একই দিনে দুটি বার্থডে পার্টি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।গতকাল আমার ছোট মেয়ের বার্থডে ছিল। আগে থেকে বলে রাখছি আমি বার্থডে পালন করা মোটেও পছন্দ করি না। কিন্তু তারপরও পরিবেশ পরিস্থিতিতে কিছু একটা করতে হয়।নিজেরাই অর্থাৎ আমরা এবং ভাসুরের পরিবার ঘরোয়াভাবে বার্থডে সেলিব্রেট করি। যেহেতু বাচ্চা মানুষ মন খারাপ হয়ে যাবে তাই ছোট্ট একটা আয়োজন করি। তবে এদেশে প্রাধান্য দেয় বার্থডে সেলিব্রেশনকে। ছোট-বড় সকলেই খুব গুরুত্বের সাথে সেলিব্রেশন করে থাকে এ দিনটি।যাই হোক মেয়ের বার্থডে শেষ করে আবার আরেকটি বার্থডে পার্টিতে জয়েন হতে হয়েছিল।এক দিনে দুটি বার্থডে পার্টি।আমার হাসবেন্ডের কাজিন সিসটারের মেয়ের বার্থ ডে ছিল একই দিনে।

IMG_3106.jpeg

বিশেষ কোন আয়োজন করা হয়নি। একটি কেক আনা হয়েছিল মেয়ের পছন্দ মতো। আর একটু বিরিয়ানি রান্না করেছিলাম।সকালেই দ্রুত রান্নার কাজ সেরে ফেলে সকলে মিলে রেডি হয়ে যাই।কারন এই পার্টি শেষ করে আবার আরেকটি পার্টিতে জয়েন হতে হবে।এরপর সবাই চলে আসলে আগে খাওয়ার কাজটি শেষ করে ফেলি।অবশেষে কেক কেটে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত বার্থডের গিফট বক্স খোলা। খুবই এক্সাইটেড থাকে বাচ্চারা এই সময়টির জন্য।

IMG_2920.jpeg

IMG_2884.jpeg

IMG_3108.jpeg

কালার চেঞ্জিং এল ই ডি ল্যাম্প।একটু পরপর কালার চেন্জ হয় দেখতে খুবই সুন্দর লাগে।

IMG_3110.jpeg

IMG_3111.jpeg

IMG_3104.jpeg

আমার কাছে সবচেয়ে পছন্দের এই কিচেন সেট টি। আগে থেকেই চয়েস করে রেখেছিল। ওর বাবা অনলাইনে অর্ডার দিয়ে এনে লুকিয়ে রেখেছিল তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অনেকগুলো ফাংশন আছে এখানে।ব্যাটারির সাহায্যে কয়েকটি ফাংশন কাজ করে, যেমন কুকার অন করলে শব্দ করে, সিং থেকে পানি পড়ার শব্দ এবং অভেন অন করার শব্দ। বাচ্চার মত আমারও খুব ভালো লেগেছে।তবে দাম একটু বেশিই নিয়েছে, £60 যা বাংলাদেশের প্রায় সাড়ে ছয় হাজার টাকার মতো।

এরপর আমাদের ছোট্ট পার্টি শেষ করে রওনা হই দ্বিতীয় পার্টির উদ্দেশ্যে। তারা বারবিকিউ পার্টির আয়োজন করেছিল বার্থডেতে। গার্ডেনেই আয়োজন করেছিল কারণ তাঁদেরও আমাদের মতো বড় সুন্দর একটি গার্ডেন রয়েছে।তাঁদের পার্টিতে মোটামুটি ভালোই লোকজন ছিল।সবাই মিলে খুব সুন্দর কাটিয়েছি দিনটি।সারাদিন কাটিয়ে সন্ধ্যা আট টার দিকে রওনা হই বাড়ির উদ্দেশ্যে।

IMG_3011.jpeg

কেকটা কত সুন্দর তাইনা? ফলগুলো কিন্তু রিয়েল, কেকের উপর সাজিয়ে রাখা হয়েছে।

IMG_2966.jpeg

IMG_2962.jpeg

IMG_2959.jpeg

IMG_2961.jpeg

IMG_2957.jpeg

IMG_2960.jpeg

IMG_2971.jpeg

IMG_3073.jpeg

আমাদের বার্থডে গার্ল।

IMG_3107.jpeg

বার্থডে গার্ল এর সাথে আমরা।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

বাহ,খুব সুন্দর ঘরোয়াভাবে দুটি বার্থডে পার্টিউপভোগ করেছেন তাও আবার একই দিনে।এটা বেশ আনন্দের ছিল।অনেক সময় নিজেদের পছন্দ না থাকলেও বাচ্চাদের মন রাখতে করতে হয়।কেকগুলি খুবই সুন্দর ছিল, তাছাড়া কিচেনটিও।সুন্দর গিফট ছিল এটি,ডিম ভাজিটি নকল ছিল নাকি আসল?ভালো লাগলো আপনার পোষ্ট পড়ে, ধন্যবাদ আপু।

 3 years ago 

একই দিনে দুটি বার্থডে পার্টিতে আনন্দময় মুহূর্ত উপভোগ করেছেন। সত্যিই এই বার্থডে পার্টির দৃশ্যগুলো দেখে খুবই ভালো লাগলো। তবে চিকেন সেটটি আমার কাছে অসাধারণ লেগেছে মএত সুন্দর একটি সারপ্রাইজ পেয়ে সে অনেক খুশি হয়েছে। বাংলাদেশী টাকার ৬০০০ টাকা হলেও দেখতে অনেকটাই সুন্দর ছিল, এবং বার্থডে পার্টির উপস্থাপন আমার অনেক বেশি ভালো লেগেছে। এত সুন্দর পরিবেশ সত্যিই অসাধারণ মুহূর্ত উপভোগ করেছেন, সকলের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপু বার্থ ডে গার্লকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমারও কাল বার্থ ডে ছিল আপু।আমার ছোট ছেলেটি ফুপুকে নিয়ে গিয়ে আমার জন্য কেক, ফুল এনে সারপ্রাইজ দিয়েছে।খুব সুন্দর সময় কাটিয়েছি কাল।আপনার মেয়ের জন্মদিনে বিরিয়ানি রান্না করলেন মেয়ের জন্য গিফট দিলেন।সত্যি ই খুব ভালো লাগলো দেখে।কিচেন সেটটি সত্যি ই খুব সুন্দর। আপনারা এই পার্টি শেষ করে কাজিনের মেয়ের পার্টিতে গেলেন।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো আপু। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

একই দিনে দুটি বার্থডে বা খুব সুন্দর পরিকল্পনার মাধ্যমে দুটি বার্থডেতে আপনারা অংশগ্রহণ করে বার্থডে সেলিব্রেশন করলেন। বার্থডে অনুষ্ঠানগুলো ছোট ছেলেমেয়েরা অনেক বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে অনেক মজা করে থাকে। আপনার মেয়ের বার্থডে গিফট গুলো সত্যি অনেক দারুন ছিল, বিশেষ করে কিচেন সিংকটি অনেক চমৎকার ছিল। চমৎকার হবে না দাম যার এত বেশি সে তো দেখতে অসাধারণ হওয়ার কথা। বাগানে বারবিকিউ করার মাধ্যমে বার্থডে সেলিব্রেশন সত্যিই অনেক মজার ছিল। নিশ্চয়ই অনেক আনন্দ নিয়ে বাচ্চারা বার্থডে সেলিব্রেশন করেছে দেখে খুব ভালো লাগলো। আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বাচ্চাদের জন্মদিন পালন করা আমার কাছেও একদম পছন্দ না। কিন্তু পরিবেশ পরিস্থিতিতে পরলে এরকম করতে হয়। ছোটখাটো আয়োজন করে বেশ ভালো করেছেন।গিফট গুলো আমার কাছেও খুব ভালো লেগেছে বিশেষ করে কালার চেঞ্জিং এল ই ডি ল্যাম্পটি খুব সুন্দর। তাছাড়া কিচেন সেটটিও খুব সুন্দর হয়েছে। দামি জিনিস ভালো তো হবেই । ভাইয়ার কাজিনের মেয়ের বার্থডেতে বেশ বড়সড় আয়োজন করেছে দেখছি। বাগানটাও খুব সুন্দর মনে হচ্ছে। বেশ ভালোই সময় কাটিয়েছেন বোঝা যাচ্ছে।

 3 years ago 

একইদিনে দুটি বার্থডে পার্টিতে অংশগ্রহণ করেছেন আপু।যেহেতু আপনার মেয়ে ছোট,তাই ওর খুশির কথা চিন্তা করে আয়োজন করেছিলেন।অন্যদিকে আপনার রিলেটিভ এর মেয়ের বার্থডে পার্টিতে অংশগ্রহণ করেছিলেন।সব মিলিয়ে দারুন উপভোগ করেছেন সময় আপু।ঘরোয়া আয়োজনেও বেশ মজা হয়।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রথমেই জানাই আমাদের লিটল বার্থডে গার্লকে
জন্মদিনের শুভেচ্ছা। তবে আপু আপনার মত আমিও বার্থডে পালন করা পছন্দ করি না। সে যাই হোক বাচ্চা বলে কথা। আপনি তো খুব ভালোভাবে বিরানী রান্না করলেন সবার জন্য। ছোটখাটো হলেও বেশ আনন্দে কাটিয়েছেন বুঝা যাচ্ছে। তবে ভাইয়ার দেওয়া গিফটি কিন্তু আমারও বেশ ভালো লেগেছে। দামটা যদি একটু বেশি লেগেছে। একটি অনুষ্ঠানে পরে আবার আরেকটি অনুষ্ঠানে যোগদান করতে চলে গেলেন। অনুষ্ঠানের ছবিগুলো দেখে বুঝা যাচ্ছে। সে দেশে জন্মদিন কে অনেক বড় করে পালন করা হয়।

 3 years ago 

একদিনে দু'জনের জন্মদিন উপলক্ষে আপনাদের আয়োজনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনার মেয়েসহ দু'জনের জীবন চাঁদের আলোয় আলোকিত হয়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি। দু'জনের জন্যই রইল শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65120.31
ETH 1941.58
USDT 1.00
SBD 0.37