কেকের কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_2059.jpeg

কেক পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বার্থডে, বিয়েসহ নানান রকম অনুষ্ঠানগুলিতে যে কেকগুলো থাকে সেগুলোর কদর একটু আলাদা।সেই কেকগুলো খেতে বেশি মজা লাগে। এই কেক এমনই মজার একটি খাবার ছেলে বুড়ো সকলেই খুব মজা করে খেয়ে থাকে।আমারও এই কেকগুলো খুবই পছন্দের, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ভ্যানিলা কেকগুলো।আমার বাচ্চারা বেশি পছন্দ করে চকোলেট কেক। শুধু আমার বাচ্চারাই নয়, আমার তো মনে হয় পৃথিবীর সকল বাচ্চাদেরই চকোলেট কেক পছন্দ। যাইহোক অনেক ফ্লেভারের কেক পাওয়া যায়।এক একজনের এক এক রকমের পছন্দ।আজকে আপনাদের সাথে শেয়ার করবো বার্থডের জন্য তৈরি করা কিছু কেকের ফটোগ্রাফি।কিছু দিন আগে ছোট মেয়ের বার্থডের কেক অর্ডার করতে গিয়ে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম।এখানে গিয়ে দেখলাম ছোট ছোট কেকের পিস ফ্রি ফ্রি সবাইকে খাওয়াচ্ছে কেকের অ্যাডভার্টাইজমেন্টের জন্য।সবাই দেখলাম খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আমার মেয়েরাও নিয়ে নিল দুটি পিস।তাদের কাছেও খুবই মজা লেগেছে। যাইহোক আশা করি আমার এই ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

IMG_1308.jpeg

প্রথমেই এই স্ট্রবেরি দিয়ে ডেকোরেশন করা কেকের ফটোগ্রাফিটি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম।ভ্যানিলা স্বাদের চমৎকার এই কেকটি দেখতে খুবই সুন্দর লাগছে। আর পাশ দিয়ে দেখুন পিংক কালারের কিছু স্টাফ দিয়ে কত সুন্দর ডেকোরেশন করে রেখেছে।এর আগের বছর বা তার আগের বছর ছোট মেয়ের বার্থডেতে এই কেকের অর্ডার দিয়েছিলাম।

IMG_1307.jpeg

ব্রাউন কালারের এই কেকটাও কিন্তু অনেক স্বাদের।আসলে এই শপের প্রতিটা কেকের স্বাদই আমরা পেয়েছি। কারণ প্রতিবছর এখান থেকেই কেক নেওয়া হয়।এদের তৈরি সব ধরণের কেকই অনেক মজার হয়।

IMG_1306.jpeg

এই চকলেট কেকটিও অনেক স্বাদের।

IMG_1310.jpeg

এই ভ্যানিলা কেকটিও অনেক স্বাদের, ছোট ছোট নাট দিয়ে ডেকোরেশন করেছে।

IMG_1311.jpeg

এটি চকলেট কেক, বাচ্চাদের অনেক পছন্দের এই কেকটি।

IMG_1309.jpeg

বাচ্চার জন্মদিনে এই কেকটি আনা হয়েছিল।নিজেই পছন্দ করে এনেছিল কিন্তু আমার কাছে ততটা ভালো লাগেনি। এর টেস্ট একটু অন্যরকম, কিন্তু ওদের কাছে খুবই ভালো লেগেছে।আমার কাছে অতটা স্বাদ লাগে নি। নরমালি একটি কেক এর মূল্য তারা 30 পাউন্ড রাখে আর কেকের ডেকোরেশন ও নাম লেখাতে আরো ১০-১৫ পাউন্ড অ্যাড করে যা বাংলাদেশি টাকায় মূল্য হবে প্রায় ছয় হাজার টাকার মতো।

IMG_1305.jpeg

IMG_1304.jpeg

শপের আরো কিছু কেকের ফটোগ্রাফি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max
LocationCrawley, Surrey, UK

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

আপু বাচ্চাদের কথা আর কি বলবো, আমি নিজেও তো চকলেট কেক খেতে অনেক বেশি পছন্দ করি। মাঝেমধ্যে কেক খেতে কিন্তু বেশ দারুন লাগে। আসলে সবাই কেক খেতে খুব পছন্দ করে। আর সবার মধ্যে আমি নিজেও একজন। বিভিন্ন ফ্লেভারের কেকের ফটোগ্রাফি আপনি আজকে শেয়ার করেছেন দেখে তো, লোভ সামলানো যাচ্ছে না আপু। বেশি লাগবে না আপু, আমার জন্য একটা কেক পাঠিয়ে দেন। এত রকমের কেকের ফটোগ্রাফি একসাথে দেখলে, যে কারোরই খেতে ইচ্ছে করবে।

 2 years ago 

কেকের কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফি নিখুত ভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

কেক খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এত ফ্লেভারের কেক দেখে আমার তো ইচ্ছে করছে সবগুলোই এখন আমার সামনে নিয়ে এসে খেয়ে ফেলি। কেন যে এত মজার মজার কেকের ফটোগ্রাফি শেয়ার করলেন আপু। বাচ্চার জন্মদিনে দেখছি অনেক টাকার একটা কেক এনেছিলেন। আপনার কাছে ভালো না লাগলেও, ওদের কাছে ভালো লেগেছে শুনে ভালো লাগলো। ছোট মেয়ের বার্থডের সময় ও বেশ মজার একটা কেকের অর্ডার করেছিলেন। নিশ্চয়ই খেতেও ভালো লেগেছিল। ধন্যবাদ আপু ফটোগ্রাফি গুলো এতো সুন্দর করে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ ভিন্ন ভিন্ন ধরনের কেকের ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে কেকগুলো এত সুন্দর ভাবে সাজানো হয় দেখে যেন খুবই ভালো লাগে। ভিন্ন ভিন্ন আইটেমের কেক গুলো দেখে অনেক ভালো লেগেছে আমার। এত সুন্দর কেক ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাহ! অসাধারণ কিছু কেকের ভিন্ন ধর্মীয় ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফির প্রতিটি অ্যাঙ্গেল খুবই অসাধারণ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

কেকের ফটোগ্রাফি অসাধারণ হয়েছে। প্রতিটি কেক দেখতে এত সুন্দর এবং তা এত দক্ষ হাতে ফটোতে ক্যাপচার করা হয়েছে যে রীতিমতো দর্শনীয় হয়ে উঠেছে। সব মিলিয়ে এই পোস্টটি যেন একটি সম্পূর্ণ কেক শপে পরিণত হয়েছে। শুধু দামের ট্যাগ লাগানোই বাকি আর দলে দলে কাস্টমারের কিনে নিয়ে যাওয়া বাকি।

 2 years ago 

ভিন্ন ভিন্ন ধরনের কেকের ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে ভীষণ ভালো লাগলো।কেক আসলে ছোট-বড় সকলেই পছন্দ করে। আপনার শেয়ার করা প্রতিটি কেকের ফটোগ্রাফি যথেষ্ট পরিমানে ভালো লেগেছে আমার।খেয়ে দেখতে পারলে আরো বেশী ভালো লাগতো আপু।ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু কেকের ফটোগ্রাফি শেয়ার করার জন্য। 💞💞💞

 2 years ago 

আসলেই আপু বাচ্চারা চকোলেট কেক খুবই পছন্দ করে। যাইহোক এতো মজার মজার কেকের ফটোগ্রাফি গুলো দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। আপনার মতো আমারও ভ্যানিলা কেক ভীষণ পছন্দ। প্রতিটি ফটোগ্রাফি দারুণভাবে ক্যাপচার করেছেন আপু। সবমিলিয়ে পোস্টটি দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সত্যি বলতে কেক আমার একটু কমই পছন্দ। মোটামুটি কম খাওয়া হয়। আপনার করা কেকের ফটোগ্রাফি গুলো অসাধারণ ছিল। কেকগুলো এতো সুন্দর এতো সফট এতো চমৎকার ডেকোরেশন করা যে দেখেই ভালো লাগছে। দারুণ করেছেন কেকের ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

কেক খেতে ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। ভ্যানিলা কেক গুলো আমার কাছেও খেতে অনেক ভালো লাগে আপু। মেয়ের জন্মদিনে বাংলাদেশী টাকায় প্রায় ছয় হাজার টাকার একটি কেক কিনেছিলেন দেখে ভালো লাগলো। এই কেকের ফ্লেভারটা আপনার কাছে ভালো না লাগলেও বাচ্চাদের কাছে মনে হয় ঠিকই ভালো লেগেছে আপু। আমাদের সবার টেস্ট আলাদা আলাদা। তাই পছন্দটাও আলাদা হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38