প্রথম বারের মতো ইলিশ পোলাও রান্নার অভিজ্ঞতা

in আমার বাংলা ব্লগ3 days ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

খিচুড়ি আমার খুবই পছন্দের, তা যেভাবেই রান্না করা হোক না কেন, হোক তা ভেজিটেবল খিচুড়ি, হোক তা নরম বা ভুনা।ছোটবেলায় আমার মাকে শুধু বলতাম খিচুড়ি রান্না করতে। আর আমার আব্বুও খুব পছন্দ করত খিচুড়ি খেতে।আর আমার মা প্রায়ই আমাদেরকে মজার খিচুড়ি রান্না করে খাওয়াতো। সবচেয়ে বেশি ভালো লাগত ইলিশ মাছ দিয়ে যে খিচুড়ি রান্না করত। যদিও সেটি ইলিশ পোলাও নয়, আমাদের আঞ্চলিক ভাষায় ভাতুরী সম্ভবত বলতো।চাল, ডাল ও ইলিশ মাছ দিয়ে যা রান্না করা হতো।কি যে স্বাদের লাগত তা বলে বোঝাতে পারবো না।তখন তো ফ্রিজে মাছ রাখা হতো না বাজার থেকে এনেই টাটকা রান্না করা হতো। আর তখনকার মাছগুলোও ছিল খুব ফ্রেশ, তৈলাক্ত, খুবই টেস্টি।আর আমাদের এখানকার মাছ তো সবই থাকে ফ্রজেন। তারপরও কিছু কিছু মাছে দারুন স্বাদ ও টেস্টে ভরপুর।

আমার অনেক দিনের শখ ছিল ইলিশ পোলাও রান্না করব। তাই আজ প্রথমবারের মতো ট্রাই করে ফেললাম।যেহেতু প্রথমবার তাই মাত্র চার পিস মাছ দিয়ে আমার রেসিপির এক্সপেরিমেন্ট সম্পন্ন করেছিলাম।মেয়েরাও যেহেতু মাছ খায় না তাই চার পিস মাছই আমাদের দুজনের জন্য এনাফ ছিল।কি যে বলব এত স্বাদের হয়েছিল তা বলে বোঝাতে পারবো না। হাসব্যান্ড খেয়ে তো খুবই তৃপ্তি পেয়েছিল। সে বলেছে নেক্সট টাইম যখন রান্না করি তখন আমার ভাসুরের বাসায়ও যেন দেই।যাইহোক প্রথমবার রান্না করে আমি সাকসেসফুল হয়েছি, এটি আমার জন্য বড় পাওয়া।আসলে যে মাছ দিয়ে রান্না করেছিলাম সেই মাছটি মনে হচ্ছিল একেবারে টাটকা।মাছটির স্বাদ গুণ সবই অপরিবর্তনীয় ছিল।এ কারণেই দারুণ একটি মাছের ফ্লেভার ছিল আমার ইলিশ পোলাওতে।হ্যাঁ, আরেকটি কথা আমি কিন্তু এই রেসিপিটি ইউটিউবে দেখে করিনি।পুরো আমার নিজের টেকনিকেই করেছি। নরমালি বাসায় বিরিয়ানি ও আখনি রান্না করা হয়। সেই অভিজ্ঞতা থেকেই তৈরি করে ফেললাম ইলিশ পোলাও।

IMG_3615.jpeg

IMG_3613.jpeg

পরিবেশন এর জন্য রেডি

আজ তাহলে এতটুকুই। পরবর্তীতে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 days ago 

দেখে তো ইলিশ খিচুড়ির মতো মনে হচ্ছে, আমাদের এখানে কিন্তু ইলিশ পোলাও সাদা থাকে।

 2 days ago (edited)

খিচুড়িতে তো ডাল থাকে, আমি ডাল দেইনি। মসলায় হলুদ দিয়েছিলাম তাই হলুদ কালার হয়েছে। ইচ্ছে করেই হলুদ করেছি, বাকি সবকিছুই পোলাও এর মত রান্না করেছি।ধন্যবাদ আপনাকে।

 yesterday 

সত্যি ই আপু ইলিশ মাছ,চাল ও ডাল দিয়ে একসাথে মিক্সড করে যে খিচুড়ি রান্না করা হয় তার স্বাদ অতুলনীয়।আমিতো ইলিশ খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করি। আর ইলিশ পোলাও এর স্বাদ তো অন্য রকম।আপনার তৈরি করা ইলিশ পোলাও খুবই ঝরঝরে হয়েছে।প্রথমবারের মতো ভালোই রান্না করেছেন রেসিপিটি।তবে আমি ইলিশ পোলাও এর মধ্যে হলুদ দেইনা।ইলিশ পোলাও সাদা হলেই পোলাও পোলাও মনে হয় আর কি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.090
BTC 61862.56
ETH 1728.70
USDT 1.00
SBD 0.38