মুলা দিয়ে টেংরা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগlast year

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মুলা দিয়ে টেংরা মাছের রেসিপি নিয়ে।আমাদের এখানে লোকাল শপ গুলোতে মুলা পাওয়া যায়না।যদিও মুলা আমার তেমন পছন্দ নয়, আর তেমন বেশি খাওয়াও হয় না।হাজব্যান্ড বাঙালি শপ থেকে কিনে এনেছিল।তবে কোন মাছ দিয়ে রান্না করবো তা খুঁজে পাচ্ছিলাম না। হাসব্যান্ড বলল ঘরে টেংরা মাছ রয়েছে তা দিয়ে রান্না করে ফেল।কারণ সিলেটে নাকি টেংরা মাছ দিয়ে মুলা রান্না করে।যাইহোক আমিও রান্না করে ফেললাম।খেতে কিন্তু অনেক স্বাদের হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৫০০ গ্রাম
মুলাবড় সাইজের ১টি
পিঁয়াজ কুচিআড়াই কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
হলুদ গুঁড়া২ চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারি পাউডার২ টেবিল চামচ
ধনেপাতা কুচি৩ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_6197.jpegIMG_6199.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও ধনেপাতা কেটে নিয়েছি।এরপর মুলাগুলো এভাবে ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি।

IMG_6200.jpegIMG_6201.jpeg

প্রথমেই একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর মুলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_6202.jpegIMG_6203.jpeg

এরপর মুলাগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজ ও মুলা গুলো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য।এরপর মাছের ব্লকটি বের করে নিয়েছি বরফ ছাড়ানোর জন্য।

IMG_6204.jpegIMG_6205.jpeg

এরপর টেংরা মাছগুলো কেটে, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছি।

IMG_6208.jpegIMG_6209.jpeg

এরপর পেঁয়াজ গলে গেলে সকল গুড়া মশাগুলো দিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_6212.jpegIMG_6213.jpeg

এরপর দুই কাপ পানি অ্যাড করে ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_6215.jpegIMG_6216.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যস হয়ে গেল মুলা দিয়ে টেংরা মাছের রেসিপি।

IMG_6217.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

মুলা দিয়ে টেংরা মাছ শুনে কিন্তু বেশ মজার লাগলো। সাধারণত মুলা তেমন একটা খাওয়া হয় না, কিন্তু যদি ভালোভাবে রান্না করা যায়, তাহলে স্বাদ দারুণ হয়। আপনার রান্নার অভিজ্ঞতা শুনে মনে হচ্ছে, এটা ট্রাই করতেই হবে! রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

বিভিন্ন রকম মাছ দিয়ে মুলা রান্না করা হয়েছে। তবে মাংস দিয়ে মুলা রান্না করে খেয়েছি বেশ ভালই লাগে খেতে। তবে টেংরা মাছ দিয়ে কখনো মুলা রান্না করে খাওয়া হয়নি। তবে এই রেসিপিটা যদি হাফিজ ভাইয়া দেখেন নিশ্চিত তার খুব পছন্দ হবে। মুলা তো তার অনেক পছন্দের একটা খাবার। দারুন একটা রেসিপি তৈরি করেছেন আপু। মাঝেমধ্যে এভাবে খেলে কিন্তু মন্দ লাগে না।

 last year 

আমাদের ও মুলা তেমন একটা খাওয়া হয় না। টেংরা মাছ দিয়ে কখনো মুলার রেসিপি খাওয়া হয়নি। ভাইয়া এই রেসিপিটা পছন্দ করে জেনে ভালো লাগলো। দেখতে তো খুবই লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। মজার একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 last year 

মুলা দিয়ে তৈরি করা টেংরা মাছের রেসিপি খাওয়া হয়নি অবশ্য। তাইতো আপনার পোস্ট থেকে মুলা দিয়ে টেংরা মাছ রান্না করার নতুন একটি রেসিপি শিখে গেলাম। ফাইনাল আউটপুট দেখে মনে হচ্ছে খেতে ভীষণ টেস্টি হয়েছিলো। আপনার রন্ধন প্রণালী অনুসরণ করে বাসায় একদিন এরকম ভাবে এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করবো। এক কথায় আপনার আজকের রেসিপি দুর্দান্ত ছিলো আপু।

 last year 

অনেকেই মুলা খেতে চায় না কিন্তু আমার কাছে মুলা খেতে অনেক ভালো লাগে। আপনি দেখছি টেংরা মাছ দিয়ে অনেক সুন্দরভাবে মুলা রান্না করছেন যেটি দেখে মনে হচ্ছে অনেক মজার হয়েছে খেতে। ধন্যবাদ আপু রেসিপি শেয়ার করার জন্য শুভকামনা রইল।

 last year 

মুলা দিয়ে কখনো এভাবে টেংরা মাছের রেসিপি তৈরি করা হয়নি। আপনার কাছ থেকে আজকে নতুন একটা রেসিপি শিখতে পারলাম। মুলা এমনিতে বিভিন্ন মাছ দিয়ে রান্না করেছি। তবে টেংরা মাছ দিয়ে রান্না করিনি, তাই রেসিপিটা একটু অন্যরকম লাগলো। দেখেই বুঝতে পারছি কতটা সুস্বাদু হয়েছিল খেতে। অনেক সুন্দর করে আমাদের মাঝে রেসিপিটা শেয়ার করে নিলেন।

 last year 

মুলা দিয়ে টেংরা মাছের রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাঁর কারণ আপনি অনেক সময় দিয়ে ধৈর্য ধরে রেসিপি তৈরি করেন। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপিটি সম্পন্ন করেছেন। আপনি ধাপে ধাপে রেসিপিটি উপস্থাপন করেছেন ধন্যবাদ আপু আপনাকে।

 last year 

টেংরা মাছ খুবই মজার মাছ।এই মাছ ঝোল যেকোনো সবজি দিয়ে করলেই খেতে অনেক সুস্বাদু হয়।আপনার রেসিপিটি দেখে খুবই লোভনীয় লাগছে আপু। ধাপে ধাপে খুব সুন্দরভাবে রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 last year 

আমারও মূলা তেমন পছন্দ নয়। তবে মূলা কিন্তু হজম শক্তি বৃদ্ধি করে। তাছাড়া মাঝেমধ্যে মূলা খেতে খারাপ লাগে না। যাইহোক মূলা দিয়ে দারুণভাবে টেংরা মাছের রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 last year 

এই মূলা সবজি টা আমারও পছন্দ না। মাঝে মাঝে মনে হয় কেন যে মানুষ এটা খাই। ট‍্যাংরা মাছের রেসিপি টা বেশ দারুণ তৈরি করেছেন আপনি আপু। বেশ অসাধারণ ছিল আপনার তৈরি রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37