আলু ও চিকেন ব্রেস্ট দিয়ে মজাদার রেসিপি
আসসালামুআলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার একটি রেসিপি নিয়ে।রোজার সময় ইফতারীতে আমরা নানা ধরনের মজাদার খাবার বানিয়ে থাকি। ভাজা পোড়া না হলে যেন ইফতারিই হয়না আমাদের। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি চিকেন ব্রেস্ট ও আলু দিয়ে মজার একটি রেসিপি নিয়ে।আলু দিয়ে যেকোন রেসিপিই অনেক মজা হয়। আর সাথে রয়েছে চিকেন, মজা তো হবেই।অনেক মজা হয়েছিল রেসিপিটি।ছোট-বড় সকলেই অনেক পছন্দ করবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিকেন ব্রেস্ট | ১ কাপ |
| ময়দা | ২ টেবিল চামচ |
| আলু | মাঝারিসাইজের ২ টি |
| ডিম | ১ টি |
| আদা রসুন পেস্ট | ১ টেবিল চামচ |
| হলুদ গুঁড়া | হাফ চা চামচ |
| লবন | স্বাদ মত |
| জিরা গুঁড়া | চা চামচের এক চামচ |
| মরিচ গুঁড়া | ১ চামচ |
| সয়াবিন তেল | ভাঁজার জন্য |
কার্যপদ্ধতিঃ
প্রথমে আলু ছুলে গ্রেট করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
এরপর চিকেন ব্রেস্ট থেকে কিছু অংশ কেটে নিয়ে এইভাবে ছোট ছোট লম্বাকৃতির করে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি।
এরপর সব মসলাগুলো ও ময়দা দিয়ে মাখিয়ে, ডিম ফেটে নিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপর একটি একটি করে চিকেনের পিচ গ্রেট করা আলুর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।
এরপর একটি প্যানে তেল গরম করে দুপাশ ভালোভাবে বাদামি বর্ণের করে ভেজে উঠিয়ে নিয়েছি।
হয়ে গেল আমার চিকেন ও আলু দিয়ে মজার রেসিপি।পরিবেশনের জন্য রেডি।
| Photographer | @tangera |
|---|---|
| Device | I phone 13 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
এটা কিন্তু আমার কাছে দারুণ এবং ইউনিক আইডিয়া মনে হয়েছে এবং দেখেই বুঝা যাচ্ছে খাওয়ার স্বাদটা কতটা দারুণ হবে। এই রমজান মাসে এই রকম স্পাইসি কিছু মানে ইফতারির প্রতি আকর্ষণটা দ্বিগুন হয়ে যাওয়া, হি হি হি।
খুবই মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু আসলেই ইফতারিতে ভাজাপোড়া না হলে যেন আমাদের কোনোভাবেই হয় না। ইফতারিতে তেলে ভাজা এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে। আপনার এই রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। শেয়ার করার জন্য ধন্যবাদ।
আলু ও চিকেন ব্রেস্ট দিয়ে মজাদার রেসিপি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। সত্যি বলতে মজাদার রেসিপি দেখলেই বোঝা যায় তাছাড়া চিকেন রেসিপি গুলো মজাদার হবে এটা স্বাভাবিক। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
চিকেন আর আলু দিয়ে মজার রেসিপি শেয়ার করেছেন আপু।বাচ্চা,বড়রা সবাই এই রেসিপি পছন্দ করবে।আপনার উপস্থাপনা দারুন হয়েছে। আপনি ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। মজার এই চিকেন ও আলুর রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার সাথে আমি সহমত আপু,রোজার সময় ইফতারিতে আমরা নানা ধরনের মজাদার খাবার তৈরি করে থাকি। বিষেশ করে ভাজাপোড়া না হলে যেন ইফতারি মানায় না। আপনি আলু চিকেন ব্রেস্ট দিয়ে মাজদা রেসিপি তৈরি করেছেন দেখে বোঝা যাচ্ছে রেসিপি টা অনেক সুস্বাদু হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আমাদের মাঝে রেসিপিটা উপস্থাপন করেছেন আপনাকে অনেক ধন্যবাদ আপু।
আপু, একদম ঠিক বলেছেন, চিকেনের যেকোনো আইটেম খেতে খুবই মজা হয়। আর আপনি আলু ও চিকেন দিয়ে খুবই মুখোরোচোক একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার তৈরি রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব স্বাদের হবে। আপু,আপনার রেসিপিটি কিছুটা ভিন্ন ধরনের মনে হচ্ছে, তাই আমার কাছে মনে হচ্ছে ভিন্ন স্বাদও পাওয়া যাবে। বিশেষ করে চিকেনগুলো গ্রেট করা আলুর সাথে মিশিয়ে তেলে ভাজলে খেতে খুবই মচমচে হবে। যাইহোক আপু, খুবই মজাদার একটি রেসিপির প্রতিটি ধাপ শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ
আপনি আলু এবং চিকেন দিয়ে খুব মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি আমার কাছে ভিন্ন মনে হয়েছে। আমি চিকেন ময়দা দিয়ে কোট করে চিকেন স্ট্রিপ বানিয়ে খেয়েছি কিন্তু আলু দিয়ে কখনো খাইনি। আপনি রেসিপির প্রণালী খুব সুন্দরভাবে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। পরিবেশন খুব সুন্দর হয়েছে। সস দিয়ে খেতে নিশ্চয়ই দারুন হয়েছে । ধন্যবাদ আপু।
এত মজাদার রেসিপি দেখলে তো লোভ সামলানো কষ্ট হয়ে যায় আপু। ইফতারের সময় ভাজা পোড়া না খেলে তো ইফতার জমেই না। আলু ও চিকেন ব্রেস্ট দিয়ে তৈরি রেসিপিটা দেখতে সত্যিই বেশ লোভনীয় লাগছে। দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। প্রথমত আপনার মত এক্সপার্ট রাধুনি, দ্বিতীয়ত চিকেনের রেসিপি বলে কথা, মজা না হয়ে যাবে কোথায়। সবমিলিয়ে রেসিপিটা দুর্দান্ত লেগেছে আপু। যাইহোক ধাপে ধাপে এত মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
সত্যি কথা চিকেনের যে কোন আইটেম হউক না কেন খেতে কিন্তু বেশ লাগে। আপনি তো দেখছি আলু আর চিকেন ব্রেস্ট দিয়ে বেশ লোভনীয় একটি রেসিপি করে জিভের সামনে ঝুলিয়ে দিলেন। এখন যে কি করি। না সমস্যা হবে না। আপনার করা এত সুন্দর একটি রেসিপি পোস্ট তো আছেই। যে সুন্দর করে আপনি প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন তাতে করে অন্ধ লোকও পারবে রেসিপিটি বানিয়ে খেতে। ধন্যবাদ আপু।
বিকালের নাস্তায় বেশ মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন । দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজা হবে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।