আমার সবজি বাগানের আপডেট

in আমার বাংলা ব্লগ4 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.jpeg

অনেক দিন পর হাজির হয়ে গেলাম আজ আবার আমার বাগানের ভেজিটেবল আপডেট নিয়ে।ভেজিটেবলস এখন মোটামুটি ভালই তরতাজা হয়ে উঠেছে, দেখতে বেশ ভালোই লাগে। এখন গাছের নিয়মিত যত্ন করছে হাসব্যান্ড।গাছের নিয়মিত পানি দেওয়া, গাছের পোকা মারার ওষুধ, এমনকি গাছের খাবারও দিচ্ছে।আর এ কারণেই গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছে। মানুষের মত গাছেরও অনেক যত্নের প্রয়োজন হয়।আর এখন প্রচন্ড গরম পড়ছে এ কারণে প্রতিদিনই গাছে পানি দিতে হচ্ছে। নরমালি ঠান্ডা ওয়েদার থাকলে দুই একদিন পরপর পানি দিলেই হয়।আসলে নিজে বাগান করতে পারলে মনে অনেকটা তৃপ্তি পাওয়া যায়।আর গাছগুলোতে যখন ফল আসে তখন অন্যরকম এক আনন্দ অনুভূত হয়। যাইহোক এক নজরে তাহলে দেখে নেয়া যাক আমার বাগানের সবজিগুলো।

IMG_3670.jpeg

IMG_3669.jpeg

IMG_3661.jpeg

গাছ গুলো কত সুন্দর বেড়ে উঠছে।এই গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল শিলাবৃষ্টির ফলে। নিয়মিত যত্ন নেওয়ার ফলে এগুলো আবার তরতাজা হয়ে উঠেছে।কয়েকটি ফুলও এসে গিয়েছে।

IMG_3662.jpeg

সিম গাছ দেখুন, সিম গাছও অনেক সুন্দর বেড়ে উঠছে।

IMG_3660.jpeg

মিষ্টি কুমড়া গাছ, কুমড়া ধরার সময় হয়ে গিয়েছে।

IMG_3664.jpeg

করলা গাছ।

IMG_3663.jpeg

অনেক পছন্দের শসা গাছ আমার।

IMG_3665.jpeg

টমেটো গাছগুলো।

IMG_3659.jpeg

IMG_3658.jpeg

এই মরিচ গাছের চারা গুলো কিনে আনা হয়েছে, কারণ আমার মরিচ গাছগুলো সবগুলোই নষ্ট হয়ে গিয়েছিল, শুধুমাত্র একটি বোম্বাই মরিচের গাছ ছাড়া।

IMG_3668.jpeg

বোম্বাই মরিচের গাছ।

IMG_3667.jpeg

IMG_3666.jpeg

ধনিয়া পাতার গাছগুলো। হাজব্যান্ড বাংলাদেশ থেকে এনেছিল চারা লাগানোর জন্য। এখন বেশ ভালই চারাগুলো বেড়ে উঠেছে।

আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 3 days ago 

আপু আপনার সবজি বাগানের আপডেট দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।সবগুলো গাছ মাশাল্লাহ সতেজ হয়ে উঠেছে।নিজের লাগানো গাছের সবজি খেতে পারার মতো আনন্দ আর অন্য কিছুতে পাওয়া যায় না।আশাকরি সব গাছেই সব রকমের সবজি ধরবে।ধন্যবাদ আপনাকে শেয়ার করে দেখার সুযোগ করে দেয়ার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62766.75
ETH 1779.42
USDT 1.00
SBD 0.38