আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টে উইকলি রিপোর্ট 20-11-2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার একটিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
বরাবরের মত এ সপ্তাহেও এ্যাক্টিভ ও সুপার এ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, সবাই বেশ ভালো সাপোর্ট পাচ্ছেন। শুধুমাত্র দাদার বিবেচনায় @aflatunn কে shy-fox থেকে এ সপ্তাহে মোট ৩ টি সাপোর্ট দেয়া হবে।
সময়কাল : ২০ নভেম্বর ২০২২ থেকে ২৬ নভেম্বর ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০১
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২১ নভেম্বর ২০২২ থেকে ২৭ নভেম্বর ২০২২.
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
| ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
|---|---|---|
| ০১ | https://steemit.com/@aflatunn/posts | shy-fox |
ধন্যবাদ,
@tangera
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
সবসময় আপনি গুরুত্বপূর্ণ এই দায়িত্বটি অনেক আন্তরিকতার সাথে করে থাকেন আপু। লাস্ট উইকে মাত্র একজন পাওয়া গেল যে কিনা কোয়ালিটি পোস্ট করা সত্যেও সাপোর্ট পায়নি। আশা করি সাই ফক্স থেকে এবার সাপোর্ট পাবে 🌼🦋
আসলে রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো।কারণ গত সপ্তাহের ন্যায় এ সপ্তাহেও কোন সুবিধাবঞ্চিত ব্লগার পাওয়া যায়নি জেনে।যদিও দাদার বিবেচনায় একজনকে এই সুবিধা দেওয়া হবে।আসলে আপনার কর্মদক্ষতা ও দায়িত্বনিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্যই এই সাফল্য।আপনার জন্য শুভকামনা রইল আপু
এটা খুবই দারুণ ব্যাপার প্রতিনিয়ত সবাই সাপোর্ট পেয়ে যাচ্ছে, সাপোর্ট বঞ্চিত সংখ্যা নেই বললেই চলে। চমৎকার একটি উদ্যোগ ছিল এতে করে সকল ইউজার তাদের প্রাপ্য টুকু পায়।
প্রতিনিয়ত এই রিপোর্টটা দেখে অনেক ভালো লাগছে, কারণ এখন আর অ্যাক্টিভ ও সুপার অ্যাকটিভ লিস্ট থেকে কেউ আর সাপোর্ট পাওয়া থেকে বাদ যায় না সবাই আমরা কম বেশি সাপোর্ট পাচ্ছি। এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো দিক। তারপরও দাদার বিবেচনায় একজনকে সাপোর্ট দেওয়া হলো দেখে ভালো লাগলো।
প্রথমেই আপুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি যে কাজটি করছেন অনেক কষ্টসাধ্য একটি কাজ এবং এই উদ্যোগটি গ্রহণের মাধ্যমে সাপোর্ট বিহিন যেসব ইউজার আছে তাদেরকে আলাদা ভাবে সাপোর্ট দেওয়া হচ্ছে। এই উদ্যোগটি অনেক দারুন এবং সকল ইউজারদের জন্য একটি গুরুত্বপূর্ণ উদ্দেগ।
এখন আর আমার বাংলা ব্লগের কারো সাপোর্ট ছুটে যায় না। সবাই সুন্দরভাবে তাদের ব্লগিংয়ের সাপোর্ট পাচ্ছে এটা ভালো ব্লগার দের জন্য খুবই ভালো কাজ করবে। ধন্যবাদ আপু এত কষ্ট করে এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য।
কয়েক সপ্তাহ পরে এই সপ্তাহে একজন সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া গিয়েছে আর তাকেও আপনি সাপোর্ট পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। ভালোবাসা অবিরাম আপু 💞
এবারও সাপোর্ট বিহীন ইউজার সংখ্যা একজন দেখে খুব ভালো লাগছে। এখন সবাই সাপোর্ট পাচ্ছে সেটা জেনেও খুব ভালো লাগলো। আশা করি সামনের সপ্তাহে একজনও থাকবে না। আপু প্রতি সপ্তাহে এই সুন্দর রিপোর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
প্রতি সপ্তাহে আপনার এই রিপোর্টটি দেখে অনেক ভালো লাগে আপু ৷ যারা সাপোর্ট পাচ্ছে না তাদের খুজে বের করে সাপোর্ট দিচ্ছেন ৷ আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ করেন ৷ ধন্যবাদ আপনাকে আপু সুন্দর ভাবে রিপোর্টটি প্রকাশ করার জন্য ৷
আশা করি আপু, ভালো আছেন? সুবিধাবঞ্চিত ইউজারদের রিপোর্টটি দেখে খুব ভালো লাগলো। কারণ এই সপ্তাহে কোন সুবিধাবঞ্চিত ব্লগার পাওয়া যায় নি। এত ইউজারের মাঝে সুবিধাবঞ্চিত ইউজার খুঁজে বের করা নিশ্চয়ই অনেক কষ্টসাধ্য ব্যাপার আপু । তবুও আপনি প্রতিবাদ রিপোর্টটি খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করা থাকেন। পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন আপু।