প্রতিদিন তুমি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।ভালোবাসা হোক কিংবা বিরাহ সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।আমার আজকের কবিতায় এমনি কিছু প্রতিফলিত হয়েছে।


image.png

Image created by AI



অপেক্ষার শেষে তুমি এলে অবশেষে
সীমানায় প্রখর রৌদ্রে তাড়িয়ে ছায়াময় এই সময়
তোমার জন্যই এই বটগাছের দাঁড়িয়ে থাকা
তোমার জন্যই আমার দিন রাত সব একাকার।
জানি না তুমি কতটা বোঝো?
তোমার ভীষণ ব্যস্ততায় আমার গুরুত্ব কতখানি,
তবুও আমি মানি প্রশান্ত মহাসাগরের মাঝেও
তুমি আমার কথা ভেবে কয়েক লাইন কবিতা ও লেখো।
মাঝে মাঝে কেউ একজন আমাকে প্রশ্ন করে
আমি কি করে এতো দৃঢ় বিশ্বাস নিয়ে দাঁড়িয়ে?
আমার উত্তর তোমার কাছে প্রস্তুত নয়
কিন্তু সারা দুনিয়া আমার বাগ্মিতায় মুগ্ধ,
আমি তোমার জন্য সত্যি আজকে অপ্রতিরোধ্য।
সময়ের সাথে সাথে আমি আরো সংকুচিত হচ্ছি
নিয়মের মাঝে ঢুকে গেছে অনেক অনিয়ম
তবুও ভালোবাসি এই বেঁচে থাকা কে।
ভালোবাসি তোমায় মেতে আরো হারাতে।
হোক একদিন বিলীন তো ভালোবাসি
আর অবশ্যই ভালো বাসবো।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

ঠিক বলেছেন দিদি অনেক সময় আমরা অনেক কিছু কল্পনা করি কিন্তু সেগুলো মুখে বলা হয় না। কিন্তু কবিতার মাধ্যমে সে মনের অনুভূতিগুলো খুব সুন্দর ভাবে প্রকাশ করা যায়। আপনার আজকের কবিতায় ভালোবাসা খুব সুন্দর ভাবে প্রকাশ পেয়েছে। আসলে ভালোবাসার মানুষের জন্য সবকিছু করা যায়। খুব ভালো লেগেছে কবিতাটি আমার কাছে।

 2 years ago 

আমার তো মনে হয় বেশীর ভাগ কবিতা গুলোই বিরহ কে কেন্দ্র করে। দারুন কবিতা লিখেছেন দিদি। আমার কাছে কিন্তু আজকের কবিতাটি বেশ ভালো লেগেছে। বিশেষ করে কবিতার নিচের লাইন গুলো তো দারুন ছিল-

নিয়মের মাঝে ঢুকে গেছে অনেক অনিয়ম
তবুও ভালোবাসি এই বেঁচে থাকা কে।
ভালোবাসি তোমায় মেতে আরো হারাতে।
হোক একদিন বিলীন তো ভালোবাসি
আর অবশ্যই ভালো বাসবো।

 2 years ago 

ভালোবাসার মানুষ দূরে থাকলেও, ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করতে খুব ভালো লাগে। তবে দীর্ঘদিন অপেক্ষা করে থাকাটা আসলেই খুব কঠিন। তবুও ভালোবাসার স্মৃতি নিয়ে আমরা দিনগুলো কাটিয়ে থাকি। ভালোবাসার মানুষকে নিয়ে সারাক্ষণ কল্পনায় ডুবে থাকি। যাইহোক দারুণ লিখেছেন বৌদি। কবিতাটি পড়ে সত্যিই খুব ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

জীবনের অদ্ভুত সমীকরণে যখন আমরা ডুবে যাই তখন জীবনের অনেক কিছুই বদলে যায়। হয়তো অনেক কিছু বলা হয় না। কিংবা নিয়মের বেড়াজালে সবকিছুই রং বদলায়। দিদি আপনার লেখা কবিতা চমৎকার হয়েছে। কবিতার লাইনগুলো পড়ে অনেক ভালো লেগেছে।

 2 years ago 

চমৎকার একটি কবিতা শেয়ার করলেন দিদি।কবিতাটি আবৃত্তি করে ভীষণ ভালো লাগলো।মনের অনুভূতি গুলো কবিতার ছন্দে দারুন ভাবে লিখলেন।অসংখ্য ধন্যবাদ দিদি।

 2 years ago 

চমৎকার একটি কবিতা শেয়ার করেছেন বৌদি আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম।অনেক সময় অনেক কথা মনের ভেতর রয়ে যায় এবং সেই কথাগুলো কবিতার মাধ্যমে দারুন ভাবে প্রকাশ করা যায়।ভালোবাসার মানুষকে নিয়ে ভাবতে যেমন ভাল লাগে তেমনি তার অপেক্ষার প্রহর গুনতেও ভালো লাগে। বেশ দারুন একটি কবিতা লিখেছেন ধন্যবাদ দিদি আপনাকে।

 2 years ago 

তবুও আমি মানি প্রশান্ত মহাসাগরের মাঝেও
তুমি আমার কথা ভেবে কয়েক লাইন কবিতা ও লেখো।

ইস আমার ভালোবাসার মানুষ টা যদি একটা মূহূর্তও আমার জন্য এইরকম টা ভাবত। যেখানে আমি শত ব‍্যস্ততার পরেও তাকে সময় দেয় কিন্তু আমার ব‍্যাপারে সে পুরোপুরি উদাসীন। কবিতা টা চমৎকার লিখেছেন দিদি। পড়ে খুবই ভালো লাগল। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64135.15
ETH 1820.07
USDT 1.00
SBD 0.38