ফুড ফোটোগ্রাফি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রিয় খাবারের ছবি ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে।


আলোকচিত্র: ১

WhatsApp Image 2024-04-25 at 00.50.43.jpeg

ভেজ ম্যাগি
ম্যাগি খেতে সকল বাচ্চারাই খুব পছন্দ করে অনেকে তো স্কুলের টিফিন হিসাবে বা বিকেলের স্ন্যাক্স হিসেবে ম্যাগি খেয়ে থাকে। আর সবজি দিয়ে ম্যাগি করলে অনেক টেস্টি হয় ।বিশেষ করে গাজর, ক্যাপসিকাম ,কর্ন এই সকল জিনিস দিয়ে করলে টেস্ট একেবারে আলাদা হয়ে যায় ।আমার কাছে ভেজ ম্যাগি খেতে খুব ভালো লাগে ।আর আমি এই ম্যাগি খেয়েছিলাম এমবিএ চায় ওয়ালা থেকে ।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2024-04-25 at 00.50.43 (1).jpeg

পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই
আজকাল ফ্রেঞ্চ ফ্রাই খেতে ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসে ।এখনকার ছোটো ছোটো ক্যাফে গুলোতে কেউ খেতে গেলেই ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করে। কারণ এটা খুব হালকা হয় আর খেতেও খুব টেস্ট হয়।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2024-04-25 at 00.52.53.jpeg

প্যান ফ্রাইড মোমো
মোমো খেতে সবাই খুব ভালোবাসে। আর প্যান ফ্রাইড মোমো অনেকে খেতে পছন্দ করে আবার করে না ,আমার ক্ষেত্রে এটা প্রথমবার ট্রাই করা ,কারণ আমি শুনেছি এই প্যান ফ্রাইড মোমো অনেক ঝাল হয় ।কিন্তু খেতে খুব টেস্টি হয়। আমার কাছে খুব ভালো লেগেছিল আর আমি মোমোটি খেয়েছিলাম কালীঘাটের স্ট্রিট ফুড থেকে ।সব মিলিয়ে দারুন টেস্ট ছিল ।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2024-04-25 at 00.55.45.jpeg

কফি
কফি নিয়ে নতুন করে কিছু বলার নেই। অনেকেই কফি খেতে খুব পছন্দ করে ।আর শীতকালে কফি তো আমার বরাবরই খুব ভালো লাগে। এই কফিটা আমরা অর্ডার করেছিলাম আমাদের বাড়ির সামনে লাভ ইউ ক্যাফে থেকে।কফির ডেকোরেশন দেখেই আমাদের খুব ভালো লেগেছিল ।আর খেতেও দারুন টেস্ট ছিল।


আলোকচিত্র: ৫

WhatsApp Image 2024-04-25 at 00.57.45.jpeg

চিকেন কাবাব
চিকেন কাবাব তো আমার সব সময় প্রিয় ।আর আমি এটা অর্ডার করেছিলাম আন্দামানের একটি রেস্টুরেন্ট থেকে এবং আমরা যে হোটেলে উঠেছিলাম আন্দামানে সেখানে লাগোয়া রেস্টুরেন্ট ছিল। এই রেস্টুরেন্টের প্রতিটি খাবারের দারুন টেস্ট ছিল ।আর আমার কাছে এই চিকেন কাবাব খুব ভালো লেগেছিল।


ডিভাইসVivo v23
লোকেশন(কলকাতা )
ক্রেডিট@swagata21

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দিদি আপনিও তো দেখছি দারুন কিছু লোভনীয় খাবারের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। বুঝতে পারছি না কোন খাবারের কথা রেখে কোন খাবার টির কথা বলবো। এখানে প্রতি খবারই যে আমার বেশ পছন্দের। দেখেই তো খাওয়ার জন্য মুখ কেমন করছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

খাবার এর ছবি গুলো খুবই প্রানবন্ত ছিল। দেখে লোভনীয় লাগছে অনেক বিশেষ করে নুডুলস কারন এটা আমার খুব পছন্দের খাবার।অনেক ধন্যবাদ দিদি সুন্দর সুন্দর খাবারের চিত্র আপনি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

ম‍্যাগি টা দেখে খুবই লোভনীয় লাগছে। দারুণ ছিল ম‍্যাগি টা। ফ্রেঞ্চ ফ্রাই আমার অনেক পছন্দের। ফ্রেঞ্চ ফ্রাই টাও বেশ লাগছে দেখতে। চিকেন কাবাব এবং মোমোর ফটোগ্রাফি টাও দারুণ ছিল। সবমিলিয়ে বেশ দারুণ করেছেন খাবারের ফটোগ্রাফি গুলো আপু। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

বিভিন্ন প্রকার খাবারের ফটো গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আজকে আপনি আমাদের মাঝে বেশ লোভনীয় সব খাবারের ফটো নিয়ে উপস্থিত হয়েছেন। দেখে খুবই ভালো লেগেছে আমার। প্রত্যেকটা খাবারই ছিল চমৎকার। সুন্দর সব রেসিপি নিয়ে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্! বেশ লোভনীয় কিছু খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছেন বৌদি। প্রতিটি খাবার দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। ভেজ ম্যাগি এবং চিকেন কাবাব দেখে তো লোভ সামলাতে পারছি না বৌদি। চিকেন মোমো আমার ভীষণ পছন্দ। তাই মাঝেমধ্যে চিকেন মোমো খাওয়া হয়। তবে প্যান ফ্রাইড মোমো কখনো খাওয়া হয়নি আমার। যাইহোক এতো মজার মজার খাবারের ফটোগ্রাফি গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

প্যান ফ্রাইড মোমো আর চিকেন কাবাব, এই খাবার দুটো বেশি লোভনীয় লাগছিল দিদিভাই আমার কাছে। দারুণ উপভোগ করলাম খাবারের ছবিগুলো।

 2 years ago 

এতগুলো খাবার দেখেই জিভে চলে আসলো, আমি কিন্তু অনেক পেটুক মানুষ তাই খাবারের প্রতি ভীষণ লোভ রয়েছে। তবে প্রথম ছবিটি আমার বেশ ভালো লেগেছে কারন এটা আমার পছন্দের খারার,।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64254.00
ETH 1675.47
USDT 1.00
SBD 0.42