চিড়িয়াখানায় (পর্ব -২)

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।গত পর্বে চিড়িয়াখানার কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিয়েছিলাম ।আজ আমি আপনাদের সঙ্গে চিড়িয়াখানায় থাকা সাদা ময়ূর এর কিছু ছবি আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। ।

সিংহ এবং হাতি দেখার পর কিছুটা এগিয়ে আমরা সাদা ময়ূর দেখতে পেয়েছিলাম । ময়ূর আমাদের জাতীয় পাখি, আর সেখানে সাদা ময়ূর দেখতে পাওয়ার পর খুব ভালো লাগছিল। সব থেকে ভালো লাগে যখন ময়ূর পেখম মেলে।

WhatsApp Image 2024-02-01 at 17.51.39.jpeg


যাই হোক তবে আজ যে সাদা ময়ূরটি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি তার সম্পর্কে কিছু কথা বলি ।এই ময়ূর ভারতবর্ষ ,বাংলাদেশ, এবং শ্রীলঙ্কায় দেখতে পাওয়া যায়। ঘন ঝোপঝাড় যুক্ত পর্ণমোচী বনাঞ্চলে সমতল ভূমিতে এবং পাহাড়ের পাদদেশে থাকে। বিশেষত নদী এবং ঝর্ণার কাছাকাছি জঙ্গলে থাকতে ভালোবাসে। শস্যদানা বিভিন্ন ধরনের উদ্ভিদ, পোকামাকড় ,টিকটিকি জাতীয় সরীসৃপ সাপ প্রভৃতি খায়। আর বছরে তিন থেকে পাঁচটি ডিম পারে ।আর ২৮ দিন ধরে ডিমে তা দেয় । এদের গড় আয়ুষ্কাল প্রায় ২০-২৩ বছর । ভারতীয় সংরক্ষণ আইন অনুযায়ী এরা সিডিউল I- এর অন্তর্ভুক্ত এবং ICUN রেড লিস্ট অনুযায়ী এরা 'least concern'.

WhatsApp Image 2024-02-01 at 17.51.39 (1).jpeg

এরপর আরো কিছু বিভিন্ন ধরনের বাইরের পাখি দেখেছিলাম। এবং সেই পাখিগুলি আমার কাছে চিড়িয়াখানায় অনেকটা নতুনত্ব এনে দিয়েছে বলে মনে হয়েছে । আর সেই ছবিগুলো আমি আপনাদের সাথে পরের পর্বে ভাগ করে নেবো।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

এর আগের পর্বে শেয়ার করা পশুপাখির ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করেছি বৌদি। যাইহোক ময়ূর দেখতে আসলেই খুব সুন্দর লাগে। আর পেখম মেললে তো ময়ূরের সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। হ্যাঁ বৌদি ময়ূর আমাদের দেশেও দেখা যায়। ময়ূর সম্পর্কে বেশ চমৎকার কিছু কথা শেয়ার করেছেন বৌদি। সবমিলিয়ে পোস্টটি পড়ে খুব ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

চিড়িয়াখানার সাদা ময়ূর দারুণভাবে ফটোগ্রাফি করেছেন। পাশাপাশি সাদা ময়ূরের বেশ অনেক তথ্য আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। আর সাদা ময়ূর যে আমাদের দেশে শ্রীলঙ্কায় ভারতবর্ষে পাওয়া যায় এ বিষয়ে জানা হলো আমার।

 2 years ago 

অনেকদিন পর ময়ূর দেখতে পেলাম। তবে বাস্তবে দেখার সৌভাগ্য কখনো হয়নি। ময়ূরের আয়ুষ্কাল যে এতো বছর জানা ছিল না দিদি। সাদা ময়ূরটিকে দেখতেও সুন্দর লাগছে ☘️

 2 years ago 

আপনার গতকালকের পর্বটি পড়েছিলাম। আজকে আবার নতুন একটি পর্ব শেয়ার করলেন চিড়িয়াখানায় ঘোরাঘুরির পর্ব-২। ময়ূর সম্পর্কে বেশ সুন্দর আপনি ধারণা দিলেন অনেক ভালো লেগেছে। যেহেতু ময়ূর ২০- ২৩ বছর বেঁচে থাকে মানে অনেক বছর বেঁচে থাকা। যা আমার কাছেই অবাক করার মত ছিল। তবে এই তথ্যটি আমার আগে জানা ছিল না। অনেক ভালো লেগেছে আপনার আজকের ব্লগিং পড়ে।

 2 years ago 

শেষ যেবার ঢাকা চিড়িয়াখানায় গিয়েছিলাম , তখনই ময়ূর দেখেছিলাম, তবে সেটা সাদা নয়। আপনার ফটোগ্রাফির মাধ্যমে সাদা ময়ূর দেখতে পেরে বেশ ভালো লাগলো দিদিভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65714.75
ETH 1929.99
USDT 1.00
SBD 0.38