কিছু ফুলের ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1677.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কিছু ফুলের ফটোগ্রাফি নিয়ে। ফটোগ্রাফি করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সময় বের করতে পারিনা। সংসারের কাজ, কমিউনিটির কাজ সব মিলিয়ে মেশিনের মত সারাদিন চলতে হয়। তারপরও মাঝেমধ্যে চেষ্টা করি কিছু ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে। এর আগের একটি পোস্টে আপনাদেরকে বলেছিলাম যে এখন উপযুক্ত সময় ফুলের বাগান করার। এ সময় সবাই ব্যস্ত হয়ে পড়ে নানান ধরনের ফুলের গাছ লাগাতে। আমার বেলায়ও ব্যতিক্রম নয়, ইতিমধ্যে অনেকগুলো ফুলের চারা আনা হয়েছে যা আপনাদের মধ্যে শেয়ার করেছি। নতুন আরো দুটি গোলাপের গাছ আনা হয়েছে। এখনো শেয়ার করা হয়নি, পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করবো।

এই দুই তিন দিন আমাদের এখানের তাপমাত্রা বেশ ভালোই রয়েছে, ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে রয়েছে। আর এই তাপমাত্রাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বেশি ঠান্ডাও নয়, আবার বেশি গরমও নয়। আর এই ওয়েদারে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। যদিও বাচ্চাদের স্কুল এক সপ্তাহের জন্য বন্ধ ছিল কিন্তু কোথাও বের হতে পারিনি কারণ সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত ছিল।তাই আমার প্রতিবেশীর বাগানের এবং আমাদের এলাকার রাস্তার চারিপাশ থেকে ফটোগ্রাফিগুলো নেয়া হয়েছে। আমার আজকের ফুলের ফটোগ্রাফির মধ্যে রয়েছে কিছু জানা ও কিছু অজানা। আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ফটোগ্রাফিগুলো উপভোগ করা যাক।

IMG_1073.jpeg

প্রথমে চমৎকার এই পার্পল কালারের পেওনি ফুলের ফটোগ্রাফি দিয়ে শুরু করলাম।দারুন দেখতে এই ফুলগুলো।রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_1070.jpeg

নাম না জানা এই গোলাপি ফুল গুলোও কিন্তু দেখতে দারুন।এটিও রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_1077.jpeg

এটি নাম না জানা পার্পল কালারের হাইড্রেনজিয়া। হাইড্রেনজিয়ার প্রায় ৫-৬ টি কালার রয়েছে। আমার বাগানে রয়েছে নীল ও গোলাপি বর্ণের হাইড্রেনজিয়া।এই হাইড্রেনজিয়াগুলো প্রায় প্রতিটি বাড়ির সামনেই দেখা যায়। এটিও রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_1071.jpeg

রাস্তার পাশ থেকে বন্য প্রজাতির এই ফুলটির ফটোগ্রাফি নেওয়া হয়েছে।

IMG_1090.jpeg

IMG_1088.jpeg

বন্য প্রজাতির এই চমৎকার ফুলগুলোর নাম রেড হট পকার।প্রতিবছর রাস্তার পাশে একই জায়গায় এই ফুলগুলো দেখে থাকি।তীব্র শীতে এই গাছগুলোর কোন ক্ষতি হয় না।

IMG_1315.jpeg

IMG_1316.jpeg

নাম না জানা এই গোলাপি ফুলগুলোও দেখতে দারুন। রাস্তার পাশ থেকে নেয়া হয়েছে।

IMG_1671.jpeg

IMG_1672.jpeg

আমার প্রতিবেশীর বাগান থেকে নেওয়া হয়েছে এই হাইড্রেনজিয়া ফুলের ফটোগ্রাফিটি।দেখুন একই গাছে দুই রকমের ফুল ফুঁটেছে একটি গোলাপী, আরেকটি নীল।

IMG_1184.jpeg

IMG_1183.jpeg

হলুদ বর্ণের এই গোলাপ ফুলটি আমার প্রতিবেশীর বাগান থেকে নেয়া হয়েছে। দেখতে খুবই চমৎকার।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপনার শেয়ার করা ফুলের ছবিগুলো অনেক ভালো লেগেছে আপু। আসলে এই ধরনের ফুলগুলো বাংলাদেশে দেখা যায় না এর কারনে ফুলগুলো দেখতে বেশি সুন্দর লেগেছে কারণ নতুন কিছু দেখলে সেটা বেশি ভালো লাগবে স্বাভাবিক।

 2 years ago 

আপনাদের ওখানে ১৫ থেকে ২০ ডিগ্রি তাপমাত্রাতে ভালো ওয়েদার আর আমাদের এখানে ঠান্ডায় আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যাইহোক আপু বাগানে যদি এত চমৎকার কিছু ফুল গাছ থাকে তাহলে তো সুন্দর সময় কাটানো যায়। নতুন নতুন অনেক ফুল দেখতে পেলাম। বিশেষ করে রেড হট পকার ফুলটি একেবারে নতুন লেগেছে আমার কাছে। খুব সুন্দর দেখতে।

 2 years ago 

আপু সত্যি বলছি দারুন লাগলো আপনার আজকের ফুলের ফটোগ্রাফি গুলো। রাস্তার পাশে যে এত সুন্দর সুন্দর বন্য ফুল আছে সেটাই তো দারুন বিষয়। তবে আমার কাছে প্রতিটি বন্য ফুলই বেশ ভালো লেগেছে। সব মিলিয়ে দারুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

এত সুন্দর করে আপনি বেশ এলোমেলো কিছু সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে। আপনার ফুল বাগানে তো দেখছি অনেক রকমের ফুল রয়েছে। আপনি অনেক বেশি সুন্দর করে এই ভিন্ন রকমের ফুল গুলোর ফটোগ্রাফি করেছেন। এখানে অনেক ফুল রয়েছে যেগুলো আমি আগে কখনোই দেখিনি। এখানে সবগুলো ফটোগ্রাফি মুগ্ধ হওয়ার মতো ছিল, সবগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। আপনার তোলা এই মনোমুগ্ধকর ফটোগ্রাফি গুলোর প্রশংসা করা লাগতেছে।

 2 years ago 

আপনাদের ওখানে ওয়েদার ভালো হলেও আমাদের এখানে এরকম হলে তো অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যেতো। ১৫ থেকে ২০ ডিগ্রী তাপমাত্রা এটা আমাদের জন্য স্বাভাবিক নয়। আপনি অনেক বেশি সুন্দর করে বিভিন্ন রকমের ফুলের ফটোগ্রাফি করেছেন, আর সবার মাঝে ভাগ করে নিয়েছেন, যেগুলো আমার কাছে দেখতে খুবই দারুণ লেগেছে। প্রত্যেকটা ফুল যেমন অনেক সুন্দর তেমনি ফুল গুলোর কালারও সুন্দর। এরকম সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না।

 2 years ago 

প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম আপু। খুব ভালো লেগেছে প্রত্যেকটা ফটোগ্রাফি। সবগুলো ফুল খুবই সুন্দর। হলুদ গোলাপের ফটোগ্রাফি টা অনেক বেশি ভালো লেগেছে। নীল এবং গোলাপি রঙের ফুলগুলোও মনমুগ্ধকর। ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর কিছু ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

এই দুই তিন দিন আমাদের এখানের তাপমাত্রা বেশ ভালোই রয়েছে, ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে রয়েছে।

তাপমাত্রা এমন থাকলে আসলেই খুব ভালো লাগে। যেখানে সেখানে মনমতো ঘুরাঘুরি করা যায়। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো দেখে তো মুগ্ধ হয়ে গিয়েছি আপু। কোনটা রেখে কোনটার প্রশংসা করবো সেটাই বুঝতে পারছি না। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। ফুলের ফটোগ্রাফি দেখতে এবং করতে বরাবরই আমার ভীষণ ভালো লাগে। কারণ আমি যেকোনো ফুল খুব পছন্দ করি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

তামপাত্র বেশি ঠাণ্ডা বা বেশি গরম না হলেই ভালো লাগে।বিশেষ করে ঘুরে বেড়াতে এধরনের তাপমাত্রায় আনন্দ পাওয়া যায়।আপনি দারুন কিছু ফুলের ফোটোগ্রাফি শেয়ার করেছেন আপু যেগুলো বিভিন্ন স্থান থেকে ক্যাপচার করা।সবগুলো ফটোগ্রাফি সুন্দর ছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার পোস্টের মাধ্যমে যতটা জানতে পেরেছি আপনাদের ওখানে তাপমাত্রা সবসময় কম থাকে। সেই তুলনায় তাপমাত্রা তো এখন মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। প্রতিবেশীর বাগান থেকে ফটোগ্রাফি গুলো বেশ চমৎকার করেছেন আপু। শুধুমাত্র গোলাপ ফুলটাই চিনতে পারলাম। বাকি সবগুলো ফুল অচেনা। তবে দারুণ লাগছে কিন্তু দেখতে। চমৎকার করেছেন ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

অনেকগুলো সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার এ বিভিন্ন প্রকার ফুলের ফটোগ্রাফি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38