আলু দিয়ে মলা শুঁটকি মাছের মজার ভাজির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_3335.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে মলা শুঁটকি মাছ দিয়ে আলুর ভাজি। শুঁটকি মাছ এখন বেশ ভালই লাগে। যে কোন ধরনের শুঁটকি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে পছন্দ করি।আর ইংল্যান্ডেও এখন সব ধরনের শুঁটকি মাছ পাওয়া যায়।তাই যখন শপে যাই তখন বেশি করে সব ধরনের শুটকি মাছ কিনে নিয়ে আসি।তাই বাসায় সব সময় শুটকি মাছ থাকে। এছাড়া আত্মীয়-স্বজন যখন বাংলাদেশে যায় তখন তারাও শুটকি মাছ নিয়ে আসে বাংলাদেশ থেকে।কিছুদিন আগে বড় ভাসুর বাংলাদেশে গিয়েছিল তখন তিনি আমাদের জন্য শুঁটকি মাছ নিয়ে এসেছিলেন। এরপর ছোট ভাসুরও বাংলাদেশ এ গিয়েছিলেন, এসেছেন কয়েকদিন আগে। তিনিও আমাদের জন্য কয়েক ধরনের শুঁটকি মাছ নিয়ে এসেছেন।যাইহোক আমার আজকের রেসিপিটি কিন্তু খেতে দারুন হয়েছিল।গরম ভাতের সাথে অথবা রুটির সাথে খেতে দারুন স্বাদের এই ভাজি গুলো।আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ৪০০ গ্রাম
আলুবড় সাইজের দুটি
পিঁয়াজ কুচিদেড় কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
হলুদ গুড়াদেড় চা চামচ
কারিপাউডারদেড় চা চামচ
লবনস্বাদমতো
ধনেপাতা কুচি২ টেবিল চামচ
তেল২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_3223.jpegIMG_3224.jpeg

প্রথমেই পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা কেটে নিয়েছি। এরপর আলু গুলো কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি।

IMG_3229.jpegIMG_3226.jpeg

এরপর শুঁটকি মাছগুলো বয়েল করা পানিতে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম।এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি।এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়েছি।

IMG_3228.jpegIMG_3230.jpeg

এরপর তেল গরম হলে তাতে পেঁয়াজ, কাঁচামরিচ হলুদ, কারিপাউডার ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি।

IMG_3231.jpegIMG_3232.jpeg

এরপর শুঁটকি মাছগুলো দিয়ে মসলার সাথে ভালোভাবে মাখিয়ে কয়েক মিনিট নেড়েচেড়ে নিয়েছি।

IMG_3233.jpegIMG_3234.jpeg

এরপর আলুগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে মিডিয়াম আঁচে ৭/৮ মিনিট রেখে দিয়েছি।মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিয়েছি।

IMG_3235.jpegIMG_3236.jpeg

এরপর ধনেপাতা অ্যাড করে আমার রান্না শেষ করেছি।

IMG_3237.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার মলা শুটকি মাছের রেসিপি।

IMG_3238.jpeg

IMG_3241.jpeg

পরিবেশন এর জন্য রেডি

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এরকম শুটকি মাছ দিয়ে কোনো কিছু রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর যদি ভাজি জাতীয় কোনো কিছু রান্না করা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে খেতে। আপনি আজকে আলু দিয়ে মোলা শুটকি মাছের এত মজাদার রেসিপি তৈরি করেছেন, দেখেই তো আমার অনেক লোভ লেগে গিয়েছে। আপনার আত্মীয় স্বজনরা বাংলাদেশে আসলে বিভিন্ন শুটকি নিয়ে আসে শুনে ভালো লাগলো। মনে হচ্ছে এই ভাজিটা অনেক মজা করে খেয়েছেন।

 2 years ago 

আপনি মাঝে মাঝেই শুটকি মাছের মজাদার সব রেসিপি তৈরি করে শেয়ার করেন কিন্তু রেসিপিগুলো চাইলেই খেতে পারি না তবে রেসিপিগুলো যে অনেক লোভনীয় হয় তাতে কোন সন্দেহ নেই। আলু দিয়ে মলা শুটকি মাছের মজার ভাজি রেসিপি তৈরি করে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আলু দিয়ে মলা শুঁটকি মাছের মজার ভাজির রেসিপি খুবই সুস্বাদু মনে হচ্ছে। আপনি অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন। এই রেসিপি পরিবেশন আমার অনেক ভালো লেগেছে। এত সুস্বাদু রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

শুটকি মাছ আগে একদমই ভালো লাগতো না। কিন্তু এখন খেতে খেতে খুবই ভালো লাগে এই শুটকি মাছ। তাছাড়া আপনার তো ভালোই হয়েছে বাংলাদেশে যেই আসে আপনার জন্য শুটকি মাছ নিয়ে যায়। আলু দিয়ে এভাবে শুটকি রান্না করলে খেতে আসলেই বেশ মজাদার হয়। আপনার শুঁটকির কালারটিও লোভনীয় এসেছে।

 2 years ago 

আলু দিয়ে মলা শুটকি মাছের মজাদার ভাজি রেসিপি তৈরি করেছেন আপু। যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। আসলে আলু দিয়ে শুটকি মাছ খেতে আমি অনেক পছন্দ করি। কিন্তু কখনো এভাবে ভেজে খাওয়া হয়নি,রান্না করে খেয়েছি অনেকবার।যাইহোক মজাদার এর রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 2 years ago 

শুটকি দিয়ে আলু ভাজি কখনো ট্রাই করা হয়নি। ভালো লাগলো আপনার রেসিপিটা দেখে আপু। গরম ভাত কিংবা রুটির সাথে বেশ ভালো লাগবে রেসিপিটা খেতে। নিশ্চয়ই সুস্বাদু হয়েছে। আর এই ছোট শুটকি মাছগুলো আমার ভীষণ পছন্দ। একটু ঝাল ঝাল করে রান্না করলে আরো বেশি ভালো লাগবে খেতে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু প্রথমেই আপনাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনার দীর্ঘায়ু কামনা করছি আপু 💕। শুঁটকি মাছ খেতে আমিও অনেক পছন্দ করি। আমার বাসাতেও বিভিন্ন রকমের শুঁটকি মাছ সব সময় থেকে যায়। শুঁটকি মাছ যেভাবেই রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে। আপনার ভাসুর বাংলাদেশে এসেছিলেন এবং আপনাদের জন্য শুঁটকি মাছ নিয়ে গিয়েছিলেন জেনে ভালো লাগলো আপু। যেহেতু আপনাদের ওখানেও এখন শুঁটকি মাছ পাওয়া যায় তাই খুব সহজেই কিনতে পারেন। সত্যি আপু শুঁটকি মাছের মধ্যে এই মলা মাছের শুটকি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে।

 2 years ago 

আলু দিয়ে মলা শুটকি মাছের মজার ভাজি দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। শুটকি মাছ আমার অনেক প্রিয়। রেসিপিটি দেখেই তো লোভ লেগে যাচ্ছে। ধনেপাতা যে কোন রেসিপিতে এড করলে তার স্বাদ আরো দ্বিগুণ বারে। রেসিপি কালারটিও অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু আমাদের বাসাতে ও সবাই শুটকি খেতে পছন্দ করে। তবে আপনার করা আলু দিয়ে মলা শুঁটকি মাছের মজার ভাজির রেসিপিটা বেশ লোভনীয় হয়েছে। আর খেতে দারুন স্বাদের হয়েছিল তা দেখেই বোঝা যাচ্ছে।
পরিশেষে জন্মদিনের অনাবিল শুভেচ্ছা।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপু জন্মদিনের শুভেচ্ছা জন্য।

 2 years ago 

এ সময় এটা কি যে দেখালেন। দেখেই তো জিভে জল চলে এসেছে আমার। মজার মজার রেসিপি গুলো দেখলে কে পারে লোভ সামলাতে। বিশেষ করে আমি তো একেবারেই পারি না। আর যদি নিজের পছন্দের রেসিপিটা হয় তাহলে তো আরো লোভ লাগে। রেসিপিটা দেখেই তো বুঝতে পারছি কতটা মজাদার হয়েছে। একা একা এতো মজাদার একটা খাবার খেয়ে নিলেন। আমার কিন্তু দারুণ ভালো লেগেছে আপনার আজকের রেসিপি পোস্ট।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64507.51
ETH 1870.78
USDT 1.00
SBD 0.38