বেগুন ও ডিমের সমন্বয়ে মজাদার ভাজির রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার অনেক পছন্দের একটি রেসিপি নিয়ে।মাঝে মাঝে তৈরি করা হয়। বেগুন ভাজি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আর সাথে যদি ডিম দেওয়া যায় তাহলে তো কথাই নেই। নরমালি আমরা বেগুন ভাজি করে থাকি। কিন্তু আমার কাছে মনে হয় শুধু বেগুন দিলে কেমন যেন খালি খালি লাগে। তাই সাথে যদি ডিম অ্যাড করা হয় তাহলে রেসিপিটা একটু গর্জিয়াস দেখায় এবং মজা করে খাওয়াও যায়। বেগুনের মত ডিমও সকলেই পছন্দ করে। হ্যাঁ বন্ধুরা আজকে আমি বেগুন ও ডিম দিয়ে আমার অনেক পছন্দের একটি রেসিপি তৈরি করেছি। খুবই সহজ ও ঝটপট তৈরি করতে পারে যে কেও খুব সহজেই। আমার মনে হয় এ ধরনের রেসিপি ছোট-বড় সকলেই খুব পছন্দ করে।আমি এখানে লম্বা বেগুনগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে যেকোন ধরনের বেগুন ব্যবহার করতে পারবেন। আশা করি আমার এই আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| বেগুন | বড় সাইজের ২ টি |
| ডিম | ৩ টি |
| পিঁয়াজ | ২ কাপ |
| কাঁচা মরিচ | ৩/৪ টি |
| ধনেপাতা কুচি | হাফ কাপ |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| তেল | ৩ টেবিল চামচ |
| লবন | স্বাদমতো |
কার্যপদ্ধতিঃ
প্রথমেই পিঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা ও বেগুনগুলো কেটে নিয়েছি।
এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ ও কাঁচা মরিচ গুলো দিয়ে দিয়েছি।
এরপর হলুদ দিয়ে নেড়েচেড়ে অল্প আঁচে রেখে দিয়েছি।
এরপর বেগুনগুলো হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলে ভেজে নেওয়ার জন্য।
এরপর ডিমগুলো সিদ্ধ করে তাতে হলুদ লবণ ও মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। এরপর তেলে গাঢ় বাদামি বর্ণের করে ভেজে নিয়েছি।
এরপর পেঁয়াজগুলো তেলে হালকা ভাজার পর লবন দিয়ে মাখিয়ে অল্প আঁচে আরও কিছুক্ষণ রেখে দিয়েছি।
এরপর বেগুনগুলোর দুই পাশ অল্প আঁচে গাড় বাদামী বর্নের করে ভেজে নিয়েছি।
এরপর ডিমগুলো এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি। আপনারা চাইলে আস্তও রাখতে পারেন। কিন্তু আস্ত রাখলে পরিবেশনে সুন্দর দেখায় না, তাই আমি এভাবে মাঝ বরাবর কেটে নিয়েছি।
এরপর পিঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ভেজে রাখা বেগুন ও ডিমগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি।
এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আমার মজাদার বেগুন ও ডিম দিয়ে মজার ভাজির রেসিপি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
বেগুন ও ডিমের সমন্বয়ে মজাদার ভাজির রেসিপি দেখেই সুস্বাদু মনে হচ্ছে। তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন আমার কাছে দারুন লেগেছে।
@tipu curate
বেগুন এবং ডিম মিশিয়ে দারুণ সুন্দর একটি ভাজি তৈরি করেছেন দেখছি। ভাতের সঙ্গে এই ধরনের খাবারগুলি খেতে খুব ভালো লাগে আমার। আর ডিম হলো আমার সব থেকে প্রিয় খাবার। তাই যে তরকারিতে ডিম থাকে তা আমি সব থেকে আগে খাই। এত সুন্দর একটি রান্নার রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য ধন্যবাদ আপু।
বাহ্ রেসিপিটি তো দেখেই মনে হচ্ছে একবার খেয়ে দেখতে। আপনি তো বেশ দারুন করে পুরো রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। আমার মনে হয় এমন একটি রেসিপি করে বেশ কয়েক প্লেট ভাত এক সাথে খেয়ে নেওয়া যাবে। এমন একটি রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যাবাদ।
বেগুন ও ডিমের সমন্বয়ে মজাদার ভাজির রেসিপি শেয়ার করেছেন। আপনার প্রতিটি রেসিপি অনেক লোভনীয় হয়। আপনি সব উপাদান পরিমাণ মতো দিয়ে মিশ্রণ করে রেসিপি তৈরি করেন। ডিমের সাথে বেগুন মিশ্রণ করে লোভনীয় রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটি দেখে লোভনীয় লাগছে খেতে ও মনে হয় অনেক মজাদার হয়েছিল।
বেগুন ভাজি তো আমার খুবই পছন্দ। তবে এরকম ডিম আর বেগুন ভাজি একসাথে কখনো করা হয়নি। এটা খেতে সত্যি দারুন লাগবে। আপনি ইউনিক একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। লোভনীয় একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
এরকমভাবে রেসিপি কখনো খাওয়া হয়নি তবে রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে ভীষণ স্বাদ হয়েছিলো। রেসিপিটি খুবই সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের মাঝে উপস্থাপন করেছেন ।বেগুন,ডিম এবং ধনেপাতার সমন্বয়ে তৈরি করা একেবারে ইউনিক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।
বেগুন ও ডিম দিয়ে এত মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে আমার তো অনেক লোভ লেগে গেলো। এই রেসিপিটা কিন্তু একেবারে ভিন্ন রকমের ছিল। তবে দেখতে অনেক বেশি লোভনীয় এবং সুস্বাদু লাগছে। দেখে তো মনে হচ্ছে এটা খেতে খুবই ভালো লেগেছিল। মনে হয় মজা করে খেয়েছিলেন।
বেগুন ও ডিম আমার ভীষণ পছন্দের দুটো আইটেম।এই দুটোকে একই রেসিপিতে দেখা গেলো খেতে তো অনেক বেশী ভালো লাগবে এখন।আপনি খুব সুন্দরভাবে দুটোর সমন্বয়ে চমৎকার রেসিপি শেয়ার করেছেন আপু। অনেক ধন্যবাদ আপনাকে রেসিপিটি ধাপে ধাপে তুলে ধরার জন্য।
বেগুন ও ডিমের সমন্বয়ে দেখছি খুব মজাদার একটা ভাজি রেসিপি তৈরি করেছেন। যেটা দেখে আমার এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। মাঝেমধ্যে কিন্তু এভাবে ভিন্ন কিছু তৈরি করলে খেতে ভালো লাগে। দেখে তো মনে হচ্ছে এই রেসিপিটা গরম গরম ভাত দিয়ে খেতে দারুন লাগবে। আজকে আপনার কাছ থেকে মজাদার একটা রেসিপি শিখে নিতে পারলাম। তাই ভাবছি আমি একদিন এই রেসিপিটা ট্রাই করবো।