নিজের আঁকা কিছু ছবি //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের আঁকা কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম।
ছোটোবেলা থেকে আমার আঁকার প্রতি ভীষণ রকম একটা ভালোবাসা কাজ করে।সত্যি কথা বলতে পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ না থাকলেও নাচ,গান , আঁকা এগুলো আমার বরাবরই খুবই ভাল লাগতো এখনও ভীষণ ভালো লাগে ।সবকিছু শিখে না উঠতে পারলেও ছোটবেলা থেকে আঁকাটা কিছুটা হলেও শিখেছি। লাস্ট দু-তিন বছর আঁকার সাথে সেভাবে একটা অ্যাটাচ নই। তাও এখন ও যে কোনো আঁকা দেখলে যদি আমার ভালো লাগে সেটা করে ফেলার চেষ্টা করি। আগে প্রচুর এক্সিবিশনে নিজের আঁকা দিতাম। রবীন্দ্র সদন আর্ট গ্যালারিতে এক্সিবিশনে প্রচুর আঁকা দিয়েছি । ছোটোবেলা থেকেই যখন কোনো কম্পিটিশন হতো সেখানেও নাম দিতাম। ভালো লাগতো খুব ।আমার মনে হয় প্রথম দ্বিতীয় হওয়াটাই শেষ কথা নয় কোনো জায়গায় অংশগ্রহণ করাটাই হচ্ছে বড় ব্যাপার ।আগে ওটাই মনে হতো এখনও এটাই মনে হয়, তাই আঁকার কম্পিটিশন যেখানেই হোক না কেন সেখানেই নাম দেওয়ার চেষ্টা করতাম ।যাই হোক এর আগে আমি কিছু আঁকা এঁকেছি।কিন্তু আজ মনে হল এতবছর আমি যা শিখেছি তার মধ্যে কিছু আঁকা আপনাদের সাথে ভাগ করে নিই।তাই আমার আঁকা কয়েকটি চিত্র আপনাদের সাথে ভাগ করে নিলাম।
প্রত্যেকটি পেইন্টিং অসাধারণ।সত্যি তুমি অনেক গুণী।
দিদি আপনার নিজের আঁকা ছবি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো কাজ করেছেন। আপনার প্রশংসা করতে হয়। এভাবেই এগিয়ে যান আপনার জন্য শুভ কামনা রইলো।
নিজের আঁকা বেশকিছু ছবি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ছবি অসাধারণ হয়েছে মনে হচ্ছে যেন একটির চেয়ে অন্যটি আরো বেশি সুন্দর। প্রত্যেকটা ছবি আপনার এত কালারফুল হয়েছে যে আওনার পুরো পোস্টটাকে রঙিন করে তুলেছে আপনার শিল্পে প্রশংসা না করে পারছি না বেশ সুন্দর ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।
দিদি আপনার চিত্রাংকন করার দক্ষতার সত্যিই তারিফ করতে হয়। সত্যিই আপনি দারুন চিত্রাংকন করেন। আপনার করা সবগুলো চিত্রাংকন যেন আমার মন ছুয়ে গেল। এভাবেই এগিয়ে চলুন দিদি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
ওয়াও! দিদি, আপনি এতো সুন্দর ছবি পেইন্টিং করেন? আপনার পেইন্টিং করা ছবিগুলো দেখে আমি খুব খুশি হলাম। বিশেষ করে ৯ নাম্বার ছবিটি আমার দৃষ্টি তে বেস্ট ছিলো। শুভকামনা আপনার জন্য।
একদম ঠিক বলেছেন আপু প্রথম , দ্বিতীয় হওয়ার থেকে যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। আপনার প্রত্যেকটি পেইন্টিং এককথায় অসাধারণ হয়েছে। একেবারে দক্ষ হাতে করা পেইন্টিং গুলো দেখেই বোঝা যাচ্ছে। ৬ নম্বর এবং ৯ নম্বর ছবিটি আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে।
ওয়াও আপু আপনার আঁকা চিত্র গুলো সবগুলো অসম্ভব সুন্দর হয়েছে। দেখে মনে হচ্ছে তো আপনি খুব ভালো একজন আর্টিস্ট। আপনারা গুলো দেখে আমার চোখ জুড়িয়ে গেল আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। আর আপু আপনি ঠিকই বলেছেন প্রথম দ্বিতীয় হাওয়া থেকে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই বড় ব্যাপার আমার ও এইটাই মনে হয়। আমার কাছে আপনার প্রত্যেকটা পেইন্টিং খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর পেইন্টিং গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু আপনার শেয়ার করা প্রত্যেকটি আর্ট অনেক সুন্দর। আমার কাছে খুবই ভালো লেগেছে আপু। সত্যি আপু আপনি একজন গুণী চিত্রশিল্পী এটা বোঝাই যাচ্ছে। অনেক সুন্দর ভাবে আপনি আপনার আর্ট শেয়ার করেছেন এ জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
প্রতিটি পেইন্টিং অনেক সুন্দর হয়েছে। সব কয়টি পেইন্টিং আমার মন কেড়েছে। সত্যি তোমার হাতের কাজ গুলো খুবই চমৎকার। তোমার ভিতরে অনেক গুণ আছে।
আপনি যে অনেক আগে থেকেই অঙ্কনে তখন তা আপনার অংকন করা চিত্র গুলো দেখেই বোঝা যায়। আর যে কোন প্রতিযোগিতা থেকে পুরস্কার পাওয়ার থেকে অংশগ্রহণ করাটাই বড় বলে আমি মনে করি।আপনার অঙ্কন গুলো কিন্তু অনেক সুন্দর ছিল আপু। আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।