বাচ্চাদের সাথে পার্কে কিছুটা সময়
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।
দুই তিন দিন মেঘলা ওয়েদারের পর আজকে বেশ ভালই রোদ উঠেছে। খুবই চমৎকার একটি দিন।আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ৯ ডিগ্রি। শুনেছি বাংলাদেশে নাকি প্রচুর গরম পড়া শুরু হয়ে গিয়েছে।আর এদিকে আমরা গরমের জন্য অপেক্ষা করছি।যাইহোক টানা দুই সপ্তাহের স্কুল বন্ধের পর এ সপ্তাহে স্কুল খুলেছে। কিন্তু প্রবলেম হচ্ছে এখন দিন যথেষ্ট বড়, রাত আটটার সময় সন্ধ্যা হয়। বাসায় এসে তাদের আর সময় কাটে না।আর আগে বাসায় আসার একটু সময় পরেই সন্ধ্যা লেগে যেত।যাইহোক যেহেতু আজ ওয়েদার ভালো, তাই বায়না ধরেছিল তাদেরকে নিয়ে পার্কে যেতে হবে।যেহেতু আমাদের বাসার কাছেই একটি পার্ক রয়েছে সেখানে নিয়ে গেলাম তাদেরকে।বাসা থেকে প্রায় এক মাইলেরও কম হবে দূরত্ব।যাই হোক মা মেয়েরা ও তাদের এক ফ্রেন্ডও ছিল আজ আমাদের সাথে। কিছুটা সময় ইনজয় করার পর আমরা সকলেই ঘরে ফিরলাম। চমৎকার একটা ওয়েদার ছিল, সকলে মিলে রাস্তায় হাঁটতে বেশ ভালোই লাগছিল।যাইহোক এক নজরে দেখে নেয়া যাক আমাদের আজকের ফটোগ্রাফি গুলো।
আকাশ কিছুটা মেঘলাও ছিল, এক পাশে মেঘ আরেক পাশে রোদ।
পার্কে গিয়ে দেখি লোকজন নেই বললেই চলে, কারণ আমরা সন্ধ্যার একটু আগে গিয়েছিলাম। মাত্র তিন চারজন ছিল, আর বাকিটা তাদেরই রাজত্ব ছিল।তারা তিনজন মিলে বেশ ভালই ইনজয় করেছে। সাথে আমিও তাদের সাথে দোলনায় দোল খেলাম। বেশি ভালোই লাগছিল, মনে হচ্ছিল ছোটবেলায় ফিরে গিয়েছি।যাইহোক বিকাল বেলায় একটু হাঁটাহাঁটি হল, আর বাচ্চারা ইনজয় করল। নরমালি বাসা থেকে তেমন বের হওয়া হয় না।
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[
সুন্দর ওয়েদার হলে বাইরে ঘুরতে গেলে ভালো লাগে।সন্ধ্যা হয় এখন ৮ টায় বেশ দারুন একটি বিষয়।সময় ছিল তাইতো মেয়েরা বায়না করে ঘুরতে যেতে পারলো।দোলনায় আমিও উঠি।ছেলেবেলায় ফিরে যাই আমিও।আপনার সুন্দর অনুভূতি গুলো ভালো লাগলো আপু।ধন্যবাদ শেয়ার করে নেয়ার জন্য।