মজার চপ

in আমার বাংলা ব্লগ4 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

দেখতে দেখতেই প্রায় ১১ টি রোজা চলে গেল আজ।আর এই রোজায় ইফতারের সময় আমরা নানান রকমের চপগুলো তৈরি করে থাকি। কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আলু ও ডিম দিয়ে যে চপ তৈরি করা হয়। অনেকেই আলুর চপ বানিয়ে থাকে, কিন্তু শুধু আলু দিয়ে চপ খেতে তেমন মজা লাগে না।আলুর মাঝে একটু ডিম দিলে দারুন স্বাদের হয় চপগুলো।আমি সবসময় এভাবে চাপগুলো তৈরি করে থাকি।যদিও গত বছর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তাই এবার আর সবগুলো ধাপের ফটোগুলো দেওয়া হয়নি।সংক্ষেপেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
আলুমাঝারি সাইজের দুটি
ডিম২ টি
পিঁয়াজ কুচি২ টেবিল চামচ
কাঁচা মরিচ কুচি২/৩ টি
লবনস্বাদ মতো
ধনেপাতা কুচি১ টেবিল চামচ
ব্রেডক্রাম্বপরিমাণ মত

কার্যপদ্ধতিঃ

প্রথমেই আলু দুটি সিদ্ধ করে নিয়েছি। এরপর ডিমটিও সিদ্ধ করে নিয়েছি। এরপর আলুগুলো পেঁয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে ভর্তার মত মাখিয়ে নিয়েছি। সিদ্ধ করা ডিমটি আর কুচি কুচি করে কেটে নিয়েছি। এরপর হাতে সামান্য একটু ওই ভর্তা নিয়ে গোল করে মাঝখানে একটু ফাঁকা করে, সেই ফাঁকা অংশে কেটে রাখা ডিম সামান্য পরিমাণ দিয়ে চারিদিক আটকিয়ে নিয়ে গোল করে নিয়েছি।একই প্রসেসে সবগুলো চপ করে নিয়েছি।

এরপর একটি ডিম ফেটিয়ে নিয়েছি।তার মাঝে চপটি ভালোভাবে নেড়চেড়ে ব্রেডক্রাম্বে জড়িয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে চপগুলো দিয়ে দিয়েছি।

IMG_2188.jpeg

এরপর চপের দুই পাশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে উঠিয়ে নিয়েছি।টমেটো ক্যাচাপ দিয়ে খেতে দারুন স্বাদের হয় এই চপগুলো।

IMG_2190.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 4 months ago 

আলুর চপ ইফতারে আসলে রাখতেই হয়।আমার হাসবেন্ড মাংসের কিমা দিয়ে খেতে পছন্দ করেন।তাই আমি মাংসের কিমা দিয়ে ই আলুর চপ তৈরি করে থাকি।তবে আজ আমার জন্য ডিম দিয়ে চপ করেছি।সত্যি ই খেতে দারুন সুস্বাদু হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60141.40
ETH 1573.20
USDT 1.00
SBD 0.42