ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2023-08-08 at 12.04.25 AM.jpeg

চিকেন স্টিম মোমো
মোমো আমার ভীষণ প্রিয় একটি খাবার। আমি কোথাও ঘুরতে গেলে মোমো যদি সেখানে থাকে আমি সবার প্রথম মোমোই অর্ডার করি। হাতিবাগানের কাছে একটা রেস্টুরেন্টে চিকেন স্টিম মোমো অর্ডার করেছিলাম ।এত সুন্দর ভাবে সাজিয়ে দিয়েছে দেখতেও যেমন ভালো লেগেছিল তেমন খেতেও দারুন টেস্ট ছিল ।আর মোমোর সাথে যে স্যুপ দেওয়া হয়েছিল সেটাও খুব ভালো খেতে ছিল ।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2023-08-08 at 12.04.26 AM.jpeg

চিকেন ম্যানচাউ স্যুপ
কোথাও যেতে গেলে সবার প্রথম স্টাটার হিসেবে আমরা স্যুপ নিই। মাঝে মাঝে বিভিন্ন ধরনের স্যুপ ট্রাই করতে বেশ ভালোই লাগে। কিন্তু এই ম্যান চাউ সুপ এর টেস্ট খুব ভালো ছিল ।কিন্তু খুব ঝাল ছিল।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2023-08-08 at 12.04.25 AM (1).jpeg

ফিশ ফিঙ্গার
সন্ধ্যেবেলার স্নাক্স হিসাবে ফিস ফিঙ্গার খুবই ভালো লাগে খেতে। এটাও হাতিবাগানের একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া ।কিন্তু এই ফিশ ফিঙ্গারটির দাম অনেক হলেও ফিশ ফিঙ্গারের মধ্যে যে মাছটি ছিল সেটি বাসা ফিস ছিল। সেই জন্য কোনো টেস্ট ছিল না ।কিন্তু আমার মনে হয় যদি বাসা মাছের জায়গায় ভেটকি মাছ থাকতো তাহলে খেতে খুবই ভালো লাগতো।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2023-08-08 at 12.04.25 AM (2).jpeg

মালাই কুলফি
কুলফি মালাই খেতে তো আমার দারুন লাগে । আমি মাঝে মাঝেই এই কুলফি খাই ।এই কুলফি দেখতেও যেমন সুন্দর লাগছে খেতে দারুন টেস্ট। কারন কুলফির মধ্যে বাদাম দিয়ে খুব সুন্দর ভাবে করা ।আর এই কুলফির পরিমাণ এতটাই থাকে যে একজন খেলে পুরো পেট ভরে যাবে ।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2023-08-08 at 12.48.19 AM.jpeg

হোয়াইট সস পাস্তা
বিকেলের স্ন্যাকস হিসাবে হোয়াইট সস পাস্তা খাওয়াই যায়। আর এই পাস্তা ছোটো থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে ।কারণ এই পাস্তার টেস্ট খুব বেশি ।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

দিদি তো দেখছি বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি করেছেন। আমার না খাবারের ফটোগ্রাফি দেখলেই খুদা পায়। বিশেষ করে মম আর মালাই কুলফি হলে তার কথাই নেই। অসাধারণ কিছু ফুড ফটোগ্রাফি করেছেন। প্রতিটি ফটোগ্রাফি দেখি চোখ আর মন জুড়ে গেল।

 3 years ago 

দিদি বেশকিছু মজার মজার খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন। সকাল সকাল দারুন মজার খাবারের ফটোগ্রাফি দেখে ক্ষুধা লেগে গেলো। আপনার মতো আমার ও মোমো খাবারটি ভীষণ পছন্দ। যদিও আমি বাইরের খাবার এভোয়েড করে চলি।কিন্তু মোমো কে এভোয়েড করিনা।আপনার সবগুলো খাবারের ফটোগ্রাফি আর বিবরন বেশ ভালো লাগলো। ধন্যবাদ দিদি মজার সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রত্যেকটি খাবার অনেক লোভনীয় লাগছে দিদি। লোভনীয় সব খাবারের ছবিগুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। বিশেষ করে ফিশ ফিঙ্গার দেখে এখনই তৈরি করে খেতে ইচ্ছে করছে দিদি। লোভনীয় সব খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপু দারুন সব খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন দেখে কিন্তু লোভ লেগে গেল । ফিশ ফিঙ্গার খেতে ভীষণ ভালো লাগে । বিকেলের নাস্তায় এটি দারুন জমে । চমৎকার কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করলেন দেখে বেশ ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মোমো আমারও ভীষণ পছন্দের একটা আইটেম, বলতে পারেন অনেকটা ভক্ত আমি এর, হি হি হি। আর একটা জিনিষ তো কলকাতা গিয়ে মিস করেছি সেটা হলো ফিস ফিঙ্গার, পরের বার সবার আগে এটার স্বাদ চেক করবো হি হি হি। দারুণ স্বাদের কিছু ফটোগ্রাফি উপভোগ করলাম দিদি।

মোমো আমারও ভীষন পছন্দের দিদি। এমন এক সময় ছিল যখন মোমো খেতে না পারলে হার্ট অ্যাটাক হয়ে যেত।

প্রত্যেকটা খাবারই আসলে অনেক বেশি লোভনীয় ছিল। তবে আমার কাছে ফিস ফিঙ্গার এবং কুলফি মালাইটা অনেক বেশি আকর্ষণীয় লাগলো। আসলে ফিসের আইটেমগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।

 3 years ago 

ঝাল ঝাল স্যুপ আমার অনেক ভালো লাগে। আপনার প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ ছিল ছিল আপু খুবই লোভনীয় খাবার। তাছাড়া হোয়াইট সস পাস্তা আমার বেশ পছন্দের। বিশেষ করে হোয়াইট সস আমার খুবই ভালো লাগে খেতে। এছাড়াও অন্যান্য আইটেম গুলো অসাধারণ ছবি ফুড ফটোগ্রাফির। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এমন বৃষ্টিমুখর বিকেলে এমন মজার মজার সব ফুড ফটোগ্রাফি দেখে পেটের ভেতর ছুচো দৌড়াচ্ছে মনে হলো... 😷😷
আমারো মোমো এবং কুলফি মালাই দুটোই খুব পছন্দের খাবার। আপনার ফুড ফটোগ্রাফি সবকয়টিই বেশ সুন্দর হয়েছে দিদি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপু আপনি আমার আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন বিভিন্ন ধরনের ফুড ফটোগ্রাফি। আপনার ফুড ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। দেখে বোঝা যাচ্ছে খেতেও বেশ সুস্বাদু হবে। তবে এইসব ফুড ফটোগ্রাফি তৈরি করতে হলে অনেক সময় ব্যয় করতে হয়। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে চিকেন স্টিম মোমো। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আশা করি দিদি ভালো আছেন? খাবারের এত চমৎকার ফটোগ্রাফি দেখে বেশ ভালো লাগলো দিদি। আসলে কোনটা রেখে কোনটার প্রশংসা করব তা ভেবে পাচ্ছি না। সব খাবারই আমার পছন্দের‌। চিকেন স্টিম মোমো খাবারটা মনে হয় আমার খাওয়া হয়নি। মালাই কুলফি খাওয়ার অনুভূতিতে বেশ দুর্দান্ত। এত চমৎকার ফুড ফোটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38