আমার নিজের হাতে রাখি তৈরি পর্ব -৩
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।রাখী কেবলমাত্র একটি সূতো নয়। রাখী পরানোর মাধ্যমে দিদি বা বোনেরা ভাইয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে এবং ঈশ্বরের কাছে তাদের মঙ্গল কামনা করে।অপরদিকে ভাইয়েরা দিদি বা বোনের কাছে রাখি পড়ার সময় তাদের আজীবন রক্ষা করার শপথ নেয়। আজ কয়েক মাস পর আবার রাখি বানানোর পর্ব নিয়ে এলাম। আজ আমি যে রাখি এত সহজ ভাবে আপনাদের সাথে বানিয়ে দেখালাম এই রাখি যখন বাইরে বিক্রি হয় তখন অনেক দামে বিক্রি হয়।আর সেই রাখি আমি অনেক সহজে তৈরি করে দেখালাম। আমি আজকে আমার নিজের হাতে রাখি বানানোর প্রত্যেকটা ধাপ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।আশা করি সকলের ভালো লাগবে ।
প্রথম ধাপ
• প্রথমে একটা নীল রঙের রিবন টাইপের সুতো নিয়ে নিলাম।
দ্বিতীয় ধাপ
• এরপর একটা জেমস এর মত বোতাম নিয়ে নিলাম ।
তৃতীয় ধাপ
• এরপর কয়েকটা সাদা ,হলুদ ও নীল রংয়ের পুঁথি নিয়ে নিলাম ।
চতুর্থ ধাপ
• ওই রিবনটাকে দুভাজ করে অ্যালুমিনিয়াম তার মাঝখান দিয়ে একটা একটা করে পুথি ঢুকালাম ।
পঞ্চম ধাপ
• পুঁথি গুলি ঢোকানোর পর এবার বড় সাদা রঙের জেমস পুঁথিটি মাঝখানে ভরলাম।
ষষ্ঠ ধাপ
• এইভাবে দুটো পাশ একই রকমের পুথি দিয়ে সাজিয়ে নিলাম।
সপ্তম ধাপ
• এরপর জরির সুতোর কাজ করা একটা লকেট নিয়ে নিলাম। এবং সেটাতে আঠা লাগিয়ে নিলাম।
অষ্টম ধাপ
•এরপর ওই জরির ফুলটা ওই সাধারণের জেমস পুথির মাঝখানে লাগিয়ে দিলাম ।
নবম ধাপ
• ব্যাস এভাবেই তৈরি হয়ে গেল সুন্দর একটি রাখি।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


নীল পুতি গুলো দেখতে দারুন লাগছে। ঠিক যেন মারবেলের মত। আমাদের আশেপাশে সনাতন ধর্মের অনেকে বসবাস করলেও তাদেরকে এ উৎসবটা খুব একটা পালন করতে দেখিনা। রাখি বা ব্রেচলেট যাই বলিনা কেন দারুন বানিয়েছেন দিদি। শেয়ার করার জন্য ধন্যবাদ।
দিদি আপনার হাতের কাজগুলো কিন্তু দারুন এর আগেও দেখেছিলাম সুন্দর রাখি তৈরি করেছিলেন।এই রাখি টিও অনেক সুন্দর লাগছে দেখতে।কালার টা সুন্দর লাগছে অনেক রাখি টির।পুঁথি তার দিয়ে সুন্দর রাখি তৈরি করেছেন এবং শেয়ার করেছেন দিদি।এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি বেশ সুন্দর হয়েছে এবং আপনার হাতেও বেশ মানিয়েছে, দিদি কিছু বাড়তি তৈরী করে রাখুন কোলকাতা আসলে তখন কাজে লাগাবো, হি হি হি।
বাহ্ দারুন তো। কয়েকটি হাতের কাছের জিনিস দিয়ে দেখছি আপনি খুব সুন্দর একটি রাখি বানিয়ে নিলেন। রাখিটি দেখতে তো বেশ লাগছে। আর রাখি বানানোর প্রতিটি ধাপের উপস্থাপনাও কিন্তু বেশ ভাল লাগলো দিদি।