ছুটির দিনে বাচ্চাদের কিছু এক্টিভিটিস

in আমার বাংলা ব্লগ6 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

polish_save.png

খুব বেশি ঠান্ডা পড়ছে আমাদের এখানে। তাপমাত্রা ১ ডিগ্রি থেকে ৬ ডিগ্রির মধ্যে রয়েছে।আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল এক ডিগ্রি।24 আওয়ারস সেন্ট্রাল হিটার অন করে রাখতে হচ্ছে, কিন্তু তারপরও যেন ঘর গরম হচ্ছে না।যেহেতু অটোমেটিক হিটার ঘর গরম হলে আবার বন্ধ হয়ে যায়।আবার যখন বেশি ঠান্ডা হয়ে যায় তখন আবার অন হয়ে যায়। আর ওই বন্ধ হয়ে যাওয়ার পর থেকে আবার শুরু হয় প্রচন্ড ঠান্ডা।তখন আবার ইলেকট্রিক হিটারগুলো অন করতে হয়।যাইহোক এখন ক্রিস্টমাস হলিডে চলছে। বাচ্চাদের স্কুল প্রায় ১০ দিনের মতো বন্ধ রয়েছে।এক সপ্তাহ অলরেডি চলে গিয়েছে।জানুয়ারির ৪ তারিখে স্কুল খুলবে।

সারাদিন ঘরে বসে থাকতে থাকতে বোরিং তারা।কখনো কখনো আমার কাছে এসে বলছে তাদের সাথে খেলতে হবে। তখন কি আর করা আমিও তাদের সাথে খেলি।ছোটবেলায় আমরা খেলতাম একটি অক্ষর দিয়ে নাম, দেশ, ফুল ও ফল লেখা। তারা খুব ইনজয় করে এই খেলাটি।কিন্তু তারপরও তাদের সময় কাটে না। মোবাইল,প্যাড নিয়ে ব্যস্ত থাকে।ছোট জন তাও একটু খেলাধুলা করে কিন্তু বড় জনকে নিয়ে পড়েছি বিপদে।মোবাইল ছাড়া তার এক মুহূর্ত চলছে না।ওয়েদার ভালো থাকলে হয়তোবা বাইরে একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকতো।তাই আমি চালাকি করে তাদের দুজনকে বললাম আমাকে তোমার দুজন সামথিং মেক করে সারপ্রাইজ কর।দেখব কার টা বেশি সুন্দর হয়।এরপর দুজন বসে গেল কাগজ নিয়ে কাটাকাটির কাজে।

IMG_1591.jpeg

বড় মেয়ে তৈরি করেছে খুবই চমৎকার একটি ওয়ান্ড। যদিও ঘরে লাল কাগজ ছিল, কিন্তু সে না খুঁজেই কাগজ কালারিং করে লাল বানিয়ে নিয়েছে।এরপর সিজার দিয়ে কেটে সেলো টেপ দিয়ে জোড়া লাগিয়ে চমৎকার এই ওয়ান্ডটি তৈরি করেছে।বানানোর সময় আমি তাদের পাশে ছিলাম না। শুধু একটিবার এসেছিলাম তখন তারা কাটাকাটি করছিল, তখন উপরের ওই ফটোটি তুলে রেখেছিলাম।

IMG_1594.jpeg

দেখুন কত চমৎকার ভাবে তৈরি করেছে ওয়ান্ডটি।

এরপর বানানোর পর আমাকে ডেকে দেখালো। আমি তো দেখে পুরোই অবাক! এত সুন্দর করে বানিয়েছে।আর ছোট মেয়ে বানিয়েছে সিম্পল একটি বো, তারটিও মোটামুটি সুন্দর হয়েছে।

IMG_1595.jpeg

এরপর কালার ধরেছে।

IMG_1606.jpeg

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 6 months ago 

বাহ্! ওয়ান্ডটি দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। আপনার বড় মেয়ে সত্যিই বেশ ক্রিয়েটিভ। যাইহোক তীব্র শীতে আসলেই বাহিরে ঘুরাঘুরি করতে ইচ্ছে করে না। ছুটির দিনে বাচ্চাদের সাথে মোটামুটি ভালো সময় কাটিয়েছেন। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64496.87
ETH 1680.70
USDT 1.00
SBD 0.42