একটি মেহেদি ডিজাইনের আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_0513.jpeg

আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। আজকের আর্টটি একেবারেই সহজ, কতগুলো পাতা ও ফুল দিয়ে তৈরি করেছি।যারা মেহেদি লাগাতে পারেন না তাদের জন্য খুবই সহজ একটি ডিজাইন। দেখে দেখে চেষ্টা করলে যে কেও অতি সহজেই করে ফেলতে পারবে। আসলে মেহেদি লাগানোটা একটি প্র্যাকটিস। সাহস করে কয়েকবার চেষ্টা করলেই যে কেউ সহজেই করে ফেলতে পারে।যাইহোক আমার আজকের এই ডিজাইনটি হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার অংকন প্রক্রিয়াটি। আশা করছি আপনাদের ভালো লাগবে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_0065.jpeg

আর্টটি তৈরি করতে যা যা লেগেছে।

IMG_0492.jpeg

প্রথমেই ছোট্ট একটি বৃত্ত এঁকে বৃত্তের মাঝখানে এভাবে ডিজাইন করে নিয়েছি।

IMG_0493.jpeg

এরপর বৃত্তটিকে কেন্দ্র করে কতগুলো পাতা এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি। এরপর ফুলটির নিচের দিকে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_0494.jpeg

এরপর পাতাগুলো ভরাট করে নিয়েছি। আর ফুলটির পাশে ছোট ছোট আরো তিনটি ফুল এঁকে নিয়েছি।

IMG_0495.jpeg

এরপর নিচের ফুলগুলির নিচের দিকে আরো কতগুলো পাতা এবং উপরে ফুলগুলির উপরেও আরো কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_0496.jpeg

এরপর নিচের পাতাগুলোর ডান পাশে একই রকম করে ছোট ছোট আরো কতগুলো ফুল এঁকে নিয়েছি।

IMG_0497.jpeg

এরপর বড় ফুলটির উপরের দিকে এভাবে ছোট্ট একটি ফুল এঁকে আমার অংকন শেষ করেছি।

IMG_0498.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইনের আর্ট।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

মেহেদী আর্ট গুলো দেখতে কিন্তু দারুন লাগে। আপনি প্রায় মাঝে মাঝে আমাদের মাঝে মেহেদী ডিজাইন শেয়ার করেন। যা দেখে আমরা নিজেরাও একটু করে ডিজাইন শিখতে পারি। তবে আপনার আজকের মেহেদী আর্টটি কিন্তু বেশ দারুন ছিল আপু।

 2 years ago 

চমৎকার একটি মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে তুলে ধরেছেন দারুন লেগেছে আপু। হ্যাঁ পাতাগুলো যেন সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে।

 2 years ago 

আবারও আজকে আপনার খুবই সুন্দর একটি মেহেদী ডিজাইন দেখতে পেলাম। এই মেহেদীর চিত্রটি অনেক ভালো লেগেছে। খুবই দক্ষতার সাথে সুন্দর ভাবে ধাপে ধাপে শেয়ার করলেন, দেখে ভালো লাগলো।

 2 years ago 

ঠিকই বলেছেন আপু, এই মেহেদী ডিজাইনটা পড়লে আসলেই অনেক সুন্দর লাগবে। মেহেদি ডিজাইন আমি তেমন একটা করতে পারি না তবে এগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। আগামী অনুষ্ঠানে এমন একটা ডিজাইন করার চেষ্টা করব ইনশাল্লাহ, আপনার প্রতি শ্রদ্ধা এবং শুভকামনা রইল।

 2 years ago 

খুবই চমৎকার একটি মেহেদী ডিজাইনের আর্ট শেয়ার করেছেন আপু। আপনার আর্ট করা মেহেদি ডিজাইন টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই আকর্ষণীয় একটি ডিজাইন আর্ট করেছেন আপু। খুবই নিখুঁতভাবে প্রতিটা ধাপ তুলে ধরেছেন। যা দেখে সহজে কেউ মেহেদী ডিজাইনটি করতে পারবে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

বরাবরের মতোই আপনার মেহেদীর ডিজাইন গুলি আমার কাছে ভীষণ ভালো লাগে। আজকে বেশ দারুণ দক্ষতায় মেহেদি ডিজাইনটি সম্পন্ন করেছেন। দেখতেও ভীষণ ভালো লাগতেছে। ফুলগুলি বেশ চমৎকারভাবে ফুটে উঠেছে। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন।আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

আজকের মেহেদি ডিজাইনটি আমার অনেক ভালো লেগেছে। এই ডিজাইনটি যদি হাতে অঙ্কন করা হয়। তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। খুবই সুন্দরভাবে শেয়ার করলেন দেখে মুগ্ধ হলাম।

 2 years ago 

সিম্পল এর মধ্যে গর্জিয়াস এটাকেই বলে আপু , খুব সহজেই এই ডিসাইনটি করা যাবে। আবার বেশ সুন্দরও লাগবে হাতের মধ্যে। আর ডিসাইন এর পাতা গুলোও বেশ আকর্ষণীয়।

 2 years ago 

খুব সুন্দর একটি সিম্পল মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাতা আঁকিয়ে দেওয়ার কারণে দেখতে বেশ সুন্দর লাগছে মেহেদি ডিজাইন টি। মেহেদি ডিজাইনটি কিভাবে তৈরি করেছেন এটা এত সুন্দর ভাবে আমাদের মাঝে দেখানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই সুন্দর একটি মেহেদি ডিজাইন শেয়ার করেছেন আপু। মেহেদি ডিজাইন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই সুন্দর মেহেদি ডিজাইন টা হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে দেখিয়েছেন। সুন্দর একটি মেহেদী ডিজাইন শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38