অভিমান।।একটি কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাই শুভেচছা জানিয়ে শুরু করছি।আজকে আমি একটা কবিতা শেয়ার করতে চলেছি।আশা করি আপনাদের ভালো লাগবে।


image.png

Image taken from freepik.com


একটা অশান্ত নগরে
প্রেমের বসন্ত আসে নিরবে
কাঙ্ক্ষিত স্লোগানে বিস্তৃত অভিমানে
কেউ তো নেই দুঃখ দেওয়ার।
আমি তো দেখেছি গ্রীষ্মের রোদে
তোমাকে ভুল বোঝার নির্বোধ কবিতাতে
আগুন জ্বলছে রাবণের চিতা হয়ে,
কোথায় তোমার স্বপ্নের দেশ?
কাকে নিয়ে চলেছি আমি আমার ভালোবাসা
প্রেম সে তো একটা বসন্তের আভাস।
মেঘ সরে গেছে হেসেছে সূর্য
উত্তাপে উত্তাপে প্রেম ছড়াবে
একজন ভালোবাসার ভিখারী।
আমি সেই প্রেমের ভিখারী
যে শুধু ভালোবাসার মন্দায় মৃত প্রায়
গান শুনতে ছুটে যায় আরব সাগরের তীরে,
একটা মৃত প্রেমের স্বপ্নের দেশে।



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

দারুণ লিখেছেন দিদি ৷ আপনার লেখা এই অভিমান কবিতা পড়ে ভীষণ ভালো লাগলো ৷ খবুই সুন্দর হয়েছে কবিতাটি ৷ তবে কবিতার লাইন গুলোর ফুঠে উঠেছে ভালোবাসার আকুতি অনুভূতি আর কষ্ট ৷ যাই হোক , কবিতাটি পড়ে ভীষন ভালো লাগলো আমার ৷ ধন্যবাদ দিদি শেয়ার করার জন্য ৷

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব সুন্দর লিখেছেন দিদি তবে এমন দুঃখভরা কবিতা চাই না আপনার কাছে হতে, ভালোবাসাময় সুন্দর এবং মিষ্টি মিষ্টি কবিতা চাই। অনেক ধন্যবাদ।

 2 years ago 

আসলে প্রকৃত ভালোবাসায় দুঃখ কষ্ট থাকবেই। তবে ভালোবাসার মানুষটি হাত দুটি ধরে মিষ্টি করে কথা বললে, সব কষ্ট দূর হয়ে যায়। ভালোবাসার মধ্যে মান অভিমান থাকাটা একেবারে স্বাভাবিক একটি ব্যাপার। তবে অভিমান করে দূরে সরে যাওয়া মোটেই উচিত নয়। আসলে যারা মান অভিমান বুঝে না,তারা ভালোবাসার অর্থই বুঝে না। যাইহোক কবিতার প্রতিটি লাইন এককথায় দুর্দান্ত হয়েছে বৌদি। কবিতাটি পড়ে ভীষণ ভালো লাগলো। এতো চমৎকার একটি কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে অনেক ভালো লাগলো। কবিতার ভাষাগুলো প্রিয় মানুষটিকে কাছে পাওয়ার আকুলতা প্রকাশ পেয়েছে। প্রিয় মানুষটিকে যেন দূরে না থাকে সে যেন কাছে চলে আসে। আসলে দুঃখে ভরা এই অনুভূতি নিয়ে কবিতাটি লেখা আপনার কাছ থেকে রোমান্টিক কবিতা পরবর্তীতে পাব এটাই আশা করি দিদি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অসাধারণ হয়েছে কবিতাটি দিদি। আসলে কবিতা আমি ভালো লিখতে পারি না তবে কবিতা পড়তে অনেক ভালো লাগে। বিশেষ করে প্রেমের কবিতা। আজকের আপনার কবিতাটি পড়েও অনেকটা ইনজয় করলাম দিদি। সামনে আরো আপনার কবিতা পড়তে চাই।

 2 years ago 

উত্তাপে উত্তাপে প্রেম ছড়াবে
একজন ভালোবাসার ভিখারী।

বড্ড ভাবার্থ বিষয়।

দিদিভাই, দারুন লিখেছেন পুরো কবিতাটি।

 2 years ago 

দিদি, তোমার লেখা কবিতা গুলো আমি মাঝেমধ্যে পড়ার চেষ্টা করি। খুব সুন্দর এবং সাবলীল ভাষায় কবিতা লেখ তুমি। তবে আজকের কবিতাটা আমার কাছে একটু কঠিন মনে হলো। কবিতার এত কঠিন ভাষা আমার মাথার উপর দিয়ে যায় যদিও। তবে এতোটুক বুঝতে পারলাম ভালোবাসা এবং অভিমান নিয়ে লেখা হয়েছে কবিতাটি। কবিতাটি পুরোপুরি না বুঝতে পারলে লাইনগুলো পড়ে অনেক ভালো লেগেছে দিদি।

 2 years ago 

দিদি আপনি বরাবর খুব ভালো কবিতা লিখেন।আজকের কবিতাটিও খুব ভালো লাগলো।কবিতার প্রতিটি লাইন খুব সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করেছেন আমাদের মাঝে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65993.72
ETH 1936.88
USDT 1.00
SBD 0.38