একটি মেহেদি ডিজাইন এর আর্ট

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। আজকের মেহেদি আর্টটি করেছি ছোট ছোট কতগুলো ফুল এবং পাতা দিয়ে। আর্টটি একেবারেই সহজ, যে কেউ খুব সহজেই হাতে পড়ে ফেলতে পারবে। হাতে পড়লে খুবই চমৎকার লাগবে। আশা করি আর্টটি আপনাদের ভালো লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে বর্ণনা করে দিয়েছি। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_4745.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে মেহেদি ডিজাইন করার কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ

IMG_4602.jpeg

প্রথমেই ছোট্ট করে একটি বৃত্ত ভরাট করে এর চারিপাশে কতগুলো গাঢ় করে ডট ডট দিয়ে নিয়েছি।

IMG_4603.jpeg

এরপর এর চারিপাশে চারটি পাতা এঁকে নিয়েছি।

IMG_4604.jpeg

এরপর দুই পাশে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_4605.jpeg

এরপর উপরের দিকে ঠিক একই ভাবে আরও একটি ফুল কিছু পাতাসহ এঁকে নিয়েছি। আর ফুল দুটির মাঝখানের ছোট্ট একটি ফুল এঁকে নিয়েছি।

IMG_4606.jpeg

এরপর ফুল দুটিকে কেন্দ্র করে তিনটি বৃত্তের মতো করে এঁকে নিয়েছি।

IMG_4607.jpeg

এরপর বাইরে বৃত্তের চারিপাশে এভাবে কতগুলো ফুল এঁকে নিয়েছ।

IMG_4608.jpeg

IMG_4609.jpeg

IMG_4610.jpeg

এরপর নিচের দিকে আরও একটি ফুল এঁকে ক্রমান্বয়ে এভাবে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_4611.jpeg

তারপর উপরের দিকে সর্পিলাকারে কতগুলো পাতা এঁকে নিয়েছি।

IMG_4623.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আপু অনেকদিন পর আবার আপনার করা মেহেদী ডিজাইনটি দেখলাম। তবে আপনার মেহেদী ডিজাইনগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে। আজ যে ডিজাইনটি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন সেটা দেখতেই মনে হয় অনেক সহজ একটি ডিডাইন। আপনি বেশ সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

অও,ফুল ও পাতা দিয়ে অসাধারণ একটি মেহেদি ডিজাইন এর আর্ট করেছেন আপু।আসলেই এটা সহজ ছিল অনেকেই খুব তাড়াতাড়ি এটা দেখে তৈরি করে নিতে পারবেন।আমার কাছে খুব ভালো লেগেছে ডিজাইনটি।তবে বৃত্তের মধ্যে ফাঁকা জায়গাগুলি ভরাট করে দিলে আরো ভালো লাগবে মনে হচ্ছে আমার কাছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ্ আপু আজকে বেশি ইউনিক আইডিয়ার মেহেদী আর্ট ডিজাইন দেখলাম। আপু এই মেহেদী আর্টের ডিজাইন করতে সহজ হলেও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। ফুল আর পাতার তৈরি মেহেদী আর্টের এই ডিজাইন টা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

খুবই সুন্দর ও দক্ষতার সাথে মেহেদি ডিজাইন এই চিত্রটি অংকন করেছেন। এই মেহেদী ডিজাইনের চিত্রটি দেখতে খুবই ভালো লাগলো। অসাধারণ দক্ষতা সাথে আপনি ধাপে ধাপে শেয়ার করলেন।

 3 years ago 

আপু আপনি আজ ফুল ও পাতার সমন্বয়ে দারুন একটি মেহেদি আর্ট শেয়ার করেছেন। চমৎকার লাগছে।ফুল আর পাতার ডিজাইনটি এঁকে নিয়ে মেহেদি হাতে পরে নিলে দেখতে ভীষণ ভালো লাগবে।আপনি খুব সুন্দর ভাবে বোঝার সুবিধার্থে ধাপগুলো তুলে ধরেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।খুব ভালো লাগলো।

 3 years ago 

আপু আপনার আজকের আর্টতো আমার কাছে বেশ কঠিন মনে হলো। কারণ মেহেদী দিয়ে এই ছোট ছোট পাতা গুলো দিতে বেশ বেগ পেতে হবে। কিন্তু একবার যদি কষ্ট করে হাতে দেওয়া যায় তাহলে খুব চমৎকার লাগবে ডিজাইনটি। আপনিও পেন্সিল দিয়ে খুব নিখুঁতভাবে ডিজাইনটি আর্ট করেছেন জন্য এত ভালো লাগছে দেখতে।

 3 years ago 

আজকের মেহেদি ডিজাইন আর্ট টি বেশি সুন্দর লাগছে কেননা ছোট ছোট পাতা আর ছোট ছোট ফুলগুলো এই মেহেদি ডিজাইন আর্ট এর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে। এটা ঠিক যে এই মেহেদী ডিজাইন আর্ট হাতে পড়লে বেশ সুন্দর লাগবে। সুন্দর মেহেদি ডিজাইন আর্ট কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন একটি মেহেদি ডিজাইন এর আর্ট। আপনার শেয়ার করা এই মেহেদির ডিজাইন এর আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। এই আর্ট যদি নিজের হাতে পরা যায় তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোট ছোট পাতার সাহার্যে দারুন একটি মেহেদী ডিজাইন শেয়ার করলেন। যেভাবে হাতের মধ্যে পড়লে হাতের মধ্যে ফুটে উঠবে আপনি ঠিক সে ভাবেই আর্ট করেছেন। মেহেদী ডিজাইন আমারও খুব শখ। কিন্তুু সময়ের কারনে আর করা হয় না। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি সবসময় খাতার মধ্যে অনেক সুন্দর সুন্দর মেহেদির ডিজাইন অংকন করে থাকেন। আমার কাছে তো খুব ভালো লাগে আপনার করা এই ধরনের মেহেদির ডিজাইন গুলো। আজকেও অনেক নিখুঁত ফুলের মাধ্যমে সিম্পল একটা মেহেদির ডিজাইন অঙ্কন করেছেন। এটি যদি হাতের মধ্যে মেহেদি দিয়ে পড়া হয় তখন খুব ভালো লাগবে। এরকম ডিজাইনগুলো পরবর্তীতেও দেখার অপেক্ষায় থাকলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64101.65
ETH 1854.77
USDT 1.00
SBD 0.38