বর্ষার গান।।
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।
বর্ষার প্রথম ফোঁটা যখন মাটিতে পড়ে,
তখন তার ঘ্রাণে মনটা যেন ভেসে যায় অজানায় স্মৃতির গভীরে,
মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানিতে
আকাশ যেন নাচে, এই নৃত্য দেখে মনে হয় প্রকৃতি নিজের মত করে কথা বলছে।
চারপাশে ছড়িয়ে পড়া বৃষ্টির জল যেন
মাটি থেকে সব কষ্ট মুছে দিচ্ছে,
প্রতিটা ফোঁটা যেন জীবনের নতুন গল্প শোনাচ্ছে।
গাছের পাতা, ফুলের পাপড়ি—সব যেন হাসছে, খোলা জানালা দিয়ে হাওয়া যখন ঘরে ঢোকে, মনে হয় সে যেন বৃষ্টির গান নিয়ে এসেছে।
এই গান একা শুনতে হয় না, মনে হয় সমস্ত পৃথিবী এই সুরে মেতে উঠেছে।
বর্ষার দিনে কেমন একটা অদ্ভুত নীরবতা থাকে, যেন বৃষ্টির শব্দের মধ্যেও গভীর একটা শান্তি,
এই শান্তি জীবনের সব উত্তেজনার উপর
চাপা পড়া স্বপ্নগুলোকে জাগিয়ে তোলে।
বর্ষা, তুমি শুধু এক ঋতু নও, তুমি এক অনুভূতি, এক যাত্রা—হৃদয়ের গভীরে।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

খুবই চমৎকার লিখেছেন কবিতা টা আপু। আপনার কবিতার মধ্যে দিয়ে আপনি অনূভুতি টা দারুণভাবে প্রকাশ করেছেন। সত্যি বর্ষা যেন অন্যরকম একটা অনূভুতি নিয়ে আসে। একটা ভালোবাসার সৃষ্টি করে। বৃষ্টির ঝিরিঝিরি শব্দ মনের মধ্যে সৃষ্টি করে এক অন্যতম আনন্দ। চমৎকার ছিল আপনার কবিতা টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
অনেক সুন্দর একটা কবিতা লিখেছেন দিদি। আপনার লেখা আজকের এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে পড়তে। আপনার লেখা এই কবিতার টপিক একটু বেশি সুন্দর ছিল। মনের অনুভূতি গুলোকে এভাবে কবিতার মাধ্যমে তুলে ধরলে একটু বেশি ভালো লাগে। বর্ষার সময় আলাদা অনুভূতি কাজ করে মনের ভেতর। আর চারিদিকে বৃষ্টির শব্দ শুনলে অনেক ভালো লাগে। পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে বর্ষার সময়। এই ঋতুটা বেশিরভাগ মানুষেরই অনেক পছন্দের। আর ঠিক তেমনি আমার নিজেরও।
বর্ষাকালে মাটির গন্ধ হৃদয় মাঝে ভালো লাগা তৈরি করে। আর অদ্ভুত এক মায়া কাজ করে। বর্ষার সেই প্রশান্তি হৃদয় শীতল করে। দিদি আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। অনেক সুন্দর করে নিজের অনুভূতি থেকে কথাগুলো লিখেছেন।
সুন্দর অনুভূতি নিয়ে বর্ষা নিয়ে কবিতাটি লিখেছেন দিদি।আবৃত্তি করে আমার ভীষণ ভালো লেগেছে। বর্ষা এমন এক অনুভূতি মনের মাঝে তৈরি করে তার সঠিক ব্যাখা আসলে লিখে প্রকাশ আমি করতে পারবো না।বর্ষা মাটিতে পরলে যে মিষ্টি গন্ধ মাটি থেকে বের হয় তা যেনো অসাধারণ অনুভূতি মনে এনে দেয়।বৃষ্টির সুরে সুরে সমস্ত পৃথিবী যেনো আনন্দে নেচে উঠে। ধন্যবাদ দিদি সুন্দর অনুভূতি দিয়ে দারুন এই কবিতাটি শেয়ার করার জন্য।
আসলেই বর্ষার দিনের নীরবতা একেবারে অদ্ভুত ধরনের। তাছাড়া বর্ষার দিনটা বিভিন্ন ভাবে উপভোগ করা যায়। ঝুম বৃষ্টিতে ছাঁদে গিয়ে ভিজতে দারুণ লাগে। তাছাড়া ইলিশ খিচুড়ি খেতে দারুণ লাগে। আপনি এই কবিতার মাধ্যমে বর্ষার দিনের অনুভূতিটা দারুণভাবে প্রকাশ করেছেন বৌদি। যাইহোক এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
বর্ষাকালের সৌন্দর্যের একটা সুন্দর প্রতিরূপ তোমার কবিতার মাধ্যমে আজকে ফুটে উঠেছে দিদি। বর্ষাকালের সত্যিই একটা আলাদা অনুভূতি রয়েছে। তোমার কবিতা পড়ছিলাম আর যেন মনে হচ্ছিল বর্ষার সৌন্দর্য উপভোগ করছি কল্পনার জগতে। অসাধারণ লিখেছো দিদি তুমি কবিতা টি।