পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,



প্রথমেই সকলকে জানাই শুভ মহালয়া ।এই মহালয়ার দিনটা বাঙ্গালীদের কাছে আলাদা আবেগ, আলাদা অনুভূতি, আলাদাই এক আনন্দের বার্তা বয়ে আনে। মহালয়া আসা মানেই পূজো চলে আসা। আর এই মহালয়ার দিনটার অপেক্ষা মানুষ গোটা একটা বছর ধরে করতে থাকে।



images (14).jpeg


এই পুজো আসার যে আনন্দ উত্তেজনা ঘিরে থাকে যেন মনে হয় বাঙালিরা বছরের পর বছর এই আনন্দ নিয়ে পার করে দেয় জীবনের অনেকটা সময়। পুজো বাঙ্গালীদের কাছে কখন ও পুরনো হয় না। প্রতিবছর পূজোর একটা আলাদা আমেজ থাকে। দু বছর আগে যে করোনা হয়ে গেল তাতেও কিন্তু মানুষ ঘর থেকে বেরনো বন্ধ করে দেয়নি বা ঠাকুর দেখা বন্ধ করে দেয় নি। তখনও কিন্তু মানুষের ঢল রাস্তায় নেমেছিল ।হয়তো সামান্য কম ছিল কিন্তু কমতি কিন্তু একেবারেই ছিল না।

images (15).jpeg



মহালয়ার মানেই হল পিতৃপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমেই শুরু হয় দুর্গা উৎসব। বেশিরভাগ বাঙালি মহালয়ার দিন ভোর চারটের সময় উঠে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী শুনে থাকে ।এখন মহালয়ার দিন ভোর চারটে বাজলেই সমস্ত পাড়ায় এই মহিষাসুরমর্দিনীর পাঠ চালিয়ে দেওয়া হয়। এই মহালয়ার শোনার যে অনুভূতি তাতেই মনে হয় যে পুজো এসে গেছে ।পিতৃপক্ষের শেষে নব অরুণ আলোকের চাদর গায়ে জড়িয়ে আধো ঘুম থেকে জেগে ওঠা পাড়ায় আজও আবেগ নস্ট্যালজিয়া রোমাঞ্চের হিল্লোল তুলেছেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ।



images (16).jpeg


তাই বলছি আর চারটে দিন পরেই হচ্ছে পঞ্চমী ।বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সকলের পুজো ভাল কাটুক ,খুব হাসিখুশিতে কাটুক এবং অনেক অনেক পুজো মণ্ডপ দর্শন করুন এবং সবার আগে শরীর সুস্থ রাখুন, তার সাথে পুজোর কটা দিন অনেক অনেক ঠাকুর দেখুন তার সাথে জমিয়ে খাওয়া-দাওয়া করুন।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

দিদিভাই, দুর্গা পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল। আপনার সময় গুলো ভালো কাটুক, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

 3 years ago 

দিদি দুর্গাপূজার শুভেচ্ছা রইল। আসলে দিদি ঠিকই বলেছেন ধর্মের ব্যাপারগুলো মানে
আনন্দ। করোনার ভিতরেও সব উৎসবগুলো খুব সুন্দর ভাবে পালন করা হয়েছিল নিয়মমাফিক। আর সবার আগে শরীর সুস্থ থাকতে চাই শরীর সুস্থ না থাকলে কোন কিছুই করে আনন্দ পাওয়া যায় না ।ধন্যবাদ দিদি সুন্দর একটা পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের বাড়ির কাছেই এক জায়গা দূর্গাপূজার মেলা হয়। ছোটবেলা এই মহালয়া হলেও অপেক্ষা করতাম কবে মেলা হবে। কিন্তু এইবার বাইরে থাকায় মেলাটা মিস করে যাব। মহালয়ার মধ্যে দিয়ে আপনাদের উৎসব শুরু হয়ে গেল। চারিদিকে একটা আমেজ বিরাজ করছে একটা আনন্দঘন মূহূর্ত। আশাকরি পুজাটা খুব ভালোভাবে আনন্দ করে কাটাবেন দিদি।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিদি পূজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। সুস্থ থেকে সবাইকে নিয়ে হাসি -আনন্দে মেতে উঠুন। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক শুভেচ্ছা রইল। আশা করি আপনি খুব সুন্দর ভাবে মুহূর্তগুলি কাটাতে পারবেন এবং এই প্রত্যাশাই করি।

 3 years ago 

দিদি আপনাকে পূজার শুভেচ্ছা জানাচ্ছি। দেখতে দেখতে পূজা চলে এলো। পূজা মানেই বাঙালিদের দারুন একটি উৎসব। আশা করছি সবার পূজা অনেক ভালো কাটবে এবং আনন্দে কাটবে। আপনার পোস্ট করে অনেক ভালো লাগলো দিদি। শুভকামনা রইলো আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61984.79
ETH 1763.17
USDT 1.00
SBD 0.38