আমের আচার রেসিপি ।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।আম খেতে ভালোবাসে না এমন লোক কিন্তু খুবই কমই আছে বলতে হবে। আমি মারাত্মক পরিমাণে আম খেতে ভালবাসি, আম আমার খুব প্রিয় ফল। আর এই গরমকালে আমের নাম শুনলেই আমের আচারের গন্ধে জিভে জল চলে আসে। তাই জন্যই আজ আমি আপনাদের সঙ্গে আমের আচার তৈরি করে ভাগ করে নিলাম । আশা করি এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে।



WhatsApp Image 2022-05-28 at 12.05.56 AM.jpeg


চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি।


আমের আচার রেসিপি তৈরী করার পদ্ধতি


উপকরণের নামপরিমাণ
১. আম৬-৭ টা
২. তেলপরিমান মতো
৩. পাঁচফোড়ন১ চামচ
৪ গোটা ধনে১ চামচ
৫. শুকনো লঙ্কা৩ টে
৬. মৌরি২ চামচ
৭. চিনিপরিমান মতো
৮. নুনপরিমান মতো

রন্ধন প্রণালী :



প্রথম ধাপ


• প্রথমে কয়েকটি কাঁচা আম নিয়ে নিলাম। এবং সেই আম গুলোকে ভালো করে ধুয়ে, কেটে ভালো করে হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.38 PM (1).jpeg


দ্বিতীয় ধাপ


• এরপর একটি কড়াই নিয়ে সেখানে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, ও তেজপাতা দিয়ে হালকা ভেজে নিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.38 PM (2).jpeg

WhatsApp Image 2022-05-27 at 11.46.37 PM (2).jpeg


তৃতীয় ধাপ


• এরপর কিছুটা সরষের তেল নিয়ে এক চামচ পাঁচফোড়ন নিয়ে ফোড়ন দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.37 PM (1).jpeg


চতুর্থ ধাপ


• এরপর আমগুলো কড়াইতে দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.36 PM (3).jpeg


পঞ্চম ধাপ


• তারপর পরিমাণ মত লবণ দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.36 PM (1).jpeg


ষষ্ঠ ধাপ


WhatsApp Image 2022-05-27 at 11.54.23 PM.jpeg


সপ্তম ধাপ


• এরপর অল্প গুড় দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.34 PM (2).jpeg


অষ্টম ধাপ


• তারপর চিনি দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.34 PM.jpeg


নবম ধাপ


WhatsApp Image 2022-05-27 at 11.46.33 PM (2).jpeg


দশম ধাপ


• এরপর পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.33 PM (1).jpeg




একাদশ ধাপ


• এরপর কিছুক্ষণ ঢেকে রাখলাম।

WhatsApp Image 2022-05-27 at 11.46.33 PM.jpeg


দ্বাদশ ধাপ


• ব্যস এই ভাবে তৈরি হয়ে গেল আমের আচার ।

WhatsApp Image 2022-05-27 at 11.46.31 PM.jpeg

WhatsApp Image 2022-05-28 at 12.05.56 AM.jpeg



ধন্যবাদ



Sort:  
 4 years ago 

খোসা সহ এই আমের আচার দেখা যাচ্ছে এপার বাংলা ওপার বাংলা 2 জায়গাতেই সমান জনপ্রিয়। ব্যক্তিগতভাবে আমার কাছে এ আচার খুবই পছন্দের। প্রতি বছর আমাদের বাসায় কয়েক বয়াম করে বানিয়ে রাখা হয়। ধন্যবাদ দিদি

 4 years ago 

এই রাতের বেলা আপনার এই আমের আচার দেখে একেবারে জিভে পানি চলে এসেছে। এই ধরনের চোচাসহ আচারটা আমার কাছে খেতে অনেক ভালো লাগে ।ঠিকই বলেছেন এই গরমের দিনে আমের নাম শুনলেই জিভে পানি চলে আসে ।খুব সুন্দর করে আমের আচার রেসিপি শেয়ার করেছেন আপু অনেক ভালো লেগেছে আমার কাছে।

 4 years ago 

এতো রাতে আমের আচার দেখে সত্যি জিভে জল চলে আসলো। আপনি খুব সুন্দর ভাবে আপনার আমের আচার রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আচারের লুক দেখে যে কেউ এর প্রশংসা করবে। আপনার জন্য শুভকামনা রইলো দিদি। ❣️

 4 years ago 

এইতো দিদি এত রাতে দিলেন লোভ লাগিয়ে আমের আচার দেখে সবার মত আমারও জিভে জল চলে এলো। আপনি খুব চমৎকার করে আমের আচার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আচারের মধ্যে টক-ঝাল-মিষ্টি এই তিন প্রকারের স্বাদ পাওয়া যায়। এ কারণেই আচার খেতে আমার খুব ভালো লাগে। আমের আচারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

আহা কি দেখালেন দিদি ☺️ দেখে তো জিভে জল চলে এলো। আচার গুলো দেখে মনে হচ্ছে খেতে অনেক বেশি মজার হয়েছে। এই আচারগুলো খিচুড়ি দিয়ে খেতে দারুন লাগবে 😍
দিদি আপনার রেসিপিটি অনেক সুন্দর হয়েছে আমার কাছে খুবই ভালো লাগলো। 👌
ধন্যবাদ।

 4 years ago 

কাঁচা আমের আচার দেখে জিভের জল আটকাতে পারলাম না দিদি মনি, আপনি খুব চমৎকার করে কাঁচা আমের আচার তৈরি করেছেন, আচারটি অতিরিক্ত লোভনীয় হয়েছে দিদি, এবং আচার তৈরির পদ্ধতি গুলো অনেক সুন্দর করে উপস্থাপনা করেছেন, এতো সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

দিদি আমের আচার দেখে লোভ লাগিয়ে দিলেন ।এমনভাবে উপস্থাপন করলে তো গিয়ে খেয়ে আসব। আপনি খুব সুন্দর ভাবে লোভনীয় একটি আচার তৈরি করেছেন ।আমের আচার আমার খুবই ভালো লাগে ।আপনি যেভাবে তৈরি করেছেন তা আরো বেশী ভালো লাগবে। জানেনই তো আমাদের একটু আচার এর প্রতি দুর্বলতা আছে। এত সুন্দর একটি আচার আমাদের মাঝে নিখুত ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

দিদি আপনার আমের আচার দেখে জিভে জল চলে আসলো। লোভনীয় আচার সামনে রেখে দিয়েছেন মনে হচ্ছে এখান থেকে নিয়ে খেয়ে নেই। আমার কাছে আমের আচার এভাবে খেতে খুবই ভালো লাগে। আপনি খুব সুন্দর ভাবে আমের আচার তৈরির ধাপগুলো বর্ণনা করেছেন। আচারের কালার দেখতে খুবই সুন্দর হয়েছে। এত মজাদার ও সুস্বাদু আচার এর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ইশ আপু আমার তো জিভে জল চলে এসেছে 😋। আমের আচার আমার খুবই প্রিয়। আমের সময় আসলে আমার আম্মু এভাবে আচার দেয়। তবে এই বছর এখনো দেওয়া হয়নি। আমার ইচ্ছে করছে আপনার এখান থেকে 1 পিছ আমের আচার নিয়ে খেয়ে ফেলি। দেখতে খুবই লোভনীয় আরো মজাদার মনে হচ্ছে। আচার বানানোর প্রতি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছে। সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।এবং আপনার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল।

 4 years ago 

আপু এটা কিন্তু ঠিক করলেন না এতো রাতের বেলায় এরকম একটা রেসিপি শেয়ার করেছেন দেখে তো একদম মুখে পানি চলে আসলো। দেখে ইচ্ছে করছে প্লেটটা নিয়ে খাওয়া শুরু করি। খুবই সুস্বাদু একটা রেসিপি শেয়ার করেছেন। আমের আচার খেতে কার না ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60178.54
ETH 1576.95
USDT 1.00
SBD 0.42