মজাদার ম্যাকেরেল মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম,

বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


IMG_9832.jpeg

আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মজাদার ম্যাকেরেল মাছের রেসিপি নিয়ে। এটি একটি সামুদ্রিক মাছ। খেতে কিন্তু বেশ সুস্বাদু। এর স্বাদ কিছুটা ইলিশ মাছের মত। ইলিশ মাছের মত ছোট ছোট কাটা রয়েছে,তবে কোন আঁশ থাকে না।পরিষ্কার করতে কোন ঝামেলা নেই। মাঝে মাঝে বাসায় রান্না করা হয়।এই মাছ, ভাজি অথবা ভর্তা করে খেতেও দারুন মজা লাগে। বিভিন্ন ধরনের তরকারি দিয়ে রান্না করলেও বেশ মজা হয়। কিন্তু আমার কাছে এভাবে ঝোল করে খেতে বেশি ভালো লাগে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।

চলুন দেখে নেয়া যাক রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি উপকরণ এবং কতটুকু পরিমান লাগবেঃ

উপকরণপরিমাণ
মাছ২ টি
পিঁয়াজ কুচি২ কাপ
কাঁচা মরিচ৪/৫ টি
লবনস্বাদমত
তেল৪ টেবিল চামচ
হলুদ গুঁড়া১ চা চামচ
মরিচ গুঁড়া১ টেবিল চামচ
জিরা গুঁড়া১ চা চামচ
ধনিয়া গুঁড়া১ চা চামচ
কারিপাউডার২ টেবিল চামচ

কার্যপদ্ধতিঃ

IMG_9809.jpegIMG_9808.jpeg

প্রথমে পিঁয়াজ ও কাঁচা মরিচ কেটে নিয়েছি। এরপর মাছের বরফ ছাড়িয়ে নিয়েছি।

IMG_9813.jpegIMG_9815.jpeg

এরপর মাছ গুলো পিছ পিছ করে কেটে ভালোভাবে ধুয়ে হলুদ ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তেলে ভাঁজার জন্য।

IMG_9816.jpegIMG_9814.jpeg

এরপর মাছগুলো তেলে ভেঁজে নিয়েছি।এরপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজ, কাঁচা মরিচ ও লবণ দিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি।

IMG_9817.jpegIMG_9818.jpeg

এরপর আরও তিন চার মিনিট অল্প আঁচে নেড়ে চেড়ে সকল মসলাগুলো দিয়ে দিয়েছি।

IMG_9820.jpegIMG_9821.jpeg

এরপর পিঁয়াজের সাথে মসলাগুলো ভালো ভাবে মিশিয়ে অল্প আঁচে চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি।

IMG_9822.jpegIMG_9823.jpeg

এরপর ভাঁজা মাছগুলো মসলার সাথে ভালোভাবে মাখিয়ে তিন কাপ পানি এ্যাড করে দিয়েছি। এরপর ফুল আঁচে ৬-৭ মিনিটের জন্য রেখে দিয়েছি।

IMG_9826.jpeg

ব্যাস হয়ে গেল আমার মজাদার ম্যাকেরেল মাছের রেসিপি।

IMG_9827.jpeg

পরিবেশন এর জন্য রেডি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বাপরে বাপ কি কঠিন নাম। আপনিতো দেখছি বেশ মজা করে এই কঠিন মাছের রেসিপি করেছেন। ম্যাকেরেল মাছ কিন্তু সত্যিই দেখতে ইলিশ মাছের মত। আর রান্না করার পর তো দেখতে ইলিশ মাছের মতই মনে হচেছ। দারুন ছিল আজকের রেসিপিটি। আপনি বেশ সুন্দর করে রেসিপিটির প্রতিটি ধাপ আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপু আপনি খুবই ইউনিক রেসিপি শেয়ার করেছেন। ম্যাকেরেল মাছের নাম এই প্রথমবার শুনলাম। সামুদ্রিক মাছ বলে খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু। যেহেতু এই মাছের আঁশ নেই তাহলে পরিষ্কার করার ঝামেলাও নেই। আপনি খুব সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন আর ধাপগুলো বর্ণনা করেছেন। আপনার রেসিপির কালার খুব সুন্দর হয়েছে। আপনার উপস্থাপনাও খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার।।

 3 years ago 

আপনি সবসময় খুবই সুন্দর ও সুস্বাদু কিছু রেসিপি শেয়ার করে আসছেন। আজকেও ম্যাকেরেল মাছের রেসিপি শেয়ার করেছেন। এই মাছের নামও আমি আগে কখনো শুনিনি। আজকে আপনার কাহ থেকে এই প্রথম এই মাছের নাম শুনলাম ও এই মাছের রেসিপি দেখতে পেলাম ৷ যেভাবে আপনি এই রেসিপি শেয়ার করেছেন এটি দেখতেও একদমই লোভনীয় মনে হচ্ছে।

 3 years ago 

ম্যাকেরেল মাছের নাম আমি আজকে প্রথমবারের মতো শুনলাম আপু। এই মাছটা আমার আগে কখনোই খাওয়া হয়নি। এরকম ভাবে যেকোনো মাছ রান্না করলে কিন্তু খেতে আমার কাছে খুব ভালো লাগে। তবে এই মাছটা কখনো খাইনি। এই মাছটা কিছুটা ইলিশ মাছের মত এটা জেনে ভালো লেগেছে। ইলিশ মাছ আমার পছন্দের। কখনো যদি এই মাছ বাজারে পাই, তাহলে অবশ্যই কিনে নিয়ে আসব। কারণ এই মাছের রেসিপিটা আমার খুব পছন্দ হয়েছে।

 3 years ago 

এই মাছের নাম তো আজকে আমি প্রথম শুনলাম,মাছের রান্নাটি আমার ভীষণ ভালো লেগেছে।এর স্বাদ কিছুটা ইলিশ মাছের মত জেনে ভালো লাগলো এবং কিছুটা ইলিশ মাছের মতো লাগতেছে আমিও ভাবলাম, এটা আবার কি মাছ। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন, প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় তুলে ধরেছেন, আপনার জন্য শুভেচ্ছা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

চমৎকার একটি মাছের রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করছেন আপু। যে মাছের রেসিপিটা খুব সুন্দর ভাবে আপনি উপস্থাপন করেছেন। আর উপস্থাপনাটাও আমার কাছে বেশি ভালো লেগেছে। দুইটা দুইটা ফটো পাশাপাশি সাজিয়ে ধাপগুলো সাজিয়েছেন দেখে।

 3 years ago 

এই মাছের সম্পর্কে আজকে প্রথমবার জানতে পেরেছি আপু, তাও আপনার মাধ্যমে। আপনি সব সময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আজকে ম্যাকেরেল মাছের মজাদার রেসিপি তৈরি করেছেন। এই মাছের রেসিপি তৈরি আপনার কাছ থেকে শিখে নিতে পারলাম আপু, সম্পূর্ণ উপস্থাপনা ভালোভাবে পড়ে। কখনো যদি এই মাছ আনা হয়, তাহলে আমি এইভাবে রেসিপিটা অবশ্যই তৈরি করব। জিভে জল চলে আসার মত একটা মজাদার রেসিপি ছিল।

 3 years ago 

ম্যাকেরেল মাছের রেসিপি কখনোই খাওয়ার সুযোগ হয়নি আমায়। তবে আপনার রেসিপিটি বলে মনে হচ্ছে এ ধরনের মাছ গুলো খেতে অধিক সুস্বাদু লাগে। আপনার এই রেসিপি তৈরিতে বিভিন্ন মসলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একই সাথে ম্যাকেরেল মাছের রান্না করার তরকারি কালারটা দেখতেও দারুন সুন্দর লাগছে। চমৎকার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

ম্যাকেরেল মাছের রেসিপি দেখে অনেক মজাদার মনে হচ্ছে। অনেকদিন পর এই মাছের রেসিপি দেখতে পেলাম। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে রেসিপিটি শেয়ার করলেন। সত্যিই দেখে খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

মজাদার ম্যাকেরেল মাছের রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। আপনি খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আসলে আপনার রেসিপির পরিবেশন গুলো আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দরভাবে ধাপে ধাপে শেয়ার করেন অসাধারণ হয়েছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37