রেনডম কিছু ফটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ8 months ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_1029.jpeg

বাচ্চাদেরকে স্কুলে দিয়ে একটু জরুরী কাজে হাজবেন্ডের সাথে বের হয়েছিলাম। সেই সুযোগে আমার আজকের এই ফটোগ্রাফি গুলো করা। এমনিতেই দিন ছোট এবং টাইম চেঞ্জ হওয়ার কারণে এখন দিনে সময় পাওয়াই মুশকিল।দিন ছোট হওয়ার কারণে এ দেশে প্রতিবছর অক্টোবরের শেষের দিকে এক ঘন্টা সময় পিছিয়ে দেওয়া হয়, অর্থাৎ আগের সকাল আটটা হয়ে যায় এখনকার সকাল সাতটা। আর এ কারণে মাগরিবের সময় অনেক আগেই হয়ে যায়। এখন আমাদের মাগরিবের সময় হয় চারটা বিশ মিনিটে। তাহলে চিন্তা করুন দিন পাওয়াই মুশকিল। আর ওদিকে বাচ্চারা স্কুল থেকে ঘরে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়।তারা স্কুল থেকে ফিরে সাড়ে 3 টার সময়। এছাড়া এই ঠান্ডার সময় লোকজন একটু কম ঘোরাফেরা করে। তাই এই শীতের সময় দরকারি কাজ ছাড়া ঘর থেকে বেশি বের হওয়া হয়না।তাই আমিও বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। যাইহোক চলুন তাহলে এক নজরে আমার আজকের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।

IMG_1032.jpeg

IMG_1030.jpeg

IMG_1031.jpeg

পার্কিং প্লেস দেখতে পাচ্ছেন, এখানে গাড়ি পার্ক করে আমরা বের হয়ে গেলাম। যদিও জায়গাটি খুব বেশি দূরে নয়, আমাদের বাসা থেকে 15 মিনিট সময় লাগে হেঁটে যেতে।

IMG_1026.jpeg

IMG_1025.jpeg

গাড়ি পার্ক করে আরো ৪-৫ মিনিট হেঁটে যেতে হয়েছিল। তাই যাওয়ার সময় এই ফটোগ্রাফি গুলো নিতে পেরেছিলাম।

IMG_1027.jpeg

এরপর কাজ শেষে আর একটু দরকারে বুটস অপটিশিয়ানে যখন গিয়েছিলাম তখন এই ফটোটি নিয়েছিলাম।

IMG_1024.jpeg

IMG_1022.jpeg

IMG_1021.jpeg

ফেরার পথে এই ফটোগ্রাফিগুলো করেছিলাম।

IMG_1023.jpeg

কতগুলো পায়রা ও পেয়ে গেলাম রাস্তার একপাশে। এদেশে কিন্তু পথেঘাটে এভাবে ঝাঁকে ঝাঁকে পায়রার দল দেখতে পাওয়া যায়।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 7 months ago 

প্রয়োজনীয় কাজ সেরে নিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করলেন।শহরের নানা রকমের ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।এ দেশের পথে পথে পায়রার ঝাঁক দেখা যায়,খুব চমৎকার দৃশ্য। ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো।শেয়ার করে নেয়ার জন্য অনেক ধন্যবাদ আপু।

 7 months ago 

আসলে দিন ছোট হলে একেবারেই ভালো লাগে না। কারণ প্রয়োজনীয় অনেক কাজ দিনের বেলা সম্পন্ন করা যায় না। দিন বড় হলে সেটা অনায়াসে সম্পন্ন করা যায়। যাইহোক আমাদের ভাইয়ার সাথে জরুরী কাজে বের হয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 60472.73
ETH 1579.34
USDT 1.00
SBD 0.42