জীবন বড় অনিশ্চিত এবং অপ্রত্যাশিত
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আপনাদের সঙ্গে আমার মনে হওয়া কিছু কথা ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।
গত কয়েকদিন ধরে বেশ চাপের মধ্যে দিনগুলো কাটছে ।তারই মধ্যে একটা দিন এমনভাবে কেটেছে সেটা ভালো-মন্দ কি বলবো জানি না ।তবুও মানুষের সব দিন সমান যায় না তারই কিছু অনুভূতি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি ।গত পরশুদিন হঠাৎ করেই সকালে উঠে শুনলাম আমার কাকা শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েছে। আর এতটাই সিরিয়াস কন্ডিশন যে তিন দিন হসপিটালে থাকতে হয়েছে ।এখন মোটামুটি সুস্থ আছে ।আর বেশ কয়েকটা দিন সময় লাগবে এতে করে দ্রুত সুস্থ হয়ে যাবে এই আশাই রাখছি। সত্যি বলতে এই খবরটা শোনার পর সেদিন সকাল থেকেই খুব মন খারাপ লাগছিল ।সে রকম কিছু ভালো লাগছিল না। ঘরের পরিস্থিতিও অন্যরকম হয়ে গেছিল।
আবার তারই মধ্যে আমার বোনের সেদিন রেজাল্ট ছিল। সেখান থেকে বোন আবার খুব ভালো রেজাল্ট করে। এই একটা আনন্দ হচ্ছিল কিন্তু আনন্দটাকে উপভোগ করার মত মন মানসিকতা আমাদের একেবারেই ছিল না।
আবার সেই দিনই সন্ধ্যেবেলা নাগাদ জানতে পারি আমার মামার ছেলের বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। সেখান থেকে ভাইয়ের হাত-পা ভেঙে যায়। এতে করে আরো বেশি মনটা খারাপ হয়ে যায় ।একটা জিনিসই সেদিন শুধু ভাবছিলাম মানুষের যখন সময়টা খারাপ যায় তখন সব দিক দিয়েই যেন মনে হয় খারাপ হতেই থাকে। আবার অদ্ভুতভাবে একটা জিনিস খেয়াল করলাম একদিকে আমার বড় কাকার অসুস্থতা, একই দিনে আমার বোনের রেজাল্ট এর আনন্দ ,আবার একই দিনে আমার ভাইয়ের এক্সিডেন্ট সব মিলিয়ে কেমন জীবনটা অনিশ্চিত বলে ভাবছিলাম।কখন কি হয় সেটাই বোঝা যায় না। যার আজকে ভালো সময় চলছে তার কাল কিভাবে !কখন! খারাপ সময় চলে আসবে বলা যায় না ।তাই প্রত্যেকটা মানুষের উচিত ভালো সময় খারাপ সময় এত কিছু না ভেবে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করা আর সবার সাথে সবার ভালো সম্পর্ক সবসময় বজায় রাখা ।আসলেই জীবন খুব অনিশ্চিত। কখন কার সাথে কি হয়ে যায় বোঝা বড় দায় ।জীবনের হিসাব মিলাতে গেলে বেশির ভাগ সময়ই দুঃখ-কষ্ট আর হতাশা চলে আসে। তখন চলার পথের সময়গুলো হয়ে উঠে কঠিন থেকে কঠিনতর।তাই একটা কথাই ভাবছিলাম যে কোনো মানুষের উপর রাগ -ক্ষোভ -অভিমান থাকলে সেটা সঙ্গে সঙ্গে মিটিয়ে নেওয়াই উচিত বা যাই হয়ে যাক না কেন !সেগুলো আমরা যেন নিজেদের মনের মধ্যে পুষে না রেখে সব মিলেমিশে একসাথে চলতে পারি এই মনোভাবই যেন রাখি ।এতে করে একটা কথাই মনে হয় তাই বলছি মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকলে যে কোনো বিপদে মানুষই এগিয়ে আসবে তাই সময় থাকতে থাকতে মানুষের সাথে ভালো ব্যবহার রেখে মনের মধ্যে থাকা রাগ অভিমানকে দূরে রেখে একসাথে মিলেমিশে থাকা উচিত ।
জীবন বড় অনিশ্চিত
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

প্রথমত আপনার কাকুর অসুস্থতা, দ্বিতীয়তঃ আপনার বোনের ভালো রেজাল্ট, তৃতীয়ত ভাইয়ের বাইক এক্সিডেন্ট। বলা যায় দিদিভাই, অনেকটা অনুভূতির মিশ্র প্রতিক্রিয়া ।
এই কথাগুলোর সঙ্গে, আমি একদম সহমত পোষণ করছি। যথার্থ লিখেছেন দিদি।
শুভেচ্ছা ও ভালোবাসা রইল ❤️🙏
দিদি অনেক সুন্দর এবং বাস্তবধর্মী একটি পোস্ট আজ আপনি করলেন। আজকের পোস্টের টাইটেলটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। সব মিলে একটা অস্ত্রতার মধ্যে সময় গেল একদিকে বোনের রেজাল্ট, আত্মীয় অসুস্থ আবার আরেক আত্মীয় এক্সিডেন্ট। সব মিলিয়ে বলা যায় জীবন আসলে অনিশ্চিত। তাই আমাদের কারো প্রতি বেশি রাগ রাখা উচিত নয়।
অনেক সময় বিপদ আসলে সবদিক দিয়েই আসতে থাকে। যেমন আপনাদের সাথে এমনটা ঘটেছে কয়েকদিন আগে। একদিকে আপনার কাকার অসুস্থতা, একদিকে আপনার মামার ছেলে বাইক দুর্ঘটনায় খুব বাজেভাবে আহত হয়েছে। তার মধ্যে আনন্দের খবর আপনার বোন খুব ভালো রেজাল্ট করেছে। আসলে আমাদের জীবনটা সত্যিই অনিশ্চিত। কখন কার বিপদ আসবে, কোনদিক দিয়ে আসবে, সেটা বলা মুশকিল। তাই আমাদের উচিত সবার সাথে ভালো ব্যবহার করা এবং মিলেমিশে চলা। পোস্টটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার আত্মীয়দের দ্রুত সুস্থতা কামনা করছি।
আসলে কি লিখবো এটাই বুঝতে পারছি না। ঈশ্বর কাকু এবং ভাইকে যেন দ্রুত সুস্থ করে দেন এটাই প্রার্থনা। সত্যি কথা বলতে এরকম মুহূর্তগুলোতে হাজার সুসংবাদ দিলেও মনে এক ফোঁটা স্বস্তি দেয় না সেগুলো। তারপরও ছোট বোনের জন্য শুকামনা রইলো।
আসলে আপু আপনজনেরা হঠাৎ অসুস্থ হওয়ার খবর শুনলে মনটা খুবই খারাপ হয়ে যায়। আপনার কাকা এখন বেশ সুস্থ আছে জানতে পেরে খুব ভালো লাগলো আমার। আপনার মামার ছেলের এক্সিডেন্ট করে হাত পা ভেঙে যাওয়ার কথাটি জানতে পেরে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, আপু। সত্যি আপু আমাদের জীবনটা খুবই অনিশ্চিত। তাই আমাদের সকলের উচিত, আমাদের মনের মধ্যে থেকে সকল ধরনের রাগ-অভিমান, হিংসা ও ক্ষোভ মুছে ফেলা। একই সাথে পরস্পরের সাথে সহানুভূতিশীল আচরণ করে মিলেমিশে থাকা। আপু, আমি আপনার মামাতো ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছি ।