পাঁচ মিশালি ছোট মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_3691.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি পাঁচ মিশালি ছোট মাছের রেসিপি নিয়ে।সাধারণত পাঁচ প্রকারের ছোট মাছ দিয়ে এই প্যাকেটগুলো করা হয়ে থাকে।এ কারণে প্যাকেটের গাঁয়ে লেখা থাকে পাঁচ মিশালি ছোট মাছ। পাঁচ প্রকারের মাছের মধ্যে তিন প্রকারের মাছের নাম জানা, বাকিগুলো অজানা।জানা মাছের মধ্যে রয়েছে পুঁটি মাছ, বাইম মাছ, আর একটি খয়রা মাছ।।যাইহোক এই মাছগুলো ভুনা করে রান্না করলেও খেতে বেশ দারুন লাগে। তবে আমি এখানে ঝোল রেখেছি। কারন এই মাছের ঝোল খেতে আমার কাছে খুবই ভালো লাগে।প্রায় এই মাছগুলোর বাসায় আনা হয়, কারণ আমার হাজব্যান্ড এই ছোট মাছ গুলো খুবই পছন্দ করে। যাই হোক আমার রেসিপিটি কিন্তু খেতে দারুন স্বাদের ছিল। আশা করছি রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৪০০ গ্রাম
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৪/৫টি
টমেটো কুচিহাফ কাপ
হলুদ গুড়া১ চা চামচ
জিরা গুড়াহাফ চা চামচ
মরিচ গুড়া১ চা চামচ
কারিপাউডার১ টেবিল চামচ
লবনস্বাদমতো
তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_1228.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর মাছগুলো ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যদিও মাছগুলো পরিষ্কার করে প্যাকেট করা ছিল।

IMG_1229.jpegIMG_1230.jpeg

এরপর মাছগুলোতে হলুদ ও লবণ লাগিয়ে তেলে হালকা ভেঁজে নিয়েছি।

IMG_1231.jpegIMG_1232.jpeg

এরপর একটি হাঁড়িতে তেল গরম করে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো ও লবন দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি।এরপর সকল গুঁড়া মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_1233.jpegIMG_1234.jpeg

এরপর মসলার সাথে পেঁয়াজগুলো ভালো ভাবে মাখিয়ে নিয়েছি।এরপর হালকা একটু পানি দিয়ে অল্প আঁচে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_1235.jpegIMG_1236.jpeg

এরপর ভেঁজে রাখা মাছগুলো মসলার মধ্যে দিয়ে ভালোভাবে মাখিয়ে এক কাপ পানি অ্যাড করেছি।এরপর ফুল আঁচে ৫/৬ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_1237.jpeg

ব্যাস হয়ে গেল আমার পাঁচ মিশালি ছোট মাছের রেসিপি।

IMG_1241.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

পাঁচমিশালী ছোট মাছের ঝোল রেসিপি আর এই রেসিপির ঝোলের কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে। লোভনীয় রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় সেটা পর্যায়ক্রমে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

এই মজাদার রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

 2 years ago 

পাঁচ মিশালি মাছ খাওয়ার মধ্যে অন্যরকম একটা মজা পাওয়া যায়। কারণ এখানে বিভিন্ন রকমের মাছ থাকে। এযেন একের ভিতর সব।আর আপনি যেভাবে পাঁচ মিশালি মাছ পেঁয়াজ দিয়ে ঝোল ঝোল করে রান্না করেছেন এইভাবে খেলে তো আরো বেশি মজা।মজাদার এই রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

আপনার ছোট মাছের রেসিপি খুব ভালো লাগলো আমার। খুব সুন্দরভাবে আপনি আমাদের মাঝে ছোট মাছের রেসিপি তৈরি করে দেখানোর চেষ্টা করেছেন। এজাতীয় রেসিপিগুলো আমি খুব পছন্দ করে থাকি। অসাধারণ রান্নার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুবই ভালো লাগলো আপনার সুন্দর রেসিপিটা।

 2 years ago 

বিদেশেও যে এই মাছগুলো পাওয়া যায় এটা জেনে ভালো লাগলো আপু। তবে নদীর টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। পাঁচমিশালী মাছগুলো রান্না করলে খেতে অনেক ভালো লাগে। দেখে মনে হচ্ছে দারুন হয়েছিল খাবারটি। অনেক লোভনীয় লাগছে আপু।

 2 years ago 

পাঁচ মিশালি ছোট মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। দেখেই অনেক ভালো লাগলো। এত মজাদার আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

পাঁচ মিশালি মাছ খেতে আসলেই দারুণ লাগে। আমিও গত সপ্তাহে পাঁচ মিশালি মাছের রেসিপি শেয়ার করেছিলাম। এমন ঝোল রেসিপি দিয়ে তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায়। যাইহোক রেসিপিটা এককথায় দুর্দান্ত হয়েছে আপু। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু লেগেছিল। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমাদের এখানে পাঁচমিশালী মাছের কথা বললেও অনেক ধরনের মাছ পাওয়া যায় তাতে। এগুলো চচ্চড়ি খেতে বেশী মজা লাগে। আপনি যেভাবে ঝোল করেছেন এভাবেও খেতেও নিশ্চয়ই বেশ মজা হয়েছিল। দেখতে তো বেশ লোভনীয় লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62793.02
ETH 1826.68
USDT 1.00
SBD 0.38