একটি এমব্রয়ডারি ফুলের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_3103.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি একটি এমব্রয়ডারি ফুলের আর্ট নিয়ে। এ ধরনের আর্ট এর আগে করা হয়নি, আজকে একটু ট্রাই করে দেখলাম।আর্ট করার পর বেশ ভালোই লাগছে দেখতে।প্রথমেই একটি বৃত্ত দিয়ে আমার আর্টটি শুরু করেছি।এরপর বৃত্তটির চারিপাশে কতগুলো ফুল দিয়ে আমার আর্টটি সম্পূর্ণ করেছি।আর্টটি করার সময় ছোট মেয়ে পাশে বসে ছিল, আর অপেক্ষায় ছিল কখন শেষ হবে, আর কখন সে কালার করবে।আমি যখন আর্টগুলো করি তখন সে খুবই পছন্দ করে আমার আর্ট গুলো কালার করতে।অবশেষে আর্ট শেষ করে তাকে দিয়ে দিলাম।অনেক সুন্দর করে সে কালার করেছে। বোঝার সুবিধার্থে আর্টটি ধাপে ধাপে সম্পন্ন করেছি।আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার
  • একটি কম্পাস

নিম্নে ফুলের আর্ট এর কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_3047.jpeg

আর্টটি করতে যা যা লেগেছে।

IMG_3048.jpeg

প্রথমেই কম্পাস দিয়ে একটি বৃত্ত এঁকে নিয়েছি।

IMG_3049.jpeg

এরপর বৃত্তটির এক পাশে ছোট্ট করে একটি অর্ধ বৃত্ত এঁকে ভিতরের দিকে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_3050.jpeg

ডিজাইনের চারিপাশে কতগুলো পাতা এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।

IMG_3051.jpeg

IMG_3052.jpeg

এরপর ফুলটির নিচে ও উপরে এভাবে পাতা এঁকে নিয়েছি।

IMG_3053.jpeg

এরপর পাতার নিচে ঠিক একইভাবে আরও একটি ফুল এঁকে নিয়েছি।এরপর ফুলের পাশে আগের মত আরেকটি পাতা এঁকে পর্যায়ক্রমে ঠিক একইভাবে এঁকে পুরো বৃত্তটির চারিপাশ পূর্ণ করেছি।

IMG_3054.jpeg

IMG_3055.jpeg

IMG_3059.jpeg

ব্যাস হয়ে গেলে একটি ফুলের আর্ট।

IMG_3060.jpeg

IMG_3063.jpeg

IMG_3083.jpeg

এরপর ছোট মেয়ে কালার করেছে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বৃত্তের চারিপাশ দিয়ে দারুণভাবে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন খুবই সুন্দর লাগছে আপু। আর এমন সুন্দর আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনি প্রতিনিয়ত মেহেদির ডিজাইন আর্ট অঙ্কন করে থাকেন। যেগুলো দেখতে অনেক ভালো লাগে। তবে এবার একটু ভিন্ন আর্ট করার চেষ্টা করেছেন দেখে খুব ভালো লাগলো আপু। এরকম এমব্রয়ডারি ফুলের ডিজাইন গুলো দেখতে খুব ভালো লাগে। আপনি অনেক নিখুঁতভাবে এটা অঙ্কন করেছেন, যা দেখে বুঝতে পারছি। আপনার ছোট মেয়ে কালার করার পর তো এটা আরো বেশি সুন্দর লাগছে। এরকম সুন্দর ডিজাইনগুলো কালার করলেও খুব ভালো লাগে। অনেক বেশি দারুণ ছিল আপু, আপনার আজকের এই এমব্রয়ডারি ফুলের ডিজাইনটা।

 2 years ago 

আপনার মেহেদি ডিজাইনগুলো প্রায় সময় দেখা হয় তবে এই ধরনের আর্ট দেখা হয়নি। প্রথমবারের মতো ট্রাই করেছেন জেনে ভালো লাগলো। এমব্রয়ডারি ফুলের আর্ট টা বেশ চমৎকার লাগছে দেখতে। কালার করার পর আরো বেশি ভালো লাগছে। খুব সুন্দর এবং ভিন্নধর্মী একটা আর্ট শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

বাহ্! একেবারে ইউনিক একটি আর্ট শেয়ার করেছেন আপু। একটি এমব্রয়ডারি ফুলের আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে। বৃত্তের চারপাশের ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। তাছাড়া আপনার ছোট মেয়ে কালার করার পর আর্টটি দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগছে। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ছোট মামনি আপনার আর্ট গুলো পছন্দ করে জেনে ভালো লাগলো। আসলে বাচ্চারা মায়ের সবকিছুই পছন্দ করে। আর মা যদি এরকম গুণী হয় তাহলে তো কথাই নেই।এমব্রয়ডারি ফুলের আর্ট খুবই সুন্দর হয়েছে আপু। ডিজাইনটা অনেক ভালো লাগলো। একটা সময় দেখতাম আম্মু নিজের হাতে এরকম অনেক এমব্রয়ডারির কাজ করতো। কিন্তু এখন আর তেমন করে না।

 2 years ago 

আপু আপনি আর্ট করেছেন আর আপনার মেয়ে সুন্দর করে কালার করেছে। কালার করার পর দেখতে আরও বেশি সুন্দর হয়েছে আপু। অসাধারণ একটি আর্ট শেয়ার করেছেন। খুবই চমৎকার ছিল আপনার আর্ট।

 2 years ago 

আপু আপনার নিখুঁত হাতের আর্টগুলো আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে। আজকে আপনি একটা এমব্রয়ডারি ফুলের ডিজাইন আর্ট করেছেন দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে দেখতে। আপনি অনেক সময় নিয়ে এবং নিখুঁতভাবে এটা সম্পূর্ণ করেছেন নিশ্চয়ই। আপনি সুন্দর করে এটা অঙ্কন করার পর আপনার মেয়ে তো দেখছি দারুণভাবে কালার করলো। পুরোটাই ভালো লাগলো দেখে।

 2 years ago 

আপু আপনি বৃত্ত কে কেন্দ্র করে খুব সুন্দর একটি এমব্রয়ডারি ফুলের আর্ট করেছেন। আপনার এত সুন্দর আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ছোট মেয়ে খুব সুন্দর ভাবে কালার করেছে। তার কালার করা দেখে আরও বেশি ভালো লাগলো। এই ডিজাইন যদি বিভিন্ন কালারিং সুতা দিয়ে টেবিল ক্লথের মাঝখানে বড় করে তুলা যায় তাহলে দেখতে বেশ চমৎকার দেখাবে। আপনি প্রথমবার এমব্রয়ডারি ফুল আর্ট করলেও দেখতে বেশ চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35