মা ও মেয়ের তৈরি পাতা সহ কাগজের ফুল

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0898.jpeg

আজ অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কাগজের তৈরি একটি ফুল নিয়ে। আগে মাঝে মাঝে আপনাদের সাথে এ ধরনের নানা রকমের ফুল শেয়ার করতাম। মাঝে অনেকদিন গ্যাপ পড়ে গিয়েছে।তাই ভাবলাম আজকে আপনাদের সাথে একটি কাগজের তৈরি ফুল শেয়ার করি। আজ শনিবার বাচ্চাদের স্কুল বন্ধ ছিল। সকালবেলা উঠে দেখি বড় মেয়ে মোবাইল নিয়ে বসে রয়েছে। ঘন্টার পর ঘন্টা দেখেই যাচ্ছে। তাই এ প্ল্যানটি করে ফেললাম যেন মোবাইল থেকে কিছুক্ষণ দূরে রাখা যায়। আর তারা আমার সাথে কোন কিছু তৈরি করতে খুবই পছন্দ করে। তাই সেই সুযোগটা আজ কাজে লাগিয়ে ফেললাম। আসলে কাগজের তৈরি যে কোন জিনিস তৈরি করতে অনেক সময় লাগে এবং যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়, তা না হলে ভালোভাবে তৈরি করা সম্ভব হয় না। তাই আমরাও অনেক সময় নিয়ে মা ও মেয়ে দুটি ফুল বানিয়েছি। আশা করছি আপনাদের খুব বেশি খারাপ লাগবে না। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক ফুলটি বানাতে আমাদের কি কি লেগেছে?

  • তিনটি পেপার(সাদা ও লাল)
  • গ্লু
  • স্কেল
  • পেন্সিল

নিম্নে ফুল বানানোর কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0853.jpeg

যা যা লেগেছে।

IMG_0854.jpegIMG_0855.jpeg

প্রথমেই লাল কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থে ২০ ও ৮.৫ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর লম্বালম্বি ভাবে ভাঁজ করে নিয়েছি।

IMG_0856.jpegIMG_0857.jpeg

এরপর সিজার দিয়ে এভাবে ঝুড়িঝুড়ি করে কেটে ভাঁজ খুলে নিয়েছি।

IMG_0858.jpegIMG_0859.jpeg

এরপর দু'পাশ এভাবে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_0860.jpegIMG_0862.jpeg

এভাবে তিনটি বানিয়ে নিয়েছি। এরপর একটি মার্কার পেন নিয়ে তার মাথায় এভাবে তৈরি করা কাটা দুটি কাগজ দিয়ে গ্লু লাগিয়ে প্যাঁচিয়ে একটি ফুলের শেপ করে নিয়েছি।

IMG_0863.jpegIMG_0864.jpeg

এরপর বাকি কাগজটি একটি পেন্সিলের সাহায্যে এভাবে প্যাঁচিয়ে আরো একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_0865.jpegIMG_0867.jpeg

এরপর ওই ছোট ফুলটি পূর্বে বানানো ফুলের মাঝখানে বসিয়ে দিয়েছি। এরপর সবুজ কাগজ থেকে কিছু কাগজ নিয়ে প্যাঁচিয়ে এভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি।

IMG_0868.jpegIMG_0869.jpeg

এরপর সিজার দিয়ে কেটে দুটি পাতা বানিয়ে নিয়েছি। এরপর পাতা দুটি লম্বা অংশের সাথে গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি।

IMG_0876.jpeg

এরপর ফুলটি গ্লু এর সাহায্যে লম্বা অংশটির মাথায় লাগিয়ে নিলাম।

IMG_0880.jpeg

ব্যাস তৈরি হয়ে গেল আমার পাতাসহ কাগজের একটি ফুল।

IMG_0878.jpeg

এই ফুলটি আমার বড় মেয়ে বানিয়েছে।

IMG_0886.jpeg

IMG_0888.jpeg

IMG_0892.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

সুদূরলন্ডন থেকে বেশ অসাধারণ কৃতিত্বের পরিচয় দিয়েছেন। এমন টাইপ পোস্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তবে মা মেয়ে মিলে কাজ করেছেন আশা করি খুবই আনন্দের সাথে এটা তৈরি করে দেখেছেন। অনেক সুন্দর হয়েছে আশা করব পরবর্তীতে ঠিক এমন ডাই পোস্ট নিয়ে উপস্থিত হবেন এবং আমাদের উপহার দিবেন।

 2 years ago 

এটা জেনে অনেক ভালো লাগলো যে মা এবং মেয়ে একসাথে মিলে ফুল বানিয়েছেন। আসলে মা মেয়ে একসাথে কাজ করতে অনেক ভালো লাগে৷ এগুলো করলে বাচ্চাদের সাথে বেশ ভালো সময় কাটানো যায়। তবে যাইহোক, ফুলগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু সুন্দর ফুল তৈরী করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই ভালো একটি কাজ করেছেন আপু। আসলে বর্তমানে ছেলে মেয়েরা মোবাইল পেলে যেন ঘন্টার পর ঘন্টা পার করে দেয়। আপনার বড় মেয়েও তাই করতে ছিল, আপনি একটা প্ল্যান করে তাকে মোবাইল থেকে দূরে রাখলেন। আর মায়ের সাথে মেয়েরা তৈরি করতে খুবই পছন্দ করে। যার কারণে মা মেয়ে মিলে খুবই সুন্দর একটি ফুল তৈরি করেছেন, আর এই ফুলের ধাপে ধাপে দেখে খুবি ভালো লেগেছে আমার।

 2 years ago 

বাহ!! মা মেয়ে মিলে দারুন দুইটি ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজের তৈরি এই ধরনের জিনিসগুলো তৈরি করতে অনেক বেশি সময়ের প্রয়োজন হয়। মেয়েকে মোবাইল থেকে দূরে রাখার জন্য এই আইডিয়াটি বের করে এত সুন্দর দুটি ফুল তৈরি করেছেন জেনে খুব ভালো লাগলো।। আমার কাছে লাল ফুলটি সব থেকে বেশি সুন্দর লেগেছে।

 2 years ago 

আসলে আপনার প্ল্যান ও আইডিয়াটা খুবই ভাল ছিল। যার কারণে আপনি আপনার মেয়েকে মোবাইল ব্যবহার থেকে বিরত রাখার সুন্দর একটি পরিকল্পনা করেছেন। আর আপনার সাথে খুবই সুন্দর ভাবে সে এই ফুল তৈরি করল। আসলে ফুল তৈরি করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। আরো বেশি ভালো লেগেছে তাকে মোবাইল থেকে দূরে রাখার সুন্দর পরিকল্পনা ছিল।

 2 years ago 

মা মেয়ে সহ খুবই সুন্দর দুটো ফুল তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাদের তৈরি করা ফুল দুটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা একদম ইউনিক পদ্ধতি অবলম্বন করে ফুল দুটি তৈরি করেছেন। তবে আপনাদের ফুল তৈরি করার ধাপ গুলো দেখে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। দুটি ফুল দুই কালারের হয়ে একটু বেশি ভালো লাগছে।

 2 years ago 

আপু দারুন তো। আপনারা তো দেখছি মা আর মেয়ে মিলে বেশ সুন্দর কাগজের ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। কাগজের তৈরি করা যে কোন জিনিসই আমার কাছে বেশ ভালো লাগে। আর আপনারা তো দেখছি বেশ কালার ফুল দুটো কাগজের ফুল বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এমন ‍সুন্দর কাগজের ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটা আইডিয়া বের করেছেন আপু। এখানকার বাচ্চারা মোবাইল ছাড়া কিছুই বুঝতে চায় না। মোবাইল থেকে মেয়েকে দূরে রাখতে মা-মেয়ে মিলে অনেক সুন্দর করে রঙিন কাগজের পাতা সহ ফুল তৈরি করেছেন।যেটা দেখতে খুবই সুন্দর লাগছে। আশা করি এ ধরনের কাজগুলো দেখে ও বেশি উৎসাহিত হবে। শুভ কামনা রইল আপু আপনার এবং আপনার মেয়ের জন্য।

 2 years ago 

মা এবং মেয়ে মিলে তো চমৎকার কাগজের ফুল তৈরি করে দেখিয়েছেন। এধরনের কাজ গুলো করার সময় সতর্ক ভাবে করতে হয়। তা না হলে একটু ভুল হলে সমস্যা হয়ে যায়। ফুল এবং পাতা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। যে কেউ দেখলে খুব খুশি হবে। ভালো লাগলো আপু ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ মা ও মেয়ে মিলে দুটি অসাধারণ কাগজের ফুল তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনাদের দুজনের ফুল তৈরি দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সত্যি আপু আপনার বড় মেয়ের হাতের কাজ বেশ চমৎকার। তবে আমার কাছে মায়ের থেকেও মেয়ের ফুল তৈরি দেখতে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64599.23
ETH 1911.76
USDT 1.00
SBD 0.37