DIY-এসো নিজে করি: কালী ঠাকুরের চিত্র অংকন ম্যান্ডালা আর্ট এর মাধ্যমে। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago

নমস্কার বন্ধুরা,


সবার প্রথমে আমি সবাইকে দীপাবলীর প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ যেহেতু কালী পূজা সেই উপলক্ষে আমি একটা মা কালীর ছবি(ম্যান্ডালা আর্ট এর মাধ্যমে) এঁকে আপনাদের মাঝে শেয়ার করলাম।


কালী বা কালিকা হলেন একজন দেবী। তিনি দেবী দূর্গার একটি রূপ । তার অন্য নাম শ্যামা বা আদ্যাশক্তি। প্রধানত শাক্ত সম্প্রদায় আবশ্যিক কালীপূজা করে থাকে। তন্ত্র অনুসারে কালী দশমহাবিদ্যা-র প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয়।


কালী মন্ত্র:

'এষ গন্ধপুস্পে ওঁ ক্রীং কাল্ল্যৈ নমঃ।' 'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা। ধর্মার্থমোক্ষদে দেবী নারায়ণী নমোস্তুতে।'


WhatsApp Image 2021-11-04 at 8.10.48 PM.jpeg


উপকরণ


• সাদা কাগজ
• কালো রঙের মার্কার পেন
• লাল রঙের স্কেচ পেন
• কালো রঙের স্কেচ পেন
• স্কেল

প্রথম ধাপ



• প্রথমে একটি খাতা নিয়ে নিলাম। আর তার সাথে একটা মার্কার পেন আর একটা লাল রঙের স্কেচ পেন,কালো রঙের স্কেচ পেন, স্কেল নিয়ে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.11.04 PM.jpeg


দ্বিতীয় ধাপ



• প্রথমে কালী ঠাকুরের মাথার মুকুট এর জন্য দাগ কেটে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.11.03 PM.jpeg


তৃতীয় ধাপ



• মুকুট এর কিছুটা ধাপ আকার পর নিজের মত করে ডিজাইন দিলাম।


চতুর্থ ধাপ



• মুকুট'এর সাইডে দুটো ফুল এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.11.02 PM.jpeg


পঞ্চম ধাপ



• তারপর আস্তে আস্তে কালী ঠাকুরের চোখ,ঠোঁট, জিভ এবং মালার বাইরের অবয়বটা এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.11.01 PM.jpeg


ষষ্ঠ ধাপ



• এরপর গয়নার সাজসজ্জার জন্য কিছুটা অবয়ব এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.11.00 PM.jpeg


সপ্তম ধাপ


• এরপর কালী ঠাকুরের মুণ্ডমালা একে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.59 PM.jpeg


অষ্টম ধাপ



• এরপর ঠাকুরের শাড়ির ডিজাইন দিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.58 PM.jpeg


নবম ধাপ



• এরপর কালী ঠাকুরের গয়নার ডিজাইন দিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.57 PM.jpeg


দশম ধাপ



• এরপর গয়নার সাজসজ্জার জন্য গোল গোল করে কিছু ডিজাইন দিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.54 PM.jpeg


একাদশ ধাপ



• এবার কালী ঠাকুরের হাত ও খর্গ এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.53 PM.jpeg


দ্বাদশ ধাপ


• এবার হাতটাকে একটু ডিপ করে ডিজাইন দিলাম। তার সাথে জিভটা লাল রং করে দিলাম।তার সাথে শাড়িতেও কিছু ডিজাইন দিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.52 PM (1).jpeg


ত্রয়োদশ ধাপ


• এবার মুখের কাজটা একটু ডিপ করার চেষ্টা করছি এবং তারই সাথেকালী ঠাকুরের দুটো পা এঁকে নিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.52 PM.jpeg


চতুর্দশ ধাপ


• পায়ের নুপুর টা কে এঁকে একটু ডিপ করে দিলাম।

WhatsApp Image 2021-11-04 at 8.10.51 PM.jpeg


পঞ্চদশ ধাপ


• মুখের যে অংশ বাকি ছিল সেখানে ডিপ করে দিয়ে এবং আঙ্গুলের ও কিছু যে অংশগুলো বাকি ছিল সেই অংশগুলো ডিপ করে দিয়ে তৈরি হয়ে গেল চিত্রটি।

WhatsApp Image 2021-11-04 at 8.10.49 PM (1).jpeg



WhatsApp Image 2021-11-04 at 8.10.46 PM.jpeg

চিত্রটির সাথে আমার একটি নিজস্বী

খুব শ্রদ্ধা ও ভক্তি নিয়ে আজকে আমি এই অঙ্কনটি করেছি।আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি যদি কোন ভুল ত্রুটি হয় তাহলে আপনারা দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ

Sort:  
 5 years ago 

ধন্যবাদ দীপাবলীর এই শুভরাত্রি এত সুন্দর একটা মা কালীর চিত্র অঙ্কন করে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। শুভ দীপাবলি আশাকরি আপনার দীপাবলি সুখময় হবে এবং মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে।

 5 years ago 

আপনাকেও দীপাবলীর শুভেচ্ছা জানাই। অনেক ধন্যবাদ আপনাকে।

 5 years ago 

ওয়াও আপু আপনার আর্ট এর প্রশংসা না করে পারছি না। অনেক সুন্দর একটি আর্ট করলেন। নিশ্চয়ই এই আর্ট করতে অনেক সময় লেগেছে। অনেক পরিশ্রম নিয়ে এই আর্ট করেছেন। আমার বিশেষ করে ভালো লাগলো আপনি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন যাতে কারো বুঝতে অসুবিধা হবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন।

 5 years ago 

হ্যাঁ অনেকটা সময় লেগেছে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গঠনমূলক মন্তব্য করার জন্য।

 5 years ago 

বাহ্! অনেক সুন্দর হয়েছে আর্টটি। ম্যান্ডালা আর্ট করায় কালী ঠাকুরের চিত্রটির সৌন্দর্য্য অনেক ফুটে উঠেছে। আপনি মাঝে মাঝে ভিডিও দিয়েছেন এইটা আরো বেশি ভালো লেগেছে আমার কাছে। প্রতিটা ধাপ অনেক ভালোভাবে উপস্থাপন করেছেন।

 5 years ago 

খুব ভালো লাগলো দাদা আপনি এত সুন্দর ভাবে মন্তব্য করলেন।অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 5 years ago 

ওহ ম্যাডাম, ম্যান্ডালা আর্ট টা শিখিয়ে দিন। সবাই এতো ভালো ভালো ছবি দিচ্ছেন আমাদেরও তো ইচ্ছে করে।

খুবই সুন্দর হয়েছে। জয় মা কালী। 🙏🏾

 5 years ago 

অনেক ধন্যবাদ দাদা। দাদা সবাই যখন পারছে আপনিও পারবেন।শুধু একটু ধৈর্য আর একটু সময় নিয়ে করলেই হয়ে যাবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 62707.26
ETH 1744.61
USDT 1.00
SBD 0.39