গত কয়েকদিন ধরে আমার উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝড়

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।শরীরটা তেমন একটা ভাল নেই।কয়েকদিন ধরে খুব কষ্টের মাঝে দিনগুলো কাটছে।আসলে বিপদ - আপদ, অসুখ-বিসুখ আসতে সময় লাগেনা। হঠাৎ করে মঙ্গলবার বেশি শরীর খারাপ হয়ে যায় এ কারণে হসপিটালে যেতে হয়েছিল। শুধু মঙ্গলবারই নয়, পরাপর তিন দিন ধরে হসপিটালের জরুরি বিভাগে যেতে হয়েছিল।

892AD219-110F-4C58-B304-841C628C12F6.jpeg

মঙ্গলবার ডেন্টিস্টের সাথে অ্যাপোয়েন্টমেন্ট ছিল। প্রায় একমাস আগে যখন গিয়েছিলাম তখন তাঁরা এই অ্যাপোয়েন্টমেন্টটি দেয়। দাঁতে প্রবলেম ছিল কিন্তু বেশি জরুরি ছিলনা তাই অ্যাপোয়েন্টমেন্টটি এক মাস পরে দেয়া হয়।রুট ক্যানেল করতে হয়েছিল। রুট ক্যানেল যেহেতু করতে হবে তখন ইনজেকশন তো দিতেই হবে।যখন ইনজেকশনের কথা বললো তখন আমি চোখ বন্ধ করেছিলাম, কারণ ইনজেকশন দেখলে আমার খুব ভয় লাগে।প্রায় আধাঘণ্টা হা করে থাকতে হয়েছিল। যদিও ওই সময় তেমন কিছু বুঝি নি, পরে একটু একটু ব্যথা অনুভব করি।

এরপর বাসায় এসে যোহরের নামাজ পরে খাওয়ার পর হঠাৎ করে পেটে ব্যাথা শুরু হয়।ব্যাথা নিয়েই কমিউনিটির মিটিং এ জয়েন হই।পরে ব্যাথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে।তখন মিটিং থেকে বের হয়ে যাই।এরপর হসপিটালের জরুরী বিভাগে যাই। ব্লাড টেস্ট থেকে শুরু করে যাবতীয় টেস্ট করা হয় কিন্তু কোন খারাপ কিছু পায়নি।এরপর ব্যাথা কমানোর জন্য মরফিন দেয়। তখন ব্যাথা একটু কমে।এরপর কিছু ঔষুধ লিখে দেয়, তা নিয়ে বাসায় ফিরি।এরপর পরের দিন সকাল থেকে আবার ব্যাথা শুরু হয়।শুধু ঔষুধ খেয়েই যাচ্ছিলাম আর দেখছিলাম কমে কিনা।এভাবে দেখতে দেখতে আর সহ্য করতে না পেরে রাত দুইটার সময় আবার হসপিটালের জরুরী বিভাগে আসি।আবার পরীক্ষা, নিরীক্ষা শুরু হয়।তখন ডাঃ বললেন গল ব্লিডারের স্টোনের ব্যাথা।কিন্তু গল ব্লিডারের ব্যাথা থাকে এক সাইডে কিন্তু আমার ব্যাথা পেটের সব জায়গায়।কিছুতেই ব্যাথা কমছে না। ঔষুধ দেয়ার পর একটু কমে ,এরপর আবার ব্যাথা শুরু হয়।তখন ডাঃ বললেন সিটি স্ক্যান করতে হবে।

এরপর পরের দিন বিকালে আবার হসপিটালে আসি।আবার একটার পর একটা টেস্ট।তখনও ব্যাথা কমছিলনা।দুই বার ডাঃ এসে চেক করলেন।এরপর ৪/৫ ঘন্টা পর রাত দুইটায় সিটি স্ক্যান করল।সিটি স্ক্যান করার পর বলল ১ ঘন্টা পরে রেসাল্ট জানতে পারব।আগের দিন কোন ঘুম হয়নি, রাত ২ টায় হসপিটালে এসে ভোর সাতটায় বাসায় পৌঁছাই।আজকেও ভোরে বাসায় যেতে হবে।যখন ১ ঘন্টা টাইম দিল তখন এই ফাঁকে আমার পোস্টটা শুরু করি। ব্যথা যখন থাকেনা তখন বেশ শান্তি লাগে। তখন ব্যাথা অনেকটাই কম ছিল।এরপর শুধু রেসাল্টের অপেক্ষা।তার আগে ব্যাথা যখন কমে তখন বসে বসে বেস্ট ব্লগারের বাছাই কাজ করতে থাকি। কি করব সময় যেন কাটছিল না।

*প্রায় দুই তিনবার ব্লাড প্রেসার ও টেম্পারেচার চেক করেছে। শেষে যখন ব্লাড প্রেসার চেক করে তখন ব্লাডপ্রেসার অনেক লো থাকে।লো থাকারই কথা কারণ কোন খাওয়া দাওয়া নেই।কিছুই খেতে পারছিলাম না, শুধু বমি আসছিস।এ কারনে সেলাইন দেয়।শেষের দিকে বেশ ভালই লাগছিল হাল্কা ব্যাথা ছিল। এরপর সিটি স্ক্যান এর রেজাল্ট আসে কিন্তু ডাক্তারের আর খবর নেই।প্রায় তিন ঘন্টা পরে আসে।এরপর রেজাল্ট দেখে বলল গলব্লাডারে ইনফেকশন হয়েছে, এখন অপারেশন করা যাবেনা। ইনফেকশনের কারণে এত তীব্র ব্যথা হয়েছে।ইনফেকশন ঠিক না হওয়া পর্যন্ত অপারেশন করা যাবে না। এন্টিবায়োটিক এবং কিছু পেইন কিলার দিয়ে বাসায় পাঠিয়ে দিল। এখন একটু ভালো লাগছে, জানিনা কালকে আবার কি হবে। এখন শুধু অপারেশনের জন্য ওয়েট করা।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

বিপদ যখন আসে তখন চারপাশ থেকেই আসে। একটার পর একটা বিপদ লেগেই আছে। সত্যিই একটা সমস্যা কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটা অসুখের সূচনা হয়। আপু আপনি অসুস্থতার মাঝেও নিজের দায়িত্বে সব সময় অটল থাকেন দেখে সত্যিই ভালো লাগে। হসপিটালে বসে বসেও নিজের কাজগুলো করেছেন জেনে অনেক অনুপ্রেরণা পেলাম আপু। আসলে সৃষ্টিকর্তা বোধহয় ভালো মানুষদেরকে সবসময় পরীক্ষা করেন। দোয়া করি আপু আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন।🤲🤲🤲

 3 years ago 

প্রতিদিন রাতে নয়ত ভোরের নামাজ পড়ে আপনার পোস্ট পড়তে আসি। প্রতিদিনের মতো আপনার পোস্ট না পেয়ে মনটা খারাপ লাগছিল।যে মানুষটা প্রতিদিন নিয়ম করে একই সময় পোস্ট করে, কি হলো তবে? পরে দাদা হ্যাং আউটে বলে আপনি অসুস্থ কিন্তু কি অসুস্থ তা জানা হয়নি।তাই মনটা সেদিন থেকে খচখচ করছিল।আজ আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামীনের অসীম রহমতের ছায়ায় থেকে আপনি সুস্থতা লাভ করবেন।অনেক দোয়া রইলো আপু।

 3 years ago 

আপু, আপনার অসুস্থতার কথা শুনে মনটা খুবই খারাপ হয়ে গেল। কারণ অসুস্থ হলে তার যন্ত্রণা কতটুকু, সে আমি বেশ উপলব্ধি করতে পারছি। কেননা এইতো কিছুদিন আগে আমিও খুব অসুস্থ হয়েছিলাম, এখনো তার রেস কাটেনি। তাই অসুস্থ হলে শরীরের সাথে সাথে মানসিক অসুস্থতা শুরু হয়ে যায়। যাইহোক আপু, আপনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন মহান আল্লাহতালার কাছে সেই প্রার্থনা করছি। ধন্যবাদ

 3 years ago 

ব্যথা হাওয়াতে ভেবেছিলাম এবার হয়তো অপারেশনটা করে শান্তি পাবেন। কিন্তু কোথায় কি আবারো ইনফেকশন হয়ে অপারেশন পিছিয়ে গেল। এই এক অসুখ নিয়ে যে কত ভোগান্তি হচ্ছে আপনার তার কোন শেষ নেই। এত কষ্টের মধ্যেও আপনি আপনার কাজগুলো দায়িত্ব সরকারে করে যাচ্ছেন দেখে ভালো লাগলো। দোয়া রইল তাড়াতাড়ি এই সমস্যা থেকে যেন মুক্তি পেয়ে যান।

 3 years ago 

সুস্থতা আল্লাহ তায়ালার এক বড় নিয়ামত এই সুস্থতা যে কত বড় নেয়ামত সেটা আমরা তখনই বুঝতে পারি যখন আমরা অসুস্থ হই। আপনার অসুস্থতার কথা শুনে খুবই খারাপ লাগলো আসলে অসুস্থতা মানুষকে ধ্বংস করে দেয় ভেতর থেকে অনেক বেশি দুঃখী করে তোলে। খুব দ্রুতই আপনার সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে দোয়া করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

 3 years ago 

আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আসলে সুস্থতা কতো বড় নিয়ামত সেটা একমাত্র অসুস্থ হলেই বোঝা যায়।আপনার এক দিকে দাতে রুট ক্যানেল করতে হয়েছে।আবার পেটে ইনফেকশন ধরা পড়েছে,তার সাথে ব্যথা,অসহ্য যন্ত্রণা।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এতো প্রবলেমের মাঝে এক ঘন্টা সময় পেয়েও পোস্ট করেছেন।

আসলে বিপদ যখন আসে তখন চারপাশ দিয়েই আসে। তবে আশা করব আপনি অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং আপনার যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লাগলো, আপনি এত কষ্ট এবং এত ব্যস্ততার মাঝেও নিজের কাজটা ঠিকই করেছেন, নিজের দায়িত্ব ঠিকই পালন করেছেন।

এখন আপনার অপারেশন সঠিকভাবে হয়ে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে হয়তো। ভালো থাকবেন আপনি।

 3 years ago 

এত অসুস্থ থেকেও আপনি আপনার দায়িত্ব খুব সুন্দর হয় পালন করা যাচ্ছেন দেখে আপনার প্রতি সম্মান বেড়ে গেল আপু । বোঝা যাচ্ছে আপনি খুব অসুস্থতায় ভুগছেন। মনে হয় যত তাড়াতাড়ি অপারেশন করবেন ততই ভালো হবে আপু। দোয়া করি আপনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আপু। অপারেশনের আগ পর্যন্ত অসুস্থ থাকুন।

 3 years ago 

আপু আপনি অসুস্থ জেনে অনেক খারাপ লাগলো। আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি আপনি যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আপনি ঠিক বলেছেন বিপদ যখন আসে তখন চারপাশ থেকে আসে। হসপিটালে থেকেও আপনি নিজের কাজগুলো দায়িত্ব সহকারে করছেন যেন ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপু।

 3 years ago 

আপনার কথাটা ভেবে বেশ খারাপ লাগছে আপু। না জানি কত অসুবিধা হচ্ছে আপনার। দাঁতের সমস্যা না যেতে যেতেই আবার নতুন সমস্যা গল ব্লিডারে সমস্যা। আশাকরি আল্লাহ আপনাকে দ্রুত সুস্থতা দান করবেন। আপনার জন্য শুভকামনা।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37