প্রতিটা মানুষের থেকে কিছু শেখা উচিত

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি একদম অন্য রকমের একটি পোস্ট করতে চলেছি এবং কিছু কথা আমার মনে হয়েছে সবার সাথে শেয়ার করলে ভালো লাগবে ,তাই আপনাদের সাথে এই কথাগুলো ভাগ করে নিলাম ।


মানুষের কাছ থেকে অনেক কিছু জীবনে শেখার আছে। শুধু মানুষ বললে ভুল হবে, বিভিন্ন শ্রেণির মানুষ যেমন ডাক্তার ,চিকিৎসক , চাকুরিজীবী ,ব্যবসায়ী, উকিল ,গরিব ,মধ্যবিত্ত বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে আমরা আমাদের প্রতিনিয়ত অনেক কিছু শেখার রয়েছে ।উদাহরণস্বরূপ যদি আমরা কেউ ভেবে থাকি যে আমরা সবকিছু জানি এবং আমরা যেটা জানি সেটাই ঠিক তাহলে আমার মনে হয় তাদের মত মূর্খ দ্বিতীয় কেউ হয় না ।কোনো মানুষই পুরোপুরি ঠিক হতে পারে না ।তেমনভাবে কোনো মানুষই সবকিছু জানে সেটাও হতে পারে না ।তাই প্রতিনিয়ত প্রতিটা মানুষের কাছ থেকে কিছু না কিছু শেখা উচিত ।

WhatsApp Image 2024-01-02 at 17.59.52.jpeg



একজন উচ্চবিত্ত মানুষ যদি ভেবে থাকেন তার কাছে প্রচুর টাকা আছে পৃথিবীটাকে কিনে নিতে পারবেন কিন্তু একটু খোঁজ নিয়ে দেখলেই দেখা যাবে সেই মানুষটা কোথাও না কোথাও দুখী কারণ প্রতিটা মানুষ সব দিক থেকে সুখী হতে পারেনা। আবার কিছু সময় দেখা যায় কিছুজন আছে যারা মনে করে সে সবকিছুই জানে কিন্তু তাদের ক্ষেত্রে একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে সবকিছু জানলেও কোনো না কোনো জায়গায় তার খামতি থেকে যায় । এই কথাগুলো বললাম কারণ আজকালকার দিনের মানুষের চিন্তা ভাবনা ভীষণ অদ্ভুত হয়ে গেছে এবং কিছু কিছু মানুষ আছে খুব জেদি ধরনের। আরে জেদি মানুষগুলোই সব থেকে বেশি বোকা বলে আমার মনে হয়। কারণ জেদ করাই বোকামি কিন্তু শুধু জেদ করা বোকামি বললেও ভুল হবে । জেদ এমন জিনিসের উপরেই করা উচিত যেটাতে করে আমার লাভ আছে ।যেমন ছোটবেলা থেকে যদি আমরা ভাবি যে আমরা বড় হয়ে মানুষের সেবা করবো,বা পড়াশোনা করে নিজের লক্ষ্যে পৌঁছাবো। তার জন্য যদি আমরা জেদ করি অবশ্যই সেটা বুদ্ধিমানের দিক ।কিন্তু যদি আমরা ভাবি মানুষের ক্ষতি করবো ,জেদ করে মানুষের উপর রাগ দেখাবো এগুলো মূর্খের মতো কাজ যেটা করে আসলে কোনো লাভবান হওয়া যায় না।

WhatsApp Image 2024-01-02 at 17.59.53 (1).jpeg

শেষে শুধু একটা কথাই বলবো জেদ করা ভালো কিন্তু সেটা ভালো দিকে করুন ।কিন্তু মানুষের ক্ষতি করে,মানুষের উপর রাগ দেখে কিছু করবো সেই বিষয়গুলোতে জেদ না করাই ভালো। এছাড়াও প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ রয়েছে। কিছু না কিছু ভালো দিক রয়েছে। প্রতিটা মানুষ সব দিক থেকে খারাপ হতে পারে না ।তাই ভালো দিকগুলোকে গ্রহণ করা সবসময় উচিত এবং সেটা সব মানুষেরই উচিত । এবং জীবনে এমন কিছু জিনিস রয়েছে যা সময়ের সাথে সাথেই শেখা এবং জানা উচিত তাই নিজেকে সব সময় বড় না ভেবে সর্বসাধারণের মধ্যে নিজের জ্ঞানকে ভাগ করে দিন এবং সকলের মধ্য থেকে কিছু না কিছু গুণকে নিজের করে নিন ।তাতে সব দিক থেকেই আপনার ভালো হবে।

WhatsApp Image 2024-01-02 at 17.59.53.jpeg



VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আসলে আমরা নানাভাবে জেদ করে থাকি আর এই জেদ করা খুব একটা ভালো কাজ নয়। তবে যে যদি ভালো দিকে হয় তাহলে সে জেদ করলে অনেক উপকার হয়। তবে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন ভালো দিক রয়েছে তেমন খারাপ দিকে রয়েছে। তাই ভালো দিক টাকে প্রাধান্য দিতে হবে আর মানুষ সবসময় একরকম থাকে না। কোন না কোন সময় সে তার নিজের অবস্থান পরিবর্তন করে। তাই মানুষকে মানুষ মনে করে তার তার কাছ থেকে ভালো দিকগুলো শিক্ষা নেওয়া উচিত।

 3 years ago 

আমার কাছে মনে হয় জেদ মানুষকে যেমন ধ্বংস করতে পারে তেমনি জেদ মানুষকে সফলতার শিখরে পৌঁছে দিতে পারে। জীবনের পজিটিভ সাইটগুলোতে জেদ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তবে জেদ করে যদি খারাপ কিছু হয় তাহলে সেটা অবশ্যই কাম্য নয়। দিদি আপনার লেখাগুলো সত্যিই অনেক গুরুত্বপূর্ণ ছিল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আপনার লেখাগুলো পড়ে অনেক জ্ঞান অর্জন করেছি।

 3 years ago 

জেদ সেটা যদি ভালো কিছু পাওয়ার প্রতি থাকে তাহলেই ভাল আমার মনে হয়। কারণ প্রচন্ড জেদ থাকলেই আমরা কেবল আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর খারাপ কোনো কিছুর উপর জেদ করা উচিত নয়! সেটা আমাদের জন্য সুখের কোনো কিছুই নিয়ে আসবে না।

 3 years ago 

এটা কিন্তু ঠিক কথা দিদি প্রত্যেক মানুষের কিছু না কিছু ভালো দিক রয়েছে। সব দিক দিয়ে কেউ খারাপ হয় না। তাই আমাদের উচিত সবার ভালো দিক গুলো গ্রহণ করা । আমরা এইভাবে সবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারি এবং নিজেদেরকে বেটার করতে পারি।

 3 years ago 

আসলেই আপু, আপনি একদম ঠিক কথা বলেছেন। এখনকার বেশিরভাগ মানুষ ই অন্যের থেকে কিছু শিখার মানসিকতা তো অনেক দূরের কথা, নিজের থেকে অন্যকে কোন না কোন দিকে এগিয়ে থাকতে দেখলেও যেন হিংসায় জ্বলে পুরে ছাড়খার হয়ে যায়! মানুষের মন মিছে অহংকার এবং দম্ভে ভরা এখন!

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই প্রতিটি মানুষের কাছ থেকে আমাদের শেখা উচিত। কারণ কোনো মানুষই সবদিক থেকে পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হতে পারে না। কোনো না কোনো বিষয়ে ঘাটতি থাকবেই। কিন্তু কিছু কিছু মানুষ নিজেকে মহাপন্ডিত বলে মনে করে। তারা ভাবে যে তারা সবকিছুই জানে। সেজন্য তারা অনেক মানুষকে ছোট করে কথা বলে এবং অবহেলা করে। আমার মতে জেদ করলে এমনভাবে করা উচিত, যাতে করে ভালো কিছু অর্জন করা যায়। যাইহোক এতো চমৎকার একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দিদিভাই লেখাটা যখন পড়ছিলাম, তখন লেখাটার ভিতর যেন একদম মিশে গিয়েছিলাম। কেননা প্রতিটা উদাহরণ, এমন ভাবে দিয়েছেন, যা একদম বাস্তব সত্য এবং শিক্ষনীয়।
বেশ ভালো লাগলো ব্লগটা।

 3 years ago 

দিদি আমিও তোমার কথার সঙ্গে একমত।অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছো।আসলেই জেদ ভালো কাজে প্রয়োগ করা উচিত, কিন্তু বর্তমানে দেখা যায় কারনে-অকারণে মানুষ জেদের বশবর্তী হয়।কিন্তু আমি খেয়াল করেছি গরিব মানুষ খারাপ কাজে জেদ কম দেখালেও যাদের অর্থ আছে তারা একটুতেই জেদ দেখিয়ে বড়াই করে।যেটা আসলেই ঠিক নয়,ধন্যবাদ দিদি।

 3 years ago 

খুব সুন্দর কথা লিখেছেন দিদি আমরা সবাই পরিপূর্ণ ভাবে সব কিছু জানি না কিছু না কিছু অজানা থেকে থাকে।জেদ করে লাভবান হওয়ার মতো কাজ করতে পারলে জেদ করা ভালো কিন্তুু জেদ করে কারো ক্ষতি করলে তা মোটেও সুখের কারণ হতে পারে না।ধন্যবাদ দিদি খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি দিদি প্রতিটি মানুষের থেকে আমাদের কিছু শেখা উচিত।কোন মানুষ ই সর্বগুনের অধিকারী নয়।প্রতিটি মানুষের মধ্যে কোন না কোন গুন রয়েছে।আমাদের উচিত তা আয়ত্ত করে নেয়া।জেদ ভালো নয়।তবে কাজের জেদ থাকা ভালো। এতে আপনার লক্ষ্য পূরণ হতে পারে। ধন্যবাদ আপনাকে দিদি অনুভূতি গুলো শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 65416.72
ETH 1896.21
USDT 1.00
SBD 0.38