আলু দিয়ে বাঘা আইর মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


polish_save.jpeg

আজকে আবার হাজির হয়েছি মজার একটি মাছের রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে আলু দিয়ে বাঘা আইর মাছ।আইর মাছ আমার কাছে বেশ ভালই লাগে।আর এটি হচ্ছে বাঘা আইর, এই মাছ তো আরো বেশি টেস্টি।এ ছাড়া আরও অ্যাড করেছি আলু। আলু দিলে তো স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। আমার কাছে তো যে কোন তরকারিতে আলু দিলে খেতে দারুন লাগে। খুবই টেস্টি হয়েছিল আমার এই রেসিপিটি।আশা করি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৭/৮ পিস
আলুমাঝারি সাইজের ৫টি
পিঁয়াজ কুচিদুই কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
আদা রসুন পেস্ট১ টেবিল চামচ
হলুদ গুঁড়াদেড় চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ টেবিল চামচ
কারিপাউডার২ টেবিল চামচ
লবনস্বাদমতো
ধনেপাতা কুচিহাফ কাপ
তেলহাফ কাপ

কার্যপদ্ধতিঃ

IMG_0773.jpegIMG_0770.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি।এরপর আলু গুলো ছুলে কেটে নিয়েছি।

IMG_0775.jpegIMG_0776.jpeg

এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিয়াজ, কাঁচামরিচ ও লবণ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি।

IMG_0777.jpegIMG_0769.jpeg

এরপর সবগুলো ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে রেখে দিয়েছি পেঁয়াজগুলো গলে যাওয়ার জন্য।এরপপর মাছগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি।

IMG_0781.jpegIMG_0782.jpeg

এরপর পেঁয়াজ গলে গেলে সকল গুড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_0783.jpegIMG_0784.jpeg

এরপর মসলাগুলো ভালোভাবে মাখিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর ভেজে রাখা আলু গুলো দিয়ে দিয়েছি।

IMG_0785.jpegIMG_0786.jpeg

এরপর আলুগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি।

IMG_0787.jpegIMG_0788.jpeg

এরপর দুই কাপ পানি এড করে ভালোভাবে নেড়ে চেড়ে ফুল আঁচে ৭-৮ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_0789.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি। ব্যাস হয়ে গেল আলু দিয়ে মজার বাঘা আইর মাছের রেসিপি।

IMG_0792.jpeg

পরিবেশনের জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 8 months ago 

যে কোন তরকারিতে সবজি হিসেবে দেওয়া আলু আমার কাছে ওই মাছ-মাংসের থেকেও বেশি প্রিয় হয়। বাঘা আইর মাছের রেসিপি তো অত্যন্ত লোভনীয় দেখাচ্ছে আপু। প্রত্যেকটা প্রসেস কেও খুবই সুন্দর করে উপস্থাপন করেছেন। খুবই ভালো লাগলো আপনার রেসিপিটি দেখে।

 8 months ago 

বাঘা আইর মাছের রেসিপি দেখে মাংস রান্না করা হয়েছে মনে হচ্ছে। বড় মাছ এভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু হয়।রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপু।রেসিপিটি খেতে মজা হয়েছিল দেখেই বোঝা যাচ্ছে।

 8 months ago 

আইর মাছ আমারও খুব পছন্দ। তবে বাঘা আইর মাছ কখনো খাওয়া হয়নি আমার। যাইহোক রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। বেশ ভালো লাগলো রেসিপিটা দেখে। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.083
BTC 60116.64
ETH 1564.69
USDT 1.00
SBD 0.42