কিছু পুরোনো দিনের ছবি
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে ২০১৫ সালের পুজোর কিছু ছবি ভাগ করে নিচ্ছি ।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।
আজ হঠাৎ ফোন ঘাটতে ঘাটতে কিছু পুরানো ছবি খুঁজে পেলাম ।আমার খুব ছোটবেলা থেকে ছবি সংগ্রহ করে রাখার স্বভাব আছে । আমি ফোনের ক্যামেরা থেকে কখনো ছবি ডিলিট করি না। আর ডিলিট করতেও পছন্দ করি না। ফোনের ছবিগুলো যাতে থাকে তার জন্য কোথাও না কোথাও ছবি গুলো রেখে দিই।
আমার প্রায় চারটে ফোন রয়েছে। প্রত্যেকটা ফোনে প্রচুর ছবি রেখে দেওয়া রয়েছে ।আর আরেকটা স্বভাব আছে পুরনো ফোন একেবারেই আমার ফেলতে ইচ্ছে করে না ।আর পুরনো ফোনের প্রতি আমার খুব টান। আমি এখন যে ফোনটা ইউজ করি তার আগের ফোনটা ২০১৭ এ কেনা সেই ফোনটা এখনো পর্যন্ত বেশ চলছে শুধুমাত্র ব্যাটারি একটু ডাউন হয়ে গেছে। তাছাড়া ফোনটা ভালোই সার্ভিস দিচ্ছে। সেই ফোনের মধ্যে পুরানো সব ছবি রয়েছে। আর সেই ফোনের গ্যালারি ঘাটতে ঘাটতে ২০১৫ সালের কিছু পুজোর ছবি খুঁজে পেলাম।
আমাদের লেকটাউনে আগে খুব বড় করে দুর্গাপুজো হতো। কালের নিয়মে এখন আর সেখানে অত বড় করে পুজো না হলেও বেশ সুন্দর ভাবে পুজো হয় ।আসলে আগে যে পুজো ওখানে হত সেখানে থিম বেস করে পূজা হতো ।কিন্তু এখন সাধারণভাবে প্যান্ডেল করে পুজো করা হয়। যখনের পুজোর কথা আমি বলছি তখন আমি সবেমাত্র কলেজে উঠেছি।
আমি ছোটবেলা থেকে বাবার সাথে ঠাকুর দেখতে যেতাম আর আমার বাবা খুব একটা ভিড় পছন্দ করে না বলে আমাকে সকাল সকাল আশেপাশে যত ঠাকুর থাকতো সব দেখিয়ে নিয়ে আসতো ।আর সকালে সেরকম ভিড় না থাকায় যে যে ঠাকুর দেখতে চাইতাম সেই সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসতো।
সেই রকমই লেকটাউনের এই জায়গাটিতে পূজো হয়েছিল যেখানে সুতোর কাজ করা জিনিস দিয়ে প্যান্ডেলটি পুরো তৈরি হয়েছিল। যেমন সুতোয় কাজ করা মানুষ ,গাছপালা সমস্ত কিছু। আজকে সেই প্যান্ডেলের কিছু ছবি আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম ।আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে কাজটি ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

পুরনো ছবি সংরক্ষণ করে রাখতে সত্যি অনেক ভালো লাগে। আমিও নিজের পছন্দের ছবিগুলো সংগ্রহ করে রাখি। দিদি আপনি আগে থেকেই দেখতে অনেক মিষ্টি ছিলেন। ছবিটি দেখেই অদ্ভুত এক মায়া চলে এলো। অনেক অনেক ধন্যবাদ দিদি পুরনো অ্যালবাম ঘেঁটে এই দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আরে বাপরে কে এটা?একদম মিষ্টি একটা ছোট্ট মেয়ে।
🙈🙈
দিদি ২০১৭ সালে তো আপনি অনেক ছোট ছিলেন। আমারও কিন্তু আপনার মত পুরনো ছবি মোবাইলে দেখে দিতেই ভালো লাগে। আর পুরনো জিনিস রেখে দিলে যে কত সুবিধা তা তো দেখতেই পেলেন। পুরনো ছবিগুলো ছিল দেখে তো আজ সুন্দর একটি পুজোর ফটোগ্রাফি গুলো শেয়ার করতে পারলেন। সুতোই করা প্যান্ডেল, বেশ বুদ্ধি ছিল বলা যায়। ধন্যবাদ দিদি পুরনো জিনিস আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনার মতো আমারও ছবি ডিলিট করতে ইচ্ছে করে না দিদি। আমার আগের ফোনটি ২০১৮ সালে কিনেছিলাম স্যামসাং গ্যালাক্সি এস নাইন প্লাস। সেই ফোনটা এখনো খুব ভালো সার্ভিস দিচ্ছে। পুরনো ফোন ফেলতে ইচ্ছে করে না। ব্যবহার করতে করতে কেমন যেন মায়া হয়ে যায়। আমার কাছে ২০১০ সালেরও অনেক ছবি আছে।
কাজগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। আপনি তো দেখছি খুব ইয়াং ছিলেন সেই সময়। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। ভালো থাকবেন সবসময়।
দিদি আপনার পুরোনো জিনিসের প্রতি অগাধ ভালোবাসা সম্পর্কে জেনে ভালো লাগলো।এই স্বভাবটা আমারও রয়েছে।আপনার ছবিটি বেশ মিষ্টি লাগছে।আর আপনার তোলা প্রত্যেকটি ছবি সুন্দর ছিল।সুতার কারুকাজগুলি আসলেই মন ছুঁয়ে যাওয়ার মতো।ধন্যবাদ আপনাকে।
দিদি এটা তো মনে হচ্ছে আপনার অনেক পুরনো ছবি। আমি নিজেও এভাবে ফোন ঘাটতে ঘাটতে অনেক পুরনো ছবি দিয়ে পোস্ট শেয়ার করে। সব গুলো ছবি সুন্দর লেগেছে।
খুব ভালো লাগলো দিদি পুরনো দিনের কিছু ফটোগ্রাফি দেখে।আসলে ফোন ঘাটলে যদি পুরনো ফটোগ্রাফি দেখা যায় তখন খুব ভালো লাগে। সুতোর কাজকরা সবকিছু দেখে ভীষন ভালো লাগলো। মানুষ, গাছপালা সবটাই সুতোর তৈরি, দারুন তো।অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।
২০১৫ সালের দুর্গাপূজার কিছু ছবি দেখতে পেলাম।পুরাতন জিনিসের প্রতি যে আপনার এত ভালবাসা তা আজকে আপনার এই পোষ্টের মাধ্যমে বুঝতে পারলাম। আপনার পুরনো দিনের ছবিগুলো দেখে খুবই ভালো লাগছে দিদি। পুরাতন ছবিগুলো আমাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি।
প্রথমেই বলব দিদি ভাই, আপনাকে দেখতে বেশ মিষ্টি লাগছে। আর এটা একদম সত্য, বিশেষ করে আমার গিন্নির জন্য, ওরো পুরনো ছবিগুলো এখনো একদম সেইভাবে সংগ্রহে আছে। একবার তো ভুলে আমি ছবিগুলো ওর ডিলিট করে দিতে চেয়েছিলাম বরং সেবার ও আমার সঙ্গে এমন আচরণ করেছিল, যেটা এখনো মনে হলেই বুঝতে পারি, ওর আসলেই বিগত সময়ের ছবিগুলোর প্রতি আলাদা একটা দুর্বলতা ভীষণ কাজ করে।
বেশ ভালো লাগলো আপু আপনার এই সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো যেখানে খুব সুন্দর ভাবে আপনিও অবস্থান করেছেন। অচেনা অজানা না দেখা কিছু দৃশ্য দেখতে পারলাম আপনার আজকের এই ফটোগ্রাফির মধ্য দিয়ে।