ইলিশ মাছের টক
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মাছ | ৮/৯ পিস |
| আদা লেবু | ২ টি |
| পিঁয়াজ কুচি | ২ কাপ |
| রসুন কুচি | ২ টেবিল চামচ |
| কাঁচামরিচ | ৫/৬ টি |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| হলুদ গুড়া | দেড় চা চামচ |
| মরিচ গুঁড়া | হাফ টেবিল চামচ |
| কারিপাউডার | দেড় টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
| তেল | হাফ কাপ |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা ও রসুন কেটে নিয়েছি।
এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে সামান্য বাদামী বর্ণের করে কেটে রাখা পেঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি সেগুলো গলে যাওয়ার জন্য।এরপর গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।
এরপর মসলা গুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
এরপর কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি, সাথে অল্প কিছু আদা লেবু মাছের সাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর আবারও অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
এরপর বাকি আদালেবুগুলো দিয়ে ২ কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৫-৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।
এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।
ব্যাস হয়ে গেল আমার আদা লেবু দিয়ে ইলিশ মাছের মজার টক রেসিপি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
দারুন সুস্বাদু ইলিশ মাছের রেসিপিটি দেখে খুবই ভালো লাগলো আপু।রেসিপিটি টক টক হওয়াতে এই গরমে খেতে ভীষণ ভালো লেগেছে আশাকরি।রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাকে।