অসহনীয় তীব্র গরম

in আমার বাংলা ব্লগ15 hours ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_3578.jpeg

একমাস আগে যেখানে ঠান্ডা ঠান্ডা করে অস্থির হয়ে গিয়েছিলাম সেখান থেকে শুরু হয়েছে এখন তীব্র গরম।ইংল্যান্ডে ৪০ বছরের মধ্যে জুন মাসে এ ধরনের ভয়াবহ তাপমাত্রা এর আগে দেখা যায়নি।সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ দিন ধরে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রয়েছে।গরমের তীব্রতা এত বেড়েছে যার কারণে ইংল্যান্ডের বেশিরভাগ স্কুল বন্ধ হয়ে গিয়েছে। আর আমার বাচ্চাদের স্কুল বন্ধ হয়নি কিন্তু হাফ বেলা পর্যন্ত স্কুল খোলা থাকছে, তিনটার জায়গায় বারোটার সময় স্কুল ছুটি হচ্ছে।জাস্ট দুই তিন দিন ধরে ছোট জনকে স্কুলে পাঠাচ্ছি না, বড় জনকে শুধু আজকে পাঠিয়েছি, কারণ দুই তিন দিন তার শরীর যথেষ্ট খারাপ হয়ে পড়েছিল।মনে হয় গরম লেগে গিয়েছিল, বমির ভাব ছিল, খেতে পারছিল না।আজকে মোটামুটি বেশ ভালই ছিল তাই আজকে পাঠিয়েছিলাম যেহেতু বারোটার সময় স্কুল বন্ধ হয়ে যাবে তাই বেশি একটা সমস্যা হবে না।

IMG_3585.jpeg

গরমে বাইরে যাওয়া তো সম্ভবই নয়, এছাড়া গাড়ি ছাড়া তো প্রশ্নই ওঠে না বাইরে যাওয়া। কারণ হাজবেন্ডের চোখ অপারেশন হয়েছে এখন পুরো রেস্টে থাকতে হবে প্রায় তিন, চার সপ্তাহ। আর গাড়ি ড্রাইভ করা তো সম্ভব হচ্ছে না, তাহলে অবস্থা খুবই খারাপ এখন আমাদের।এই মুহূর্তে হাজব্যান্ড রোদে যেতে পারবেনা, চোখে পানি লাগাতে পারবে না, মাথা নিচু করতে পারবেনা, যথেষ্ট সতর্কতার সাথে থাকতে হচ্ছে।গরমে তো ঘরে থাকাই মুশকিল, তাই হাজবেন্ড সময় পেলেই চলে যাচ্ছে গার্ডেনে। গার্ডেনে গরম হলেও কিন্তু আবার বাতাস রয়েছে। তাই বেশিরভাগ সময় গার্ডেনেই স্পেন্ড করছে।

IMG_3580.jpeg

জানিনা এই গরমের তীব্রতা আর কতদিন থাকবে। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহে রবিবার থেকে মোটামুটি ভালো ওয়েদার থাকবে। কারণ ওয়েদারে দেখানো হচ্ছে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মত থাকবে রবিবার থেকে।আসলে এ দেশ তো ঠান্ডার দেশ, বেশিরভাগ সময় ঠান্ডাই থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এখন সবকিছু উল্টোপাল্টা হচ্ছে।জুন মাসে যদি এত গরম পড়ে তাহলে জানিনা জুলাই মাসে কি অবস্থা থাকবে? এদেশে সবচেয়ে বেশি গরম তাপমাত্রা থাকে জুলাই ও আগস্ট মাসে। যাইহোক আজ তাহলে এতটুকুই।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations @tangera, Your post has been upvoted by @supportive.
Accounts that delegate to us may receive a daily vote worth approximately 15x their delegated SP.

While @supportive remains focused on providing voting support, users interested in earning APR-based rewards can participate by sending STEEM to the @minisupportive account. Participants may earn daily rewards based on an annual APR of up to 20%, with rewards distributed daily and withdrawals available, subject to pool liquidity.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42