বোনের জন্মদিনে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে বোনের জন্মদিনের কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। ।আশা করি সকলের ভালো লাগবে।
অনেকেই জানেন আমরা সাত ভাই বোন অর্থাৎ কাকার ছেলে মেয়েদের নিয়ে সাতজন। তারমধ্যে আমি সবার বড় আর আজ আমার পরের বোন অর্থাৎ মেজো জন তার জন্মদিন। এই বোন আমার থেকে চার বছরের ছোটো। চার বছরের ছোটো হলেও আমরা এতটাই গল্প ,আড্ডা, ইয়ার্কি করি যে বোঝাই যায় না যে আমি দিদি আর ও বোন। কারণ আমাদের মধ্যে সব রকম আলোচনা হয়। তার থেকেও বড় কথা আমরা খুবই মিলেমিশে থাকি। আর যেহেতু আজ বোনের জন্মদিন সেহেতু খুব আনন্দ করে সেলিব্রেট করা হবে এটাই স্বাভাবিক ,তাই হলো ।
আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চার জন্মদিনই বাড়িতেই সেলিব্রেট করা হয় ।কারণ পরিবারের সবার সাথে মিলে জন্মদিন পালন করা কিন্তু খুব আনন্দের ব্যাপার ।অনেকেই আছে যারা বাইরে জন্মদিন সেলিব্রেট করে, কিন্তু আমরা প্রত্যেকেই ঘরে জন্মদিনের দিনটা সেলিব্রেট করি ।কারণ আমাদের ঘরেই এতটাই আনন্দ হয় যে আলাদা করে বাইরে যাওয়ার প্রয়োজন হয় না।
গতকাল রাতেই আমরা সবাই ভাইবোনরা মিলে বোনের জন্য একটা কেক কিনে এনেছিলাম ।সেটাই কেটেছিলাম আর আজকেও আমরা সবাই মিলে একসাথে বোনের বার্থডে সেলিব্রেট করলাম । বোনেরা বান্ধবীরা এসেছিল একসাথে কেক কেটে সবাই উপহার দিলাম ।এরপর কাকিমনি আমাদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেছিল । খাবার মেনু ছিল বিরিয়ানি আর চিকেন কষা । সব ভাই-বোনরা একসাথে মিলে খাওয়া-দাওয়া করলাম ।এইভাবে আজকে বোনের জন্মদিনটা খুব সুন্দর ভাবে সেলিব্রেট করলাম ।তার মধ্যে আমার বোন হোস্টেলে গেছে বলে ওকেও একটু মিস করছিলাম। তবুও ওকে ভিডিও কল করে দেখানো হয়েছে ।সব মিলিয়ে খুব আনন্দ করেছি আজকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রথমে আপনার মেজো বোনের জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ঠিক বলেছেন আপু আপনি পরিবারের সাথে জন্মদিন পালন করা প্রত্যেকটি মানুষের জন্য খুবই আনন্দের একটি ব্যাপার। আপনার বোন আপনার চার বছরের ছোট এই বিষয়ে আপনি পোস্টের মধ্যে শেয়ার করেছেন আপু। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আপনার মেজো বোনের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। তার আগামী দিন গুলো ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। 🙏
দিদি আপনার বোনের জন্য রইলো অনেক শুভেচ্ছা। আপনার বোন আপনার থেকে চার বছরের ছোট হলেও এই বোনটির সাথে আপনার অনেক ভাব। সবকিছুই তার সাথে শেয়ার করেন।আশাকরি এমন একজন বোনের জন্মদিনে খুব সুন্দর সময় কাটিয়েছেন। আপনাদের দুজনের জন্য রইলো অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
আসলে সবাই মিলে মিশে একসাথে থাকার মজাই আলাদা।আর যদি কোন প্রোগ্রাম হয় তাহলে আরো মজাই হয়।চাচাতো বোনের জন্মদিনে বেশ ভালো সময় কাটিয়েছেন।আপু সবার বড় হলেও সবার সাথেই ফ্রেন্ডলি,বেশ ভালো লাগলো ব্যাপার টা।আপনার মেজো বোনকে জন্মদিনের শুভেচ্ছা। বারবার এই দিনটা ফিরে আসুক এই প্রত্যাশা করি।ভালো লাগলো।ধন্যবাদ
দিদি আপনার বোনের জন্য জন্মদিনের রইলো অনেক অনেক শুভেচ্ছা।বোনের সাথে বোনের অনেক মিল,এমনি হওয়া উচিত। দোয়া রইলো আপনাদের জন্য।
প্রথমেই আমি আপনার মেজো বোনের জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই শুভ জন্মদিন। এটা আপনি একদম ঠিক কথা বলেছেন পরিবারের সকলের সাথে যদি জন্মদিনের আনন্দঘন মুহূর্তটা উদযাপন করা যায় তাহলে সেটা সত্যিই স্মৃতিতে গেথে চাই। আপনাদের পারিবারিক এই আয়োজন টা আমার কাছে দারুন লাগলো।
শুভ জন্মদিন। আপনার বোনের এই জন্মদিন উপলক্ষে আমার থেকে স্বাগতম জানালাম আপনি আপনার বোনকে জানিয়ে দিবেন। অনেক সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছেন। দেখে ভালো লাগলো অনেক সুন্দর উপস্থাপনা। বারেবারে আপনার পরিবারে এই দিন ফিরে আসুক সেই কামনা করি। পরিবারের সকল সদস্য যেন সুস্থ থেকে এমন দিনগুলো উদযাপন করতে পারেন সেই দোয়া রইল।
প্রথমেই আপনার মেজো বোনকে জানাই শুভ জন্মদিন দিদি 🎂🎂 বোনের জন্মদিনে খুবই চমৎকার সময় কাটিয়েছেন। আসলেই বোনরা যদি একসাথে হয় তাহলে খুনসুটি আর আনন্দ লেগে থাকে। আমার জন্মদিনেও মেজ আপুরা অনেক কিছুই গিফট করেছিল। ঠিক তেমনি আপনার আর আপনার বোনের অনেক মিল দেখে আরো ভালো লাগলো। আপনার বোনের আগামী দিনগুলো অনেক শুভময় হোক এই কামনাই করি। তার পাশাপাশি আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
সত্যি বলতে দিদি ভাই বোনদের মাঝে বয়সটা কখনোই ফাক্টর হয়ে দাঁড়ায় না, আনন্দ-ফুর্তিটা ভাইবোনদের সাথে যতটা সহজ ও সাবলিলভাবে করা যায় সেটা অন্য কোথায়ও যায় না। আপনার বোনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল জন্মদিন- শুভ জন্মদিন মেজো দিদি।
যৌথ পরিবারে বড় হওয়ার আনন্দ শুধু তারাই বুঝে যারা যৌথ পরিবারে বড় হয়েছে। সব ভাই বোন গুলো একসাথে মিলেমিশে সময় কাটালে সত্যিই অনেক দারুন সময় কাটে। আসলে সেই অনুভূতি হয়ত কাউকে বলে বোঝানো যায় না। যাইহোক দিদি আপনার বোনের জন্মদিনের মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার বোনের জন্য অনেক অনেক শুভকামনা রইল।