টার্গেট ডিসেম্বর সিজন - ৩ এ আমার অংশগ্রহণ 🐬(4th dolphin)🐬
বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন ৩ এর প্রতিযোগিতায় অংশগ্রহণের ৮ মাস অর্থাৎ ৩২ তম সপ্তাহ পূর্ণ হল আজ। আজকে আমি অনেক অনেক খুশি কারণ চতুর্থ ডলফিনে পরিণত হয়েছি।হ্যাঁ বন্ধুরা ২০,০০০ স্টিম পাওয়ার এর মালিক হয়ে গিয়েছি। সত্যি এটি আমার জন্য অনেক বড় পাওয়া।এ জন্য অবশ্যই স্পেশাল থ্যাংকস দিব “আমার বাংলা ব্লগ” কে এবং আমাদের সবার প্রিয় দাদাকে। মূলত দাদার কারণেই আমার এত বড় অর্জন সম্ভব হয়েছে।
এ বছর ডিসেম্বরের টার্গেট ছিল পাওয়ারকে ২১,০০০ স্টিম এ পরিণত করা। আর বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই তা পূরণ হয়ে যাবে।এরপর আবার নতুন একটি টার্গেট নির্ধারণ করে ফেলব। আর যতদিন স্টিমিট এ কাজ করব ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ১৯,৯৯৫।পাওয়ার আপ এর পরে হয়েছে ২০,০৪৫ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপনার ২০০০০ স্টিম পূরণ হয়ে গিয়েছে এটা জেনে সত্যি খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি যদি ধারাবাহিকতা বজায় রেখে এভাবে প্রতিনিয়ত পাওয়ার আপ করেন, তাহলে আপনার নতুন লক্ষ্যেও খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন আশা করছি। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু, যেন খুব শীঘ্রই নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি। এভাবেই এগিয়ে যান নিজের লক্ষ্যের দিকে।
আপনাকে অনেক অনেক অভিনন্দন আপু। আশা করছি আপনি এভাবেই সামনে এগিয়ে যাবেন এবং আপনার ধারাবাহিকতা বজায় রাখবেন। তবে আমিও কিন্তু খুব তাড়াতাড়ি 3X ডলফিন হতে যাচ্ছি...♥
আপনার জন্য শুভকামনা রইল ভাই খুব তাড়াতাড়ি 3x ডলফিন হতে পারবেন জেনে বেশ ভালো লাগলো।
🥰🥰
হিউজ পরিমাণ পাওয়ার তৈরি করেছেন। পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছে আর সেই সাথে ২০০৪৫ স্টিম পাওয়ার এর মাইল ফলক ছুঁয়েছেন। শুভকামনা রইলো আপু এভাবে এগিয়ে যান।
ধন্যবাদ আপনাকে।
আপু অনেক অভিনন্দন আপনাকে। আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেলেন। খুব ভালো লাগছে।আপনি ছোট একটা এমাউন্ট দিয়েও লক্ষ্যে পৌঁছে গেলেন নিয়মিত করার জন্য। আপনাকে দেখে সবাই অনুপ্রানিত হবে।অনেক অনেক অভিনন্দন জানাই আপু আপনাকে।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
এটা দেখে খুবই ভালো লাগলো আপু আপনি চতুর্থ ডলফিন হয়ে গেলেন। আসলে আপনি প্রতিনিয়ত নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণে নিজের সক্ষমতা বৃদ্ধি করেন এটা সত্যি প্রশংসার দাবি রাখে।
আপু অভিনন্দন অভিনন্দন এবং অভিনন্দন। শুভ কামনা রইল আপনার প্রতি। প্রতি সপ্তাহে একটি নির্ধারিত দিনে আপনি আপনার পাওয়ার আপ পোস্ট করে যাচ্ছেন। আর প্রতি বারই আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করে থাকেন। এভাবেই আপনি ৪র্থ ডলফিন অর্জন করতে সক্ষম হয়েছেন। শুভ কামনা রইল আগামীর জন্য।
পাওয়ার বৃদ্ধি পোস্ট আমার খুবই পছন্দের আসলে আমরা সবাই পাওয়ার বৃদ্ধি করতে পছন্দ করি। যত বেশি পাওয়ার বৃদ্ধি তত বেশি সক্ষমতা অর্জন সেই লক্ষ্যেই আমরা সবাই এগিয়ে চলেছি। আমাদের সবার জন্যই পাওয়ার বৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। আপনি যদি এভাবে করে থাকেন আপনার লক্ষ্যে পৌঁছাতে আর বেশি সময় লাগবে না আপনার জন্য শুভকামনা রইল।
নিজের একাউন্টের সক্ষমতা কে বৃদ্ধি করার জন্য পাওয়ার আপ গুরুত্বপূর্ণ। আর এ বিষয়টি আপনি খুব ভালো উপলব্ধি করতে পেরেছেন বলে প্রতি সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করে করে যাচ্ছেন। এই সপ্তাহে পাওয়ার আপের মধ্য দিয়ে আপনি ২০ হাজার স্টিম ছাড়িয়ে গেলেন অর্থাৎ আপনার আরেকটি টার্গেট পূর্ণ করলেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
অনেক ধন্যবাদ আপনাকে।
টার্গেট ডিসেম্বর সিজন থ্রী সামনে রেখে আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে ৫০ স্টিম পাওয়ার আপ করে শেয়ার করেছেন। আপু আপনি 4X ডলফিন হয়েছেন দেখে বেশ ভালো লাগলো। সিজন থ্রিতে আপনার টার্গেট পূরণ করতে আর মাত্র অল্প কিছু স্টিম বাকি আছে আশা করি খুব তাড়াতাড়ি আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আপু।
অনেক অনেক অভিনন্দন আপনাকে। অনেক দূর এগিয়ে গিয়েছেন। আশা করি খুব দ্রুত সিক্স এক্স ডলফিন হয়ে যাবেন।
অনেক ধন্যবাদ।