পেয়ে গেলাম কারণ মাঙ্কিপক্সে কথা মনে পড়ে গেল। তখন কিন্তু ওর কোন ব্যথা বা চুলকানি, জ্বর কোনটাই ছিল না। এরপর পরের দিন ডক্টর এর সাথে অ্যাপোয়েন্টমেন্টের জন্য ফোন করলাম। তখন তারা আমাকে একটি লিঙ্ক পাঠিয়ে বলল লিংকে দুটি ছবি পাঠিয়ে দিতে পর্যবেক্ষণ এর জন্য। এরপর আমি তাদের লিংকে আমার মেয়ের ওই গুটি গুলোর দুটি ফটো তুলে সেখানে আপলোড করে দিলাম। এরপর মেসেজ আসলো তারা খুব শীঘ্রই রিপ্লাই করবে, আর যদি বেশি প্রবলেম হয় তাহলে দ্রুত হসপিটালে নিয়ে যেতে। এরপর দুই ঘণ্টা পর ডক্টর আমার মোবাইলে ফোন করে। এরপর বিস্তারিত আমার কাছ থেকে শোনার পর বলেন এটি চিকেন পক্স, ভয় পাওয়ার কোন কারণ নেই।সাত দিনের মধ্যেই সেরে উঠবে। আর জ্বর এলে প্যারাসিটামল দিতে হবে, কোন ওষুধ প্রয়োগ করতে হবে না।এরপর মনে অনেক শান্তি পেলাম।

মেয়েটি এখন মোটামুটি ভালোই সুস্থ হয়ে উঠেছে দাগও নেই মুখে কোন, তবে পিঠের টা এখনও পুরো ঠিক হয়নি। আরো দুই একদিন লাগবে। ভাগ্য ভালো যে ওদের এখন স্কুল বন্ধ চলছে, প্রায় দশ দিনের জন্য স্কুল বন্ধ ছিল। তাই স্কুল মিস হচ্ছে না, তবে ডাক্তার বলেছে সাতদিন হয়ে গেলে স্কুলে যেতে পারবে।যাইহোক সোমবারে স্কুল খুলবে আশা করি স্কুলে যেতে পারবে। আসলে বাচ্চাদের শরীর খারাপ থাকলে খুবই কষ্ট লাগে, শুধু বাচ্চাই না পরিবারের যে কোন সদস্যেরই শরীর খারাপ থাকলে সকলেরই মন অনেক খারাপ থাকে।

বন্ধুরা এটি ছিল আমার আজকের আয়োজন, আশা করি মাঙ্কিপক্স এবং চিকেন পক্সের মধ্যে পার্থক্যটা কিছু বুঝতে পেরেছেন।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 4 years ago 

আল্লাহর অশেষ রহমতে মামনি এখন অনেকটা ভালো আছে জেনে সত্যি ভালো লাগলো। প্রথমে তো ভয় পেয়ে গিয়েছিলাম। এমনিতেই ছোট মানুষ তার ওপর যদি এরকম অসুস্থ হয় তাহলে সত্যি অনেক চিন্তার বিষয়। স্কুল যেহেতু বন্ধ আছে তাই এই সময়টাতে বাসায় থাকতে পারছে। তারপরেও সতর্ক থাকতে হবে। যেহেতু মামনি এখনো পুরোপুরি ভাবে সুস্থ হয়ে উঠতে পারেনি। অনেক অনেক দোয়া রইল আপু।
🤲🤲🤲

 4 years ago 

চিকেন পক্স আমারও একবার হয়েছিল আমি এটা কতটা কষ্টের। এটা খুব একটা মারাত্মক না দ্রুতই সুস্থ হয়ে উঠবে আপনার মেয়ে সেই কামনা করি। তবে মাক্রিপক্স যে হয়নি এটাই বেশ স্বস্তির।।।

 4 years ago 

চিকেন পক্স কিন্তু সোয়াচে। মানহাকে ওর থেকে দূরে রাখবেন। আপনাদের দেশের চিকিৎসার ব্যবস্থা দেখলে খুবই ভালো লাগে। ডাক্তার নিজেই ফোন দেয় রোগীর কাছে। আর আমাদের দেশে তো ডাক্তারের সাথে রোগীর কথা বলার কোন সুযোগই নেই। কথা বলতে হয় কম্পাউন্ডারদের সঙ্গে । যাইহোক আশা করি অল্পের মধ্যে সেরে যাচ্ছে। খুব দ্রুত সুস্থ হয়ে যাবে দোয়া রইল।

 4 years ago 

আপু মেয়ের সুস্থ্যতা কামনা করছি,আশা করছি খুব তাড়াতাড়ি ভালোভাবে সুস্থ হয়ে স্কুলে যাবে।একবার মাঙ্কিপক্স হয়েছিলো আমার। খুব ব্যথা আর চুলকানো ছিলো,বেশ কষ্ট পেয়েছিলাম।যাই হোক আস্তে আস্তে কমে যাচ্ছে আর মুখে দাগ নেই জেনে ভালো লাগলো।ধন্যবাদ

 4 years ago 

আপু প্রথমেই আপনার সুস্থতা কামনা করছি। আপনার এত ছোট বাচ্চার চিকেন পক্স হয়েছে শুনে খারাপ লাগছে। মাঙ্কিপক্সের লক্ষনগুলো ত খুব খারাপ মনে হচ্ছে তাও আবার ২১ দিন পর্যন্তও লেগে যায় ঠিক হতে। আপনার মেয়ের চিকেন পক্স এখন ঠিক হওয়ার পথে শুনে ভাল লাগছে। তবে বাচ্চারা এগুলো সহজে টলারেট করতে পারে না। ইংল্যান্ডের ডাক্তারের এত দ্রুত রেসপন্স এবং ট্রিটমেন্ট দেখে অবাক লাগছে এই ভেবে আমাদের দেশে কবে আমরা বাসায় বসে ট্রিটমেন্ট পাব? বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন। ধন্যবাদ আপু।

 4 years ago 

বাংলাদেশে ও শীতের আগমনের আগে পক্সের প্রভাব কিছুটা দেখা যায়, অনেকেই এই রোগে আক্রান্ত হয়। মামনি চিকেন পক্সে আক্রান্ত হয়েছে জেনে কষ্ট পেলাম তবে ডাক্তার যেহেতু বলেছেন সাত দিনের মধ্যে ঠিক হয়ে যাবে সেহেতু মামনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবে।

 4 years ago 

ছবি দিলেন আর ডাক্তার নিজেই আপনাকে ফোন দিল!!!! কি আজব!!! আমাদের দেশে এই ব্যাপারটা ভাবাই যায়না। এখানে ডাক্তাররা কিভাবে রোগীর পকেট থেকে টাকা খসানো যায় সেই ধান্দাতেই ব্যস্ত থাকে । যাইহোক দুঃশ্চিন্তা করবেন না আপু আশা করি তারাতারি ঠিক হয়ে যাবে আপনার বাবু।

 4 years ago 

অন্যান্য সদস্যদের শরীর খারাপ হলে সমস্যা তো হয় ই তবে বাচ্চাদের অসুখ হলে সবচেয়ে বেশি খারাপ লাগে।আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবে।

 4 years ago 

আপনি যখন মাঙ্কিপক্স এর লক্ষণ গুলো বলছিলেন তখন বেশ ভয় লাগছিল। আমি ভেবেছিলাম হয়তো আপনার মেয়ের মাঙ্কিপক্স হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন ডাক্তার ছবি দেখে এবং আপনার কাছে থেকে শুনে যখন বলেছেন এটার নাম চিকেন পক্স। আর এর জন্য ভয় পাওয়ার কোন কারণ নেই। শুধুমাত্র জ্বর আসলে প্যারাসিটামল খেতে হবে এমনিতে বেশি ওষুধ খাওয়ারও দরকার নেই। এই বিষয়গুলো ভীষণ ভালো লেগেছে। কারণ এসব রোগ বিশেষ করে ছোটদের হলে তো অনেক বেশি কষ্ট লাগে। যাক আপনার মেয়ে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে এটা শুনে ভালো লাগলো। বিশেষ করে এর মধ্যে স্কুলও বন্ধ ছিল।

 4 years ago 

চিকেন পক্স আমার মেয়ের উঠেছিল কিছুদিন আগে, তবে কিছুদিন পরেই সে সেরে উঠেছিল। আপনার মেয়েটাও তাড়াতাড়ি সেরে উঠুক এই কামনা করছি। মাঙ্কিপক্স হয়নি এটাই সবথেকে বড় বিষয়, আল্লাহ হেফাজত করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64349.20
ETH 1874.29
USDT 1.00
SBD 0.36