নারী শক্তি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।ভালোবাসা হোক কিংবা বিরাহ সব কবিতায় পরম নিশ্চিন্তে আশ্রয় পায়।আমার আজকের কবিতায় এমনি কিছু প্রতিফলিত হয়েছে।


WhatsApp Image 2024-06-25 at 02.28.14_472272eb.jpg

Image created by AI



কাঁদে বাংলার নারী তবুও শক্তি তার অপরাজেয়,
শত দুঃখে বেদনায় ভরা হৃদয় তবু সে লড়ে যায়।

প্রতিদিনের সংগ্রামে পায়ে বাঁধা শিকল,
স্বপ্ন দেখে সে মুক্তির আলো একটা সোনালী সকাল।

দুঃখের সাগরে ভাসে তবুও হাসে বীরের মতো করে,
মাটি আঁকড়ে ধরে মনে সাহস ও শত প্রতিকূলতার মাঝে।

জীবনের প্রতিটি ধাপে লড়ে যায় বীরাঙ্গনা
শক্ত হাতে সামলায় সংসার।

কখনো মা কখনো বোন কখনো প্রেমের মূর্তি হয়ে
তার বুকেই জন্মে একটা জাতি, ওঠে ভালোবাসার অনির্বাণ জ্যোতি।

শুধু দুঃখের ছোঁয়া নয় তার মাঝে আছে সংগ্রাম,
বাংলার নারী সবার আগে সহ্য করে সব অপমান।

তার বুকের গভীরে জমে আছে কত অত্যাচারের ইতিকথা,
বাংলার নারী তুমি সত্যি এক স্বপ্নের রূপকথা।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

You've got a free upvote from witness fuli.
Peace & Love!

 2 years ago 

লাইনগুলো চমৎকার লিখেছেন প্রতিটা লাইনের মাঝে নারীদের অদম্য মনোবল বৃদ্ধি করেছেন। আপনার জন্য শুভকামনা রইল দিদি।

 2 years ago 

দিদি আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই নারী কাঁদে তারপরও নারীর শক্তি অসিম।শত বাধা-বিপত্তি অতিক্রম করে দেখে সোনালী একটি সকাল।এক বুক কষ্ট নিয়েও হাসিমুখে এগিয়ে চলে তার নিজ গন্তব্যের পথে। অসাধারণ লিখেছেন দিদি কবিতাটি অনেক ভালো লাগলো ধন্যবাদ আপনাকে ।

 2 years ago 

আসলেই বৌদি বাংলার নারীদের কোনো তুলনা হয় না। তারা মনের মধ্যে আকাশ সমান দুঃখ কষ্ট জমিয়ে রেখেও,সুন্দরভাবে সংসার সামলে রাখে। তাছাড়া বাংলার অনেক নারীরা সংসারের যাবতীয় কাজকর্ম করার পাশাপাশি, চাকরি করে অর্থনৈতিক ভাবে সংসারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোটকথা নারীরা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। মহান সৃষ্টিকর্তা নারীদেরকে প্রচুর ধৈর্য দিয়েছেন। বাংলার নারীরা এভাবেই এগিয়ে যাবে,সেই কামনা করছি। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

 2 years ago 

প্রথমেই নারীদের কে শ্রদ্ধা জানাই। সমাজে নারীদের অবদান অনেক রয়েছে। চমৎকার কবিতা উপহার দিয়েছেন। আপনার কবিতাটি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। নারীজাতি অনেক ধৈর্য্য শীল হয়ে থাকেন। হাজারো দুঃখ কষ্ট নিয়ে ধৈর্য্য সহকারে সংসার করে যাওয়ার নাম হচ্ছে নারী। নারীদের প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইলো 💐

 2 years ago 

নারী শক্তি নিয়ে অসাধারণ কবিতা লিখলেন। নারী স্বয়ং মহামায়া। সে পারেনা এমন কিছু নেই। আর সেই বিশেষ দিকগুলোই বিভিন্নরূপে আপনি কবিতায় তুলে আনলেন। কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। নারী বীরাঙ্গনা। সমাজে প্রতি নারীর প্রতি যথাযোগ্য সম্মান প্রদর্শিত হোক সবসময়।

 2 years ago 

নারী শক্তি নিয়ে দারুন একটি কবিতা লিখেছেন দিদি। কবিতাটি পড়ে আমি রীতিমতো মুগ্ধ হলাম। বর্তমান সময়ে নারীরা সবদিক দিয়ে এগিয়ে আছে। তাই নারীদের দুর্বল ভাবার কোনো কারণ নেই। নরীরা বিভিন্ন কষ্ট সহ্য করে হাসিমুখে সবকিছু মেনে নেন। কখনো মা কখনো বোন কখনো স্ত্রীর সম্পূর্ণরূপে অধিকার পালন করেন৷ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ ছন্দ মিলিয়ে সাবলীল ভাষায় অসাধারণ একটি কবিতা উপহার দেওয়ার জন্য।

 2 years ago 

সুন্দর কবিতা লিখলেন আপনি ঠিক বলছেন যেকোন বিষয় কবিতায় সুন্দরভাবে স্থান পায়। আপনি নারী শক্তি নিয়ে সুন্দর কবিতা লিখলেন। নারীরা যদি ও শিকলবন্দী কিন্তু নারীরা অনেক দূরে এখন। যদিও অনেক দূর এগিয়ে তারপরও নারীরা গৃহবন্দী। আজকের নারীরা বিশ্বজয় করেছে। কিন্তু তারপরও আমরা এখনো সেই সংসারের মায়া জালে আবদ্ধ। আসলে একটা নারী যখন সংসারের ভূমিকা রাখবে না তখন সেই সংসার টিকে থাকে না। আমরা যাই করি না কেন আমাদেরকে প্রথম শোভা পায় এই সংসারের মায়াজালে। তারপরও বলবো নারীরা সত্যিই অনেক দূর এগিয়ে যাচ্ছে। নারীরা আজ বিশ্ব জয় করতে শিখেছে।অনেক ভালো লাগলো আপু আপনার লেখা নারী শক্তি কবিতাটি।

 2 years ago 

দিদিভাই, মাঝরাতের দারুণ একটা কবিতা পড়লাম।

শত বাধা পেরিয়ে, নারী যাক এগিয়ে।

শ্রদ্ধা জানাই।

 2 years ago 

নারী শক্তি নিয়ে অসম্ভব সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দিয়েছেন। পৃথিবীতে যা কিছু উন্নতি শিখরে গেলো, তার অর্ধেক অবদান নারীর। তাই নারীদেরকে সর্বক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এমন ছন্দময় সুন্দর একটি কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65676.82
ETH 1927.88
USDT 1.00
SBD 0.38