আমার নিজের হাতে রাখি তৈরি পর্ব -২
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।রাখী কেবলমাত্র একটি সূতো নয়। রাখী পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে।অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পড়ার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। আজ কয়েক মাস পর আবার রাখি বানানোর পর্ব নিয়ে এলাম। আজ আমি যে রাখি এত সহজ ভাবে আপনাদের সাথে বানিয়ে দেখালাম এই রাখি যখন বাইরে বিক্রি হয় তখন অনেক দামে বিক্রি হয়।আর সেই রাখি আমি অনেক সহজে তৈরি করে দেখালাম। আমি আজকে আমার নিজের হাতে রাখি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে ।
উপকরণ
• লাল সুতো
•হলুদ সুতো
• অ্যালুমিনিয়াম তার
• সুতোর ফুল
•একটা ছোটো ফুলের লকেট
• দুই ধরনের পুঁথি
•আঠা
প্রথম ধাপ
• প্রথমে দুটো লাল আর হলুদ সুতো নিয়ে নিলাম।সেই দুটো সুতোকে চার ভাঁজ করলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর কয়েকটা পুথি, আর লকেট ,সুতোর ফুল , আর ছোটো ছোটো ক্রিস্টাল নিয়ে নিলাম।
তৃতীয় ধাপ
• এরপর ওই সুতোটাকে দুই ভাঁজ করে অ্যালুমিনিয়াম তার মাঝখান দিয়ে ঢুকিয়ে দিলাম।
চতুর্থ ধাপ
• এরপর অ্যালুমিনিয়াম তার দিয়ে একটা একটা করে পুথি সুতোর মধ্যে ভরলাম।
পঞ্চম ধাপ
• এইভাবে একটা সুতোর মধ্যে পুঁথিগুলো ভরে নিলাম।
ষষ্ঠ ধাপ
• তার মধ্যে একটা পুঁথিতে ভালো করে দেখলে বোঝা যাবে, যে একটা গোল অংশ আছে সেখান থেকে একইভাবে সুতো ঢুকিয়ে পুথি গুলো ভরে নিলাম।
সপ্তম ধাপ
• এইভাবে দুটোর সুতাতেই একই রকম পুঁথি ভরে নিলাম এবং পুথি ভরে নেওয়ার পর এইরকম দেখতে হবে।
অষ্টম ধাপ
• এরপর যে বড় লকেট ছিল সেই লকেটের মধ্যে আঠা দিলাম, এরপর যে সুতাটার মধ্যে পুঁথি ভরে ছিলাম সে সুতো দুটোর মাঝখান দিয়ে ওই লকেটটা লাগিয়ে দিলাম।
নবম ধাপ
আর লকেটের পিছন দিকে সুতোর ফুলটা লাগিয়ে দিলাম।
দশম ধাপ
• ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটি রাখি।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


অসাধারণ লাগছে দেখতে। এত অল্প সময়ে এত সুন্দর রাখি বানানো সম্ভব সেটা আপনার পোস্ট না দেখলে বুঝতেও পারতাম না। অনেক সুন্দর হয়েছে দিদি। এত সুন্দর রাখি যদি আমিও পাইতাম একটা তাহলে অনেক বেশি ভালো লাগতো। অপেক্ষায় থাকলাম দিদি আপনার বানানো একটা সুন্দর রাখি পাওয়ার জন্য।
আপু রাখি বানাতে মনে হয় বেশ পছন্দ করেন তাই না।রাখি হলো ভাই বোনের ভালোবাসা প্রকাশ করার মাধ্যম।আপু আপনি খুব সুন্দর করে লাল ও হলুদ সুতা আর পুতি দিয়ে বেশ সুন্দর একটি রাখি বানিয়েছেন।প্রতিটি ধাপ খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ
হ্যা ভালো লাগে খুব।
আপনার রাখি তৈরি গুলো দেখতে ভালোই লাগে আমার কাছে।তবে বেশ সময় লাগে এগুলো করতে।
বরাবরই আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রাখি তৈরি করে শেয়ার করে থাকেন দিদি। আপনি এই রাখি গুলো এত চমৎকার ভাবে তৈরি করে শেয়ার করেন যে যে কেউ এটা দেখে দেখে তৈরি করতে পারবে। তবে আপনি একদম সত্য কথা বলেছেন এই রাখি গুলো যদি বাজারে কিনতে যাওয়া হয় তাহলে অনেক বেশি দাম নেবে কিন্তু আপনি এটা নিজে নিজেই তৈরি করে ফেলেছেন ভাবতেই অবাক লাগছে। রাখি তৈরির ব্যাপারে আপনি সত্যিই অনেক বেশি দক্ষ, এর আগের পোস্টগুলো আমি দেখেছিলাম। যাই হোক আপনার তৈরিকৃত এই রাখি টি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।
আপনার নিজের হাতে রাখি তৈরি করা দেখে অনেক ভালো লাগলো দিদি। রাখি তৈরি করতে আমার কাছেও অনেক ভালো লাগে। আমিও একটি রাখি তৈরি করেছিলাম। আজ আপনার কাছ থেকে আরেকটি রাখি তৈরি করা শিখে নিলাম। ধন্যবাদ আপনাকে দিদি আপনার জন্য শুভেচ্ছা রইল।
দিদি আপনার রাখি বানানো আমার খুব ভাল লাগে।আপনি খুব সুন্দর সুন্দর রাখি বানিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। আগেও দেখেছি,বেশ সুন্দর হয়।গুনে গুণান্বিতা আপনি 🥰। অনেক শুভকামনা আপনার জন্য দিদি।ভাল থাকবেন সব সময়।