ছোট্ট প্রতিবাদ।।
নমস্কার বন্ধুরা,
আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।কবিতায় মানুষ কল্পনায় অনেক কিছু বলে যায়।তার মনের অনুভূতি কখনো কখনো কল্পনায় বাসা বাঁধে।
ভোর রাতে চিৎকার শুনে যদি
জানালা আটকে আবার শুয়ে যাই
তাহলে জেনে রেখো
আমি মানুষ হতে গিয়ে হয়েছি জানোয়ার।
যে মায়ের মেয়ে রাতের আধাঁরে হারালো প্রাণ
তাকে কোথায় খুঁজবে?
রাজপথে মিছিল আর বিক্ষোভে
মোমবাতির তলায় শুধু অন্ধকার আর অন্ধকার।
মায়ের রাজ্যে মেয়ের এই হাল
দুর্গা পুজোর অসুরে আজ রাজ্যে ছয়লাফ।
তোমার আকাশ তারায় ভরা
সেই দুঃখিনী মায়ের চোখের তারায় জমে জল,
আমি এক নিষ্প্রাণ এই করিলাম ভীষণ আহ্বান
এই বিচার চাই এই বিচার চাই।
VOTE @bangla.witness as witness
OR
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |

কবিতাটি সমসাময়িক বিষয় নিয়ে রচনা করা মনে হচ্ছে।আসলেই আমরা প্রতিবাদ করলেও তা ক্ষমতার বেড়াজালে চাপা পড়ে থাকবে।তবুও আমরা এর বিচার চাই।বৌদি তোমার এই ছোট্ট কবিতার মাঝেও প্রতিবাদ ফুটে উঠেছে দেখে ভালো লাগলো,ধন্যবাদ।
আসলেই তাই প্রতিবাদ করলেও দুদিন পর সব চাপা পরে যাবে । এবং যে ঘটনা ঘটেছে সত্যিই ভয়ংকর ।
দিনদিন সমাজের বেশিরভাগ মানুষ কেমন যেনো অমানুষ হয়ে যাচ্ছে। কারো বিপদ দেখলে কেউ এগিয়ে যায় না। বরং দেখেও না দেখার ভান করে থাকে। কিন্তু আমাদের সবার উচিত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যাইহোক কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো বৌদি। এতো সুন্দর একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
তোমার লেখা আজকের কবিতাটা বর্তমান সমাজের প্রেক্ষাপটে রচিত হয়তো দিদি। আসলে আমরা ভীতু নাকি স্বার্থপর, এটাই বুঝতে পারিনা। কারণ প্রতিবাদ করার মতো সৎ সাহস আমাদের ভিতর নেই। তবে তারপরও আমাদের প্রতিবাদী হয়ে উঠতে হবে। খুব সুন্দর ছিল দিদি তোমার এই কবিতাটা।
বাস্তবিক প্রেক্ষাপট তুলে ধরে খুব চমৎকার একটি কবিতা লিখেছেন দিদি। আপনার কবিতাটি আমার অনেক বেশি পছন্দ হয়েছে।আর সত্যি বলতে আমি নিজেও কবিতা লিখতে ও পড়তে অনেক পছন্দ করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি।
পুরো কবিতায় একদম জ্বালাময়ী সত্য যেন, প্রজ্জ্বলিত হয়েছে। দারুণ প্রতিবাদী কবিতা দিদি ভাই লিখেছেন।
দিদি আপনার ছোট্ট প্রতিবাদ নামে কবিতাটি খুবই সুন্দর হয়েছে। প্রত্যেকটা লাইন, শব্দ অর্থবহ ছিল। আসলে সত্যিই আমাদের মন-মানুষিকতা দেখে বুঝা যায় আমরা মানুষ হতে গিয়ে জানোয়ার হয়ে গেছি। আমরা ঐ হত্যার সুষ্ঠ বিচার চাই। ধন্যবাদ।