বর্ষার পড়ন্ত বিকেলে

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ বিকেলে আহিরিটোলা ঘাট এবং রেষ্টুরেন্টে কাটানো কিছু মুহূর্ত ভাগ করে নিচ্ছি। আশা করি সকলের ভালো লাগবে।


বেশ অনেকদিন পর আজকে আহিরীটোলা গঙ্গার ঘাটে গেলাম ।গঙ্গার ঘাটে মাসে আমার প্রায় তিন চারবার যাওয়া হয়ে যায়।আসলে গঙ্গার ঘাট আমার খুব পছন্দের একটা জায়গা ।তাই যখনই মন চায় তখনই ঘুরতে চলে যাই।এখন তো মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, বৃষ্টির দিনে গঙ্গার ঘাট ভীষণ সুন্দর দেখতে লাগে। আর এতদিন যেহেতু ঘুরতে গিয়েছিলাম তাই অনেকদিন যাওয়া হয়নি তাই আবার আজকে ঘুরতে যাওয়া।

WhatsApp Image 2023-06-29 at 12.46.52 AM (1).jpeg

WhatsApp Image 2023-06-29 at 12.44.30 AM.jpeg

ভেবেছিলাম তাড়াতাড়ি গিয়ে বেশ কিছুক্ষণ একটু বসবো। কিন্তু গঙ্গার ঘাট পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল ।তাই ১০-১৫ মিনিট মতো একটু বসে ওখান থেকে বেরিয়ে গেলাম।

WhatsApp Image 2023-06-29 at 12.46.53 AM.jpeg

WhatsApp Image 2023-06-29 at 12.47.32 AM.jpeg


যেহেতু খুব একটা সময় ওখানে বসিনি তাই ভাবলাম কোথা থেকে খেয়ে আসি ,যাতে সময়টা একটু কাটানো যায় । ভাবার সাথে সাথেই আমাদের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। যেখানে অ্যামবিয়েন্স ভীষণ সুন্দর এবং তার সাথে খাবার কোয়ালিটি ও।সবার প্রথমে আমরা চিকেন স্যুপ অর্ডার করলাম। ব্ল্যাক্সের খুব পছন্দের একটি স্টার্টার বলা যেতে পারে। যে কোনো রেস্টুরেন্টে গেলেই সবার ফাস্টে সুপ অর্ডার করে সেই হিসেবে আমি প্রথমে একটি চিকেন ক্লিয়ার স্যুপ ,তারপর চিকেন তন্দুরি নিলাম। সেটাও ওর খুব পছন্দের ।তার সাথে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মাটন বিরিয়ানি আর তার সাথে মাসালা কোক নিলাম।প্রত্যেকটা খাবারের টেস্ট দারুন ছিল আর যেহেতু আমাদের সাথে বোন আর বোনের এক বন্ধু ছিল। তাই বেশ গল্প করে সময়টা কাটালাম ।সব মিলিয়ে আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো ।

WhatsApp Image 2023-06-29 at 12.46.50 AM.jpeg

WhatsApp Image 2023-06-29 at 12.46.52 AM.jpeg

WhatsApp Image 2023-06-29 at 12.47.03 AM.jpeg

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Sort:  
 3 years ago 

গঙ্গার ঘাটে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপু। সন্ধ্যা হয়ে যাওয়ায় বেশি সময় থাকতে পারলেন না।রাতের আগ মুহূর্তে গঙ্গা দেখতে চমৎকার লাগছে। আপনাকেও দেখতে অনেক কিউট লাগছে আপু । তারপর রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবার খেয়েছেন আপনারা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঙ্গার ঘাটে বেশ সুন্দর মুহূর্ত কাটিয়েছেন আপু। সন্ধ্যা হয়ে যাওয়ায় বেশি সময় থাকতে পারলেন না।রাতের আগ মুহূর্তে গঙ্গা দেখতে চমৎকার লাগছে। আপনাকেও দেখতে অনেক কিউট লাগছে আপু । তারপর রেস্টুরেন্টে গিয়ে পছন্দের খাবার খেয়েছেন আপনারা।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

গঙ্গার ঘাটে খুব সুন্দর সময় কাটিয়েছেন দিদি।ফটোগ্রাফি গুলো অসম্ভব ভালো লাগছে।সন্ধ্যা হয়ে যাওয়াতে কিছু সময় বসে পছন্দের রেস্টুরেন্টে খাবার খেয়েছেন। খাবারের ফটোগ্রাফি গুলো খুব লোভনীয় লাগছে। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দিদি।অনেক অনেক শুভকামনা রইলো আপনাদের দুজনের জন্য। সব সময় এমনই আনন্দে থাকবেন।🥰

 3 years ago 

বর্ষার পড়ন্ত বিকেলে আবহাওয়া যখন খুব সুন্দর একটি অবস্থায় থাকে তখন বেড়াতে বেশ ভালো লাগে। অনেকদিন পর আপনি আহিরীটোলা গঙ্গার ঘাটে গিয়েছিলেন। গঙ্গার ঘাটে মাসে প্রায় তিন চারবার আপনার যাওয়া হয়। আসলে পছন্দর জায়গা গুলোতে বেশি বেশি যেতে ইচ্ছে করে। সেখানে বেশ কিছু সময় কাটানোর পরে রেস্টুরেন্টে গেলেন এবং কিছু খাবার অর্ডার দিলেন। আপনার খাবারগুলো খুব লোভনীয় লাগছে। দারুন কিছু খাবারের অর্ডার দিয়েছেন দিদি। যাই হোক খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছেন ধন্যবাদ শুভকামনা রইলো।

 3 years ago 

গঙ্গার ঘাটে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন দিদি। ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। পড়ন্ত বিকেলে নদীর পাড়ে সময় কাটাতে ভীষণ ভালো লাগে। খাবারের ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে খাবারের মান খুবই ভালো। চিকেন তন্দুরি ছোট দাদার মতো আমারও খুব পছন্দ দিদি। সবমিলিয়ে আপনারা দারুণ সময় কাটিয়েছেন দেখছি। যাইহোক এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল।

 3 years ago 

দীর্ঘদিন ভ্রমণের জন্য বাহিরে ছিলেন এটা যেমন সত্য, ঠিক তেমন ২১ দিন শুধুমাত্র সবজি জাতীয় খাবার খেয়েছিলেন এটাও কিন্তু তেমন সত্য দিদি ভাই। তাই ফিরে এসেই আমিষ জাতীয় খাবারের স্বাদ গ্রহণ চলছে। দুজন যে বেশ ভালই সময় কাটিয়েছেন গঙ্গার ধারে, তা কিন্তু আপনাদের কাটানো মুহূর্ত পড়েই বুঝতে পারছি। দুজনের জন্যই রইল, অফুরন্ত ভালোবাসা 🙏

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64445.09
ETH 1883.35
USDT 1.00
SBD 0.37