প্রিয় বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষপূর্তি, সাথে আমার কিছু অনুভূতি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

IMG_3460.png

banner credit by @rex-sumon

দেখতে দেখতে যে কিভাবে দুটি বছর চোখের পলকেই পার হয়ে গেল তা বুঝতেও পেলাম না। হ্যাঁ বন্ধুরা আজ আমার বাংলা ব্লগের বর্ষপূর্তির দ্বিতীয় দিন । গতকাল খুবই ধুমধাম এর সাথে ডিসকর্ডে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম পর্বটি পালিত হয়েছে।গতকাল এডমিন মডারেটর এবং ইউজারদের অনুভূতিসহ কয়েকটি কন্টেস্টের রেজাল্ট ঘোষিত হয়েছিল এবং সাথে ছিল নানান ধরনের এয়ার ড্রপস এবং টিপসের ছড়াছড়ি। তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন।আজকেও খুবই আনন্দের সাথে দিনটি কেটে গেল।গান, কবিতা আর সাথে তো রয়েছেই এয়ার ড্রপস, গিভ ওয়ে যা সকলেই দারুনভাবে উপভোগ করেছে।আজকে আরো বেশি আনন্দের দিন ছিল কারণ Steempro mobile apps আজ থেকে গুগল প্লে স্টোরে চালু হলো যা সত্যি আমাদের জন্য একটি বড় পাওয়া।আগামীকাল ডি জে পার্টির জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে শেষ হতে যাচ্ছে আমার বাংলা ব্লগের বর্ষপূর্তি অনুষ্ঠান।

IMG_3471.jpeg

এবিবি কমিউনিটির থিম সং থেকে নেয়া

এইতো সেদিন আমার বাংলা ব্লগে জয়েন হয়েছিলাম। আমি প্রথম হাফিজুল্লাহ ভাইয়ের একটি পোস্ট দেখেছিলাম বাংলায়। তখন থেকেই আমি বেশ অনুপ্রাণিত হয়েছিলাম।আর হাফিজুল্লাহ ভাই আমার আগে থেকেই ফলোয়ার ছিলেন। আগে বিভিন্ন কমিউনিটিতে ইংলিশে পোস্ট করতাম। তবে খুব বেশি একটিভ ছিলাম না, মাঝেমধ্যে পোস্ট করা হতো।এরপর একদিন আমার বোন ওয়াহিদা সোমা ও বললো এই কমিউনিটিতে কাজ করার কথা। যদিও সে আগেই জয়েন হয়নি, আমি জয়েন হওয়ার পরেই সে জয়েন হয়েছে। এরপর একদিন পরিচিতি মূলক পোষ্টের মাধ্যমে এই কমিউনিটিতে পদার্পণ করলাম। আগে ভেরিফাইড মেম্বার হওয়া খুবই সহজ ছিল তখন পরিচিতি মূলক পোস্ট করার পরপরই নিয়মিত পোস্ট করলেই মোটামুটি সকলেই ভেরিফাইড হয়ে যেত। আমিও অল্প কয়েকদিনের মধ্যেই ভেরিফাইড হয়ে গেলাম। খুবই ভালো লাগছিল বাংলায় পোস্ট করতে পেরেছিলাম এবং নিয়মিত আমার বাংলা ব্লগ এবং rme থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছিলাম। তখন কিন্তু এত সাপোর্টের ব্যবস্থা ছিল না। shy-fox তখন আনা হয়নি কমিউনিটিতে। বেশ কয়েক মাস পরে একদিন দাদা সারপ্রাইজ হিসাবে shy-fox নিয়ে আসেন কমিউনিটিতে। তখন তিনি একটি পরীক্ষা করেছিলেন আমাদেরকে।বলেছিলেন সবাইকে tips দিতে। তখন ওই দিন যারা যারা tips দিয়ে ছিলেন তাদের সকলকেই টানা এক সপ্তাহ shy-fox থেকে ভোট দেওয়া হয়েছিল। আমিও ছিলাম সেই দলে, খুব বেশি উপভোগ করেছিলাম শাইফক্সের সাপোর্ট গুলো।

খুব বেশি মনে পড়ে প্রথমদিকের সেই সব স্মৃতিগুলো। আগে প্রায়ই আমরা সকলে মিলে দাদার সাথে ডিজে পার্টিতে জয়েন হতাম। এরপর অনেক রাত পর্যন্ত আমরা দাদার পছন্দের গানগুলো শুনতাম। অবশ্য আমার তখন রাত ছিল না, দিন ছিল। বাংলাদেশে তখন গভীর রাত ছিল।তখন যারা যারা ডিজে পার্টিতে জয়েন থাকতেন দাদা তাদের সবাইকে shy-fox থেকে সাপোর্ট দিতেন। আর এ কারণেই অনেকেই তখন ওই সময় ডিজে পার্টিতে জয়েন হত। খুব মনে পড়ে সেই দিনগুলো।এ ছাড়া আগে প্রায়ই লুডু খেলার আয়োজন করা হতো। লুডু খেলায় চার-পাঁচটি রাউন্ড হত ওই রাউন্ড গুলোতে যারা ৬ ফেলতো তাদেরকে সাইফক্স থেকে ভোট দেয়া হতো। কত মজাইনা ছিল সেই দিনগুলো।এরপর একদিন আমার বাংলা কমিউনিটির মডারেটর হিসেবে যোগ দিলাম, যেটি ছিল আমার জন্য একটি বড় সারপ্রাইজ।এরপর ধীরে ধীরে দুটি বছর কেটে গিয়ে আজ এই অবস্থায় এসে পৌঁছেছি। নিয়মিত পোস্ট করার পাশাপাশি কমিউনিটির সকল কাজগুলো সুষ্ঠুভাবে করে যাচ্ছি।

আমার বাংলা ব্লগ কমিউনিটিকে খুব বেশি ভালোবেসে ফেলেছি।ভালোবাসার বাঁধনে জড়িয়ে ফেলেছি নিজেকে। কমিউনিটি থেকে একটি দিনও দূরে থাকতে পারি না। এই কমিউনিটি আমার বড় একটি পরিবার। এডমিন মডারেটর সকলেই আমরা বন্ধুর মত মিলেমিশে কাজ করে যাচ্ছি। আর দাদার কথা কি বলব তার কথা তো আপনারা সকলেই জানেন তিনি এত আপন করে নিয়েছেন আমাদের সকলকেই যে বোঝারই উপায় নেই কে ফাউন্ডার আর কে ইউজার। সব সময়ই তিনি আমাদের সুখে-দুঃখে পাশেই রয়েছেন।সকল ইউজারদের সঙ্গে বন্ধুর মতো মিশেন। চেষ্টা করব যতদিন সম্ভব ততদিন নিজের কাজগুলোকে সঠিকভাবে পরিচালনা করে আমার বাংলা ব্লগের সাথেই থাকতে।হয়তো একদিন থাকব না, বাংলা ব্লগ থাকবে। প্রিয় বাংলা ব্লগ যেন ১০০ তম বছর পূর্তি করতে পারে এই কামনায় আজকের মত শেষ করছি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

আমার বাংলা ব্লগ কমিউনিটির দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আপনার অনুভূতির কথাগুলো জানতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আসলে আমাদের প্রিয় লাজুক খ্যাকের সাপোর্ট পাওয়ার আশায় ওই সময় ডিজে পার্টিতে জয়েন থাকার কথাগুলো আমারও খুবই মনে পড়ে। যাইহোক, আমাদের সুখে-দুঃখে আমাদের ফাউন্ডার দাদা সব সময় আমাদের পাশে আছেন বলেই আমার বাংলা ব্লগ কমিউনিটির এত সুন্দর একটি পরিবার আমরা পেয়েছি। আপনার অনুভূতির কথা গুলো খুবই চমৎকারভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

গত দুইদিন অনেক আনন্দের মধ্যে দিয়ে গেল।আমি তো কাল অনেক রাত পর্যন্ত স্টিমপ্রো খুটিয়ে দেখে দেরিতে ঘুমিয়েছে। আপনার আমার বাংলা ব্লগ জয়েনের ইতিহাস ও পুরোনো দিনের কথা পড়ে অনেক ভাল লাগল। ধন্যবাদ আপু আপনার অনুভূতি ও অভিজ্ঞতা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বাংলা ব্লগে জয়েন হওয়া থেকে দুই বছরের পদার্পণে আপনার সংক্ষিপ্ত কথা এবং ভালোলাগার অনুভূতি শেয়ার করেছেন করে খুবই ভালো লাগলো।।
আসলে আমার বাংলা ব্লগ সম্পর্কে অনুভূতি বলে বা লিখে কখনো শেষ করা যাবে না। এটি একটি ভালোবাসার জায়গা এবং একটি পরিবারবদ্ধ।
গত দুদিনের হ্যাংআউটে সবাই অনেক ভালোভাবে সময়টা উপভোগ করছি।।।।

 3 years ago 

আমার বাংলা ব্লগ এর দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষ্যে আপনার অনুভূতি পড়েখুব ভালো লাগলো আপু। আমরা দুটো দিন খুব সুন্দর সময় কাটিয়েছি।অনেক সুখ-দুঃখের সাথী হয়ে আছে এই আমার বাংলা ব্লগ। দাদা সব সময় আমাদের পাশে ছায়ার মত আছে তাইতো ঝড়-বৃষ্টি কোনকিছুই আমরা টের পাইনি।এভাবেই এগিয়ে যাবো বহুদূর আমরা।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর সুন্দর অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

দেখতে দেখতে ভালোবাসার আমার বাংলা ব্লগ এর ২ টি বছর অতিক্রম হয়েছে। প্রাণের এই কমিউনিটির সাথে থাকতে নিজের কাছেই খুব ভালো লাগছে। প্রথম বর্ষপূর্তির মতন এবার ও থাকতে পেরেছি আর কি লাগে জীবনে। অনেক মজা হচ্ছে। আশা করি আজকেও মজা হবে অনেক।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64123.21
ETH 1866.53
USDT 1.00
SBD 0.35