একটি মেহেদি ডিজাইন এর আর্ট
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুন্দর একটি মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে। হাতে একটু সময় নিয়ে পরতে পারলে দেখতে চমৎকার লাগবে। চেষ্টা করলে যে কেউ খুব সহজেই পরে ফেলতে পারবে। ধাপে ধাপে সম্পন্ন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি আর্ট টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ
প্রথমেই এভাবে প্যাঁচিয়ে ডিজাইন করে নিয়েছি।
এরপর চারিপাশে এভাবে পাপড়ির মত করে এঁকে নিয়েছি।
এরপর পাপড়ির চারপাশে এভাবে আরও কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর নিচে এভাবে পাতার মত করে এঁকে নিয়েছি।
এরপর চারিপাশে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে এভাবে একটির পর একটি ধাপ সম্পন্ন করে আমার অংকন শেষ করেছি।
হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
যেহেতু সামনে ঈদ আসছে আপনার মেহেদি ডিজাইন টি খুবই কাজে দেবে। কারণ অনেক সময় মেহেদি দিতে গেলে ডিজাইন মনে থাকে না। আপনার এই ডিজাইনটি দেখে আমি মেহেদি দিতে পারব। তাই এ ডিজাইনটি শিখে নিলাম খুবই সুন্দর হয়েছে আপু ধন্যবাদ।
আপু সামনে ঈদ। এই ঈদে কম বেশি সবাই হাতে মেহেদি পরতে পছন্দ করে। আপনার করা মেহেদি ডিজাইনটি সবার খুব উপকারে আসবে।আপনার উপস্থাপনা খুবই চমৎকার হয়েছে। আপনি ধাপগুলো এত সুন্দর ভাবে তুলে ধরেছেন যে কেউ আপনার এই ডিজাইনটি দেখে হাতে তুলে নিতে পারবে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
ঈদের আগে এ ধরনের মেহেদী আর্ট দেখলে অনেক ভালো লাগে। আপনার এই আর্টের ডিজাইন দেখে হয়তো অনেকেই হাতে মেহেদী আর্ট করবে। আর আপনার মেহেদী আর্ট গুলো বরাবরই অনেক সুন্দর হয়। সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনি ঠিকই বলেছেন সময় নিয়ে এই ডিজাইনটি হাতে পড়লে দেখতে খুবই সুন্দর লাগবে। খুব সুন্দর মেহেদী ডিজাইন আর্ট করেছেন আপনি। আর্টটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর্টের প্রতিটি ধাপ খুব সহজ ও সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে যে কেউ খুব সহজে মেহেদি ডিজাইন টি করতে পারবে। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
ঈদের সামনে খুব সুন্দর একটি মেহেদির ডিজাইন শেয়ার করেছেন আপু। এই ডিজাইনটি আসলে হাতে পরতে পারলে খুব ভালো লাগবে দেখতে। ডিজাইনের ছোট ছোট কাজগুলো বেশি ভালো লেগেছে আমার কাছে। আপনার মেহেদির ডিজাইনের পেন্সিলের কালার গুলো আমার কাছে খুব ভালো লাগে। এত ডিপ কালার জন্য ডিজাইনগুলো আরো ভালো লাগে দেখতে। ধন্যবাদ আপনাকে।
দারুন একটা মেহেদির ডিজাইন আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই ডিজাইনটা খাতাতে যতটা না সুন্দর লাগছে যদি এটা হাতে পরিধান করা যায় তার থেকে বেশি সুন্দর লাগবে।
আপনি বরাবরই আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অংকন শেয়ার করে যাচ্ছেন আপু। আপনার এই মেহেদি ডিজাইন অংকন দেখে কমিউনিটিতে এখন সকলেই অনেক সুন্দর সুন্দর মেহেদি ডিজাইন অংকন শেয়ার করে যাচ্ছে প্রতিনিয়ত। এত সুন্দর একটি মেহেদি ডিজাইন অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে। রমজান শেষ মানে ঈদের আগমনী বার্তা শুনতে পাওয়া যাচ্ছে। আর ঈদ মানে হাতে মেহেদি পরার আনন্দ। এই সময় দারুন একটি মেহেদির ডিজাইন তৈরি করে শেয়ার করেছেন দেখে সত্যিই ভালো লেগেছে আপু। এই ডিজাইনটি হাতে পরলে দেখতে দারুন লাগবে। যদিও খুব একটা মেহেদি পরা হয় না। তবে ছোট বোনদেরকে দিয়ে দিতে পারব। অনেক অনেক শুভকামনা রইলো আপু আপনার জন্য।
মেহেদি ডিজাইন এর আর্ট অসাধারণ হয়েছে। দেখে খুবি ভালো লাগছে। ঈধ এর আগে এই আর্টটি অনেক কাজে দিবে।
প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু। আপনি খুব সুন্দরভাবে একটি মেহেদী ডিজাইন আর্ট করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে তো আমার খুবই ভালো লেগেছে। আপনাদের মত মডারেটররা যে সমস্ত কাজগুলো করে থাকে সেগুলো আমাদের জন্য অনুপ্রেরণা স্বরূপ। তাই চাইবো প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে আমাদের মাঝে এভাবে উপস্থাপন করুন এবং উৎসাহ প্রদান করুন।